শিক্ষকের মর্যাদা কেন কমছে

আগের দিনের আমির–খলিফারা শিক্ষকদের ও শিষ্টাচার শিক্ষাদানকারীদের সম্মান করতেন। তাঁদের দেখে সম্মানার্থে বাহন থেকে নেমে পড়তেন। এ কারণে শিক্ষকেরা সর্বস্তরের মানুষ থেকে খুব সম্মান পেতেন। একবার খলিফা হারুনুর রশিদ ইমাম মালিককে (র.) ডেকে লোক পাঠালেন। যাতে খলিফার দুই ছেলে আমিন ও মামুন তাঁর থেকে হাদিস শুনতে পারে। ইমাম মালিক অস্বীকৃতি জানালেন।

তিনি বললেন, ইলমের কাছে সবাই আসে, ইলম কারও কাছে যায় না। খলিফা হারুন দ্বিতীয়বার লোক পাঠালেন। বললেন, আমি আপনার কাছে আমার দুই ছেলেকে পাঠিয়ে দেব। তারা আপনার ছাত্রদের সঙ্গে বসে হাদিস শুনবে।

ইমাম মালিক বললেন, ‘তাহলে শর্ত এই যে তাঁরা মানুষের ঘাড় ডিঙিয়ে সামনে এসে বসবে না। বরং মজলিসে যেখানে জায়গা পাবে, সেখানে বসবে।’

এ ঘটনা থেকে স্পষ্ট হয় একসময় শিক্ষকের মর্যাদা কেমন ছিল। আমরা দেখলাম দিন দিন শিক্ষকের মর্যাদা কমে গেল। বাংলাদেশের প্রেক্ষিতে এর প্রথম কারণ হিসেবে বলা যায়, রাষ্ট্রের অবহেলা। রাষ্ট্র শিক্ষকদের নানা আঙ্গিকে মর্যাদার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। শিক্ষক সুচারুরূপে তখনই শিক্ষাদান করতে পারবেন, যখন তাঁর জীবনের প্রয়োজনগুলোর জন্য দুশ্চিন্তা করতে হবে না, তাঁর নিরাপত্তা বিঘ্নিত হবে না, তাঁর কাজের ক্ষেত্রকে উৎকর্ষে নিয়ে যাওয়ার জন্য উপকরণের অভাব বোধ হবে না। এসব ক্ষেত্রে রাষ্ট্র কোনো মনোযোগ দেয়নি।

উন্নত বিশ্বের কথা বাদ দিলাম, আমাদের এশিয়ার দেশগুলোতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে বেতন দেওয়া হয়, আমাদের দেশে তা কল্পনা। সিঙ্গাপুর বা সৌদি আরবে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের মাসিক সর্বোচ্চ গড় বেতন চার হাজার ডলারের ওপরে অর্থাৎ বাংলাদেশি টাকায় সাড়ে চার লাখের ওপরে বা প্রায় পাঁচ লাখের কাছাকাছি। প্রায় এই রকম বেতন দক্ষিণ কোরিয়া ও চীনে।

কেবল সার্কভুক্ত আমাদের যে প্রতিবেশী দেশ আছে, যেমন ভারত, সেখানে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বেতন শুরু হয় ৩৫ হাজার টাকা থেকে। পাকিস্তানে ৩০ হাজার, শ্রীলঙ্কায় ২৭ হাজার, নেপালে ৩৪ হাজার, ভুটানে ৩৩ হাজার ও মালদ্বীপে ৬৩ হাজার টাকা। আর আমাদের বাংলাদেশে প্রারম্ভিক বেতন ১৮ হাজার ৫০০ টাকা (সূত্র: কালের কণ্ঠ)

আমাদের মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৯৭ শতাংশ বেসরকারি। এসব বিদ্যালয়ের শিক্ষকেরা ঠিকমতো বেতনই পান না। যা পান, তা রীতিমতো লজ্জাজনক। আর্থিকভাবে তাঁদের অসম্মানের কারণে সামাজিকভাবেও শিক্ষকদের অবস্থান সুখকর নয়। এ কারণে এ পেশায় আগ্রহী হয়ে কেউ আসতে চান না। যারা আসেন, তারা দায়ে পড়ে। সমাজ তাদের বিব্রত করে।

অনেক জায়গায় শিক্ষককে শারীরিক, মানসিক ও আর্থিকভাবে আঘাত করে। এমনকি যে শিক্ষক সন্তানতুল্য শিক্ষার্থীকে শিক্ষাদান করেন, সেই গুরুর প্রতি কোনো শিষ্য অপবাদ, অপমান এবং লাঞ্ছিত করতেও ছাড়ে না।

