সান্তাহার রেলওয়ে স্টেশন, বিশুদ্ধ পানি ও শৌচাগারের সংকট দূর করুন

রেল খাতে উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা আমরা দেখেছি। যেখানে কোনো রেলস্টেশনের প্রয়োজন নেই, ট্রেনও তেমন একটা থামে না, এমন অনেক জায়গায় বিপুল টাকা খরচ করে উন্নত রেলস্টেশন করা হয়েছে। অন্যদিকে বগুড়ার সান্তাহারের মতো ঐতিহ্যবাহী রেলস্টেশন থাকে যুগ যুগ ধরে অবহেলিত। চব্বিশ ঘণ্টা ট্রেন চলাচল করা স্টেশনটিতে অপেক্ষমাণ যাত্রীদের বিশুদ্ধ পানির তীব্র সংকটের পাশাপাশি, স্টেশনের বাইরে নেই কোনো শৌচাগার। বিষয়টি খুবই হতাশাজনক।

প্রতিবেদন জানাচ্ছে, ১৪৭ বছরের পুরোনো রেলস্টেশনটি হয়ে প্রতিদিন পাঁচটি প্ল্যাটফর্মে যাত্রীবাহী ৪৪টি আন্তনগর ও মেইল ট্রেন চলাচল করে। দিনে-রাতে হাজারো যাত্রীর আনাগোনা থাকে এখানে। ব্যস্ত এ স্টেশনে যাত্রীদের জন্য বিশুদ্ধ খাওয়ার পানির তীব্র সংকট রয়েছে। গোটা রেলস্টেশনে মাত্র একটি টিউবওয়েল। মাঝেমধ্যেই সেটি অকেজো থাকে। অথচ একসময় এখানে খাওয়ার পানির ১০টি চাপকল ছিল। 

স্টেশনটিতে দুর্ভোগের আরও বড় বিষয় হচ্ছে, সাধারণ যাত্রীদের জন্য সেখানে নেই শৌচাগারের ব্যবস্থা। ফলে যাত্রীরা, বিশেষ করে নারী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

ব্রিটিশ আমলের এই স্টেশনের অবকাঠামো তৈরি হয়েছে। সেই অবকাঠামোয় এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি বললেই চলে। স্টেশনে নেই নিরাপত্তাপ্রাচীর। এতে পকেটমার, ছিনতাইকারী, মাদক কারবারিদের অবাধ বিচরণ রয়েছে। অরক্ষিত এই স্টেশনে বিনা টিকিটের যাত্রীদেরও শনাক্ত করা সম্ভব হয় না।

ব্রিটিশ আমলে তৈরি বিশ্রামাগারগুলোর দীর্ঘদিন কোনো সংস্কার নেই। ভিআইপি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির যাত্রীদের জন্য বিশ্রামাগার থাকলেও বসার পর্যাপ্ত আসন নেই। দিনে-রাতে শৌচাগার বন্ধ থাকে। বিশ্রামাগারগুলোয়ও অধিকাংশ সময় পানি থাকে না। যাত্রীদের খাবারের জন্য নেই মানসম্মত কোনো রেস্তোরাঁ। প্ল্যাটফর্মে বৈদ্যুতিক ফ্যানের ব্যবস্থা থাকলেও সেগুলোর অধিকাংশ নষ্ট।

স্টেশনে বেশ কয়েকটি প্ল্যাটফর্ম আছে। কিন্তু একটি প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে পারাপারের জন্য পদচারী-সেতু নেই। ফলে বাধ্য হয়ে যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে একটি প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাতায়াত করতে হয়। রেললাইন থেকে উঁচু প্ল্যাটফর্মে ওঠার কোনো ব্যবস্থা নেই। এ জন্য এক যাত্রী অন্যজনের হাত ধরে টেনে তোলেন।

রাত–দিন ব্যস্ততম একটি জংশনে প্রতি ২৪ ঘণ্টায় ১০ হাজার যাত্রী ট্রেনে ওঠানামা করেন। এমন একটি রেলস্টেশন এভাবে অবহেলিত থাকবে, তা কোনোভাবে মানা যায় না। রেলওয়ে কর্তৃপক্ষের এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। রেলস্টেশনটিকে যাত্রীবান্ধব করে তুলতে আধুনিকায়নের পদক্ষেপ নেওয়া হোক।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Runa Khatun

Started This Abedon.

22 January 2025   4 K

0 have signed. Let’s get to 100,000 !

