সরকারকে মানবাধিকারের পরিসর বাড়াতে হবে

জাতীয় সংসদ নির্বাচনের আগে মানবাধিকার পরিসর বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যে আহ্বান জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের সেটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। রোববার পাঠানো যৌথ চিঠিতে তারা অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়াকে সাধুবাদ জানিয়েছে। একই সঙ্গে নির্বিচার গ্রেপ্তার বন্ধ এবং গ্রহণযোগ্য তথ্যপ্রমাণ ছাড়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো দ্রুত প্রত্যাহার ও খারিজের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

গায়েবি মামলা ও নির্বিচার গ্রেপ্তার হয়ে উঠেছিল শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের বিরোধী মত দমনের অন্যতম রাজনৈতিক অস্ত্র। এটি ছিল দেশি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগের প্রধান একটি জায়গা। অন্তর্বর্তী সরকারের আমলেও ঢালাও মামলা ও নির্বিচার গ্রেপ্তার মানবাধিকার ও ন্যায়বিচারের ক্ষেত্রে বড় একটি উদ্বেগের কারণ রয়ে গেছে। বিশেষ করে অসংখ্য ব্যক্তির বিরুদ্ধে ঢালাওভাবে খুনের মামলা দেওয়া হয়েছে। আইন উপদেষ্টা নানা সময়ে ঢালাও মামলার প্রবণতাকে বিব্রতকর বলেছেন।

সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা একাধিকবার স্বীকার করেছেন, রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে অনেকের নামে মামলা দেওয়া হয়েছে। এ ধরনের মামলা পর্যালোচনা ও নির্দোষ ব্যক্তিদের মুক্তির আশ্বাসও দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে সেই আশ্বাস কতটা বাস্তবায়িত হয়েছে, সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কেননা, সরকারের ১৪ মাস পেরিয়ে যাওয়ার পরও সাংবাদিকসহ অসংখ্য ব্যক্তি যথাযথ বিচারপ্রক্রিয়া ছাড়াই কারাগারে আটক আছেন। অভিযোগ আছে, জামিনের অধিকার থাকা সত্ত্বেও অনেককে তুচ্ছ কারণ দেখিয়ে জামিন দেওয়া হয়নি। এটা নিশ্চিতভাবেই ন্যায়বিচারের মূলনীতির পরিপন্থী। 

যৌথ চিঠিতে মানবাধিকার সংস্থাগুলো অন্তর্বর্তী সরকারের আমলে মৌলিক স্বাধীনতা পুনর্বহাল, আইন সংস্কার, গুম, অন্যান্য নিপীড়নের তদন্তসহ বেশ কিছু পদক্ষেপকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের ব্যাপারে জোর দিয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এটা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের জরুরি কর্তব্য বলে আমরা মনে করি। এর পাশাপাশি চিঠিতে জুলাই অভ্যুত্থান চলাকালে ও বিগত ১৫ বছরে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানিয়েছে। প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে অভিযুক্ত ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া যেন আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা যায়, তার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে (আইসিটি) প্রয়োজনীয় স্বাধীনতা দেওয়ার আহ্বানও জানিয়েছে।

এইচআরডব্লিউ, সিপিজে, সিভিকাস, ফোরটিফাই রাইটস, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউট দীর্ঘদিন ধরেই বাংলাদেশসহ বিশ্বজুড়ে মানবাধিকার, মতপ্রকাশের অধিকার এবং ডিজিটাল অধিকার নিয়ে কাজ করে আসছে। বিগত সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘন নিয়ে এই সংস্থাগুলো সব সময়ই সোচ্চার থেকেছে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তাদের পর্যবেক্ষণ ও পরামর্শ গুরুত্বপূর্ণ বলেই আমরা মনে করি।