শিক্ষকতা পেশায় দক্ষতা অর্জন, তার চর্চা এবং দায়িত্ব পালনের ক্ষেত্রগুলো অনুর্বর এবং অনুন্নত। এখানে শিক্ষকদের নেই ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য যথাযথ এবং যুগোপযোগী প্রশিক্ষণ।

তবে কি ‘শিক্ষাগুরুর মর্যাদা’ কেবল বইয়ের পাতায়ই শোভা পাবে? রাষ্ট্র, সমাজ এবং সমাজের মানুষের কি কোনো দায়বদ্ধতা নেই! উত্তরে বলা যায়, অবশ্যই আছে। এবার দেখা যাক শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখতে কী কী কাজ অবশ্যই করা প্রয়োজন। প্রথমত, শিক্ষকদের সম্মানজনক জীবনধারণের জন্য বেতন–ভাতা বৃদ্ধি করা। শিক্ষকদের ধারাবাহিকভাবে প্রশিক্ষণ প্রদান। শিক্ষকদের পড়াশোনা ও গবেষণা করার সুযোগ প্রদান। টেলিভিশন, পত্রিকা এবং অন্যান্য মিডিয়াতে শিক্ষকদের নিয়ে শিক্ষাসংশ্লিষ্ট কাজ করা; যেটা আমাদের বাংলাদেশে হয় না। জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের একটি পদ্ধতি আছে আমাদের দেশে। এখানে যিনি নির্বাচিত হন, তাঁকে ২৫ হাজার টাকার সম্মানী চেক দেওয়া হয়। এটা কমপক্ষে ১ লাখ টাকা করা উচিত। এ ছাড়া নাগরিক জীবনের নানা রকম সুবিধা শিক্ষকদের জন্য রাখা উচিত।

শিক্ষকদের নৈতিক চরিত্র দৃঢ় না হলে আদর্শের জায়গাটা নড়বড়ে হয়ে পড়ে। তাই শিক্ষকদের হতে হবে নৈতিক, মানবিক, সাংস্কৃতিক গুণাবলিসম্পন্ন, মেধাবী, চিন্তা ও কাজে আন্তরিক সৎ এবং নির্লোভ।

শিক্ষক শব্দের পূর্ণরূপ শিষ্টাচার, ক্ষমা ও কর্তব্যপরায়ণতা। এই তিন গুণ যিনি আয়ত্ত করেছেন, তিনিই শিক্ষক। আর এমন শিক্ষকই গড়ে তুলতে পারেন সত্যিকারের মানুষ, যারা প্রকৃতই জাতির মেরুদণ্ড হিসেবে পরিগণিত হবে।

হাদিসে বলা আছে, ‘আকাশের অগণিত তারা, সমুদ্রের গভীর তলের মাছ ও মাটির গর্তের পিপীলিকা সেই শিক্ষকের জন্য দোয়া করে, যে শিক্ষক সৎ ও সুশিক্ষা দান করেন।’ অথচ আমরা মানুষ হয়ে শিক্ষাগুরুর মর্যাদা যদি না রাখি, তাহলে কী করে মর্যাদাবান নাগরিক দেশে গড়ে উঠবে?

মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে শিক্ষা অন্যতম। তাই সভ্যতায় শিক্ষাব্যবস্থার যখন সূচনা হলো, সেই শিক্ষার সঙ্গে নিবিড় হলে জড়িয়ে আছেন শিক্ষক। সেই শিক্ষকদের মর্যাদা না রাখলে সভ্যতাও ঠিক থাকবে না।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Roton Hossain

Started This Abedon.

03 October 2024   3.3 K

0 have signed. Let’s get to 100,000 !

0%
Treands

At 100,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

বেহাল উচ্চশিক্ষার হাল ধরবে কে?

বেহাল উচ্চশিক্ষার হাল ধরবে কে?