ছয়টি সংস্থা তাদের চিঠিতে নিরাপত্তা খাতের সংস্কার যেমন র‍্যাব বিলুপ্তি, ডিজিএফআইয়ের সংস্কার, সামরিক বাহিনীর সদস্যদের বেসামরিক আইন প্রয়োগকারী সংস্থা থেকে সরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে সামরিক বাহিনীকে বেসামরিক আদালত আইসিটির এখতিয়ারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়েছে। মানবাধিকার কমিশনকে আন্তর্জাতিক মান বজায় রেখে সংস্কার এবং সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন, অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মতো নিপীড়নমূলক আইন সংস্কার অথবা বাতিলের আহ্বান জানিয়েছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ, উপাত্ত সুরক্ষা অধ্যাদেশের খসড়া আন্তর্জাতিক মান পূরণ করতে ব্যর্থ হয়েছে দাবি করে তারা এগুলো সংশোধনের আহ্বান জানিয়েছে।

আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক ছয় মানবাধিকার সংগঠনের পর্যবেক্ষণ ও পরামর্শগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে। নির্বাচনের আগে মানবাধিকার পরিসর বাড়ানোর দৃশ্যমান পদক্ষেপ নেবে। ঢালাও মামলায় নির্বিচার গ্রেপ্তার করার যে অভিযোগ উঠেছে, সরকারের উচিত সেগুলো পর্যালোচনা করা ও নির্দোষ ব্যক্তিদের মুক্তি দেওয়া।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Rasel

Started This Abedon.

30 October 2025   3.5 K

0 have signed. Let’s get to 10,000 !

0%
Treands

At 10,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

প্রতিবছর দুই ঈদে রাজধানী ঢাকা থেকে কমবেশি এক কোটি মানুষ স্বজনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরেন। আনন্দের এই... Sign This
আন্তর্জাতিক নারী দিবস,আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই

আন্তর্জাতিক নারী দিবস,আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই

নারী ও পুরুষের সমতার বিশ্ব গড়ার পথে একটি বড় অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে বৈষম্যমূলক আইন। দুঃখজনক হলেও সত্যি, একবিংশ শতকের... Sign This
গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাটা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। উত্তরাধিকার সূত্রেই জ্বালানিসংকট ও বিশাল বকেয়ার বোঝা বহন... Sign This
অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা আর মৌসুমি দুর্ভোগের গল্প নতুন নয়। তবু প্রতিবছর বর্ষা শেষে যখন বিলভর্তি পানি আর ডুবে থাকা... Sign This
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

জাতীয় মহাসড়কগুলো দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অবকাঠামো। এই সড়কে সামান্য অব্যবস্থাপনাও বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। খবরে এসেছে, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের... Sign This
টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নে অবস্থিত ‘কালুনির বর পাহাড়’ নামের সরকারি টিলাকে ধাপে ধাপে কেটে ফেলা হচ্ছে। খবরে এসেছে, রাতের আঁধারে... Sign This
রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে হবে

রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে...

রহমত ও সংযমের মাস পবিত্র রমজান কড়া নাড়ছে। প্রতিবছর এ সময় আসার আগে সাধারণ মানুষের মনে একটিই বড় উদ্বেগ থাকে—বাজারের... Sign This
নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

রাজধানী ঢাকাবাসীর জীবনে শব্দদূষণ অনেক আগেই বড় ধরনের ঝুঁকিতে রূপ নিয়েছে। ঢাকার ব্যস্ত সড়কে অকারণে হর্ন বাজানো যেন এক স্বাভাবিক... Sign This
বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

একটা প্রশ্ন দিয়েই শুরু করি। স্মার্টফোন হাতে পেয়েই আমরা সবাই নিজেকে ডিজিটাল পরিসরের একজন সক্রিয় নাগরিক বলে ভাবতে শুরু করেছি।... Sign This
খাগড়াছড়ির দুর্গম অঞ্চল,ভোটাররা যেন কেন্দ্রে পৌঁছাতে পারেন

খাগড়াছড়ির দুর্গম অঞ্চল,ভোটাররা যেন কেন্দ্রে পৌঁছাতে পারেন

খাগড়াছড়ির পাহাড়ি জনপদে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বড় বাধা হয়ে উঠেছে দূরত্ব, খরচ আর ঝুঁকির কঠিন সমীকরণ। খবরে এসেছে, খাগড়াছড়ির প্রত্যন্ত... Sign This
Loading