দীর্ঘ প্রতীক্ষার পর দেশ আবার নির্বাচনী ট্রেনে উঠেছে। নির্বাচনী প্রচারণায় চলছে প্রতিশ্রুতি আর বয়ান-পুনর্বয়ানের প্রতিযোগিতা; কিন্তু একটি জায়গায় যুযুধান দুই... Sign This
পাহাড়ের প্রাথমিক শিক্ষা,৯৯১টি শূন্য পদ থাকাটা হতাশাজনক

পাহাড়ের প্রাথমিক শিক্ষা,৯৯১টি শূন্য পদ থাকাটা হতাশাজনক

পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ও স্বাস্থ্যসেবার ঘাটতির বিষয়টি কারও অজানা নয়। শিক্ষার ক্ষেত্রে এ বাস্তবতার প্রকাশ ঘটে, যখন আমরা জানতে পারি,... Sign This
শিক্ষার্থীরা কেন প্রথম দিনই সব বই হাতে পাবে না

শিক্ষার্থীরা কেন প্রথম দিনই সব বই হাতে পাবে...

২০১০ সাল থেকে স্কুলগুলোতে বই বিতরণের উৎসব উদ্‌যাপিত হয়ে আসছে। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন এক সেট পাঠ্যবই তুলে... Sign This
এবারও পাঠ্যবই–সংকট,শিক্ষার্থীদের এই ক্ষতিটা অপূরণীয়

এবারও পাঠ্যবই–সংকট,শিক্ষার্থীদের এই ক্ষতিটা অপূরণীয়

এবারও কেন প্রাথমিক ও মাধ্যমিকের সব শিক্ষার্থীর হাতে বছরের শুরুর দিন সব পাঠ্যবই পৌঁছানো সম্ভব হবে না? আগের শিক্ষাবর্ষের তিক্ত... Sign This
মাধ্যমিকে প্রধান শিক্ষকের পদ খালি: পদোন্নতি জটিলতা নিরসন জরুরি

মাধ্যমিকে প্রধান শিক্ষকের পদ খালি: পদোন্নতি জটিলতা নিরসন...

বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা-১৯৮১ অনুসারে, দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকেরা সহকারী প্রধান শিক্ষক (ক্যাডার পদ-৯ম গ্রেড) হয়ে যেতেন পাঁচ বছর... Sign This
রাঙামাটিতে শিক্ষকসংকট,সমাধানে প্রয়োজন জরুরি উদ্যোগ

রাঙামাটিতে শিক্ষকসংকট,সমাধানে প্রয়োজন জরুরি উদ্যোগ

ভৌগোলিক ও অবকাঠামোগত কারণে পার্বত্য তিন জেলা এমনিতেই রাষ্ট্রীয় অনেক সুবিধা থেকে পিছিয়ে পড়া। এর মধ্যে খবরে এসেছে, রাঙামাটির সরকারি... Sign This
সাত কলেজের সেশনজট,সিদ্ধান্তহীনতার মূল্য শিক্ষার্থীরা কেন দেবেন

সাত কলেজের সেশনজট,সিদ্ধান্তহীনতার মূল্য শিক্ষার্থীরা কেন দেবেন

২০২৪–২৫ শিক্ষাবর্ষে ঢাকার বড় সাতটি সরকারি কলেজের জন্য নতুনভাবে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির’ অধীন ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু এর... Sign This
চিলমারীতে বিদ্যালয়ের পথরোধ প্রশাসনের দ্রুত পদক্ষেপই সমাধান

চিলমারীতে বিদ্যালয়ের পথরোধ প্রশাসনের দ্রুত পদক্ষেপই সমাধান

কুড়িগ্রামের চিলমারীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ পথহীন। শিক্ষকেরা গাছতলায় বসে ক্লাস নেন, শিক্ষার্থীরা ধুলা, ময়লা আর যানবাহনের শব্দের মধ্যে... Sign This
মাধ্যমিকের বই এবারও কেন শিক্ষার্থীরা সময়মতো বই পাবে না ?

মাধ্যমিকের বই এবারও কেন শিক্ষার্থীরা সময়মতো বই পাবে...

অতীতের ভুল থেকে আমাদের নীতিনির্ধারক, আমলাতন্ত্র ও প্রতিষ্ঠানগুলো যে কোনো শিক্ষা নেয় না—এটিই ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। বই ছাপাতে দেরি... Sign This
থুতু থেকে ভয়াবহ সংঘাত,শিক্ষাপ্রতিষ্ঠানে নৈরাজ্যের অবসান হতে হবে

থুতু থেকে ভয়াবহ সংঘাত,শিক্ষাপ্রতিষ্ঠানে নৈরাজ্যের অবসান হতে হবে

অসতর্কতাবশত এক শিক্ষার্থীর ফেলা থুতু অন্য এক শিক্ষার্থীর শরীরে লাগাকে কেন্দ্র করে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাতভর সংঘাতে জড়িয়ে পড়ার ঘটনাকে... Sign This
Loading