0%
Treands

At 100,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

অপ্রয়োজনীয় অস্ত্রোপচার,মাতৃস্বাস্থ্য কি কেবলই মুনাফার পণ্য?

অপ্রয়োজনীয় অস্ত্রোপচার,মাতৃস্বাস্থ্য কি কেবলই মুনাফার পণ্য?

বাংলাদেশে সন্তান জন্মদানের ক্ষেত্রে অস্ত্রোপচার বা সিজারিয়ান সেকশনের হার যে পর্যায়ে পৌঁছেছে, তাকে কেবল ‘উদ্বেগজনক’ বললে ভুল হবে; এটি এখন... Sign This
পলিথিনের ব্যবহার,নিষেধাজ্ঞা কি কাগজেই সীমাবদ্ধ থাকবে?

পলিথিনের ব্যবহার,নিষেধাজ্ঞা কি কাগজেই সীমাবদ্ধ থাকবে?

বাংলাদেশে পলিথিন নিষিদ্ধ—এ তথ্য নতুন নয়। ২০০২ সালে আইন হয়েছে, জরিমানার বিধান আছে, পরিবেশের ক্ষতির বিষয়টিও বহুবার আলোচিত হয়েছে। কিন্তু... Sign This
হাসপাতালের পথ,খাগড়াছড়ির মানুষের দুর্ভোগ দূর করুন

হাসপাতালের পথ,খাগড়াছড়ির মানুষের দুর্ভোগ দূর করুন

হাসপাতালে মানুষ আসে শারীরিক ভোগান্তি থেকে মুক্তির আশায়, কিন্তু সেই হাসপাতালে আসার পথটাই রোগীদের জন্য আরও বড় ভোগান্তির কারণ হয়ে... Sign This
বান্দরবানে স্বাস্থ্যসেবা,ভবন চালু হতে কি এক যুগ পেরিয়ে যাবে?

বান্দরবানে স্বাস্থ্যসেবা,ভবন চালু হতে কি এক যুগ পেরিয়ে...

একটি নয়তলা ভবন নির্মাণে কি আট বছর সময় লাগে? বান্দরবান সদর হাসপাতালের ১০০ শয্যাকে ২৫০ শয্যায় উন্নীত করার প্রকল্পটি যে... Sign This
হাসপাতালে পানির সংকট

হাসপাতালে পানির সংকট

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল দেশের অন্যতম প্রধান সরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য রোগী এখানে আসেন। হাসপাতালের... Sign This
স্বাস্থ্য সেক্টর কর্মসূচি,আচমকা সিদ্ধান্তে তৈরি হবে গভীর সংকট

স্বাস্থ্য সেক্টর কর্মসূচি,আচমকা সিদ্ধান্তে তৈরি হবে গভীর সংকট

গত বছর সরকার পরিবর্তনের পর হঠাৎ করেই স্বাস্থ্য সেক্টর কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের এই পদক্ষেপ প্রশাসনের পুনর্গঠনের... Sign This
স্বাস্থ্যব্যবস্থায় মানবিকতা ফিরিয়ে আনতে যা করতে হবে!!!

স্বাস্থ্যব্যবস্থায় মানবিকতা ফিরিয়ে আনতে যা করতে হবে!!!

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ব্যস্ত করিডরে সম্প্রতি এমন একটি দৃশ্য দেখেছি, যা কয়েক সপ্তাহ ধরে আমাকে... Sign This
বেদে শিশুদের টিকাদানে বিলম্ব,প্রচারণা ও সরকারি উদ্যোগ বাড়াতে হবে!!!

বেদে শিশুদের টিকাদানে বিলম্ব,প্রচারণা ও সরকারি উদ্যোগ বাড়াতে...

দেশব্যাপী যখন টাইফয়েডের টিকাদান কর্মসূচি শেষ হলো, তখন গাজীপুরের ভাওয়ালগড় ইউনিয়নের হোতাপাড়া গ্রামের বেদে সম্প্রদায়ের যাযাবর পরিবারগুলো এ সম্পর্কে কিছুই... Sign This
আর্সেনিক কমলে জীবন বাঁচে,দরকার নিরাপদ পানীয় জলের ব্যবস্থাপনা

আর্সেনিক কমলে জীবন বাঁচে,দরকার নিরাপদ পানীয় জলের ব্যবস্থাপনা

বাংলাদেশে পানির আর্সেনিক সমস্যা নতুন নয়। তবে ১৭ নভেম্বর ২০২৫-এ প্রকাশিত নিউইয়র্ক ইউনিভার্সিটি ও কলাম্বিয়া ইউনিভার্সিটির গবেষক দলের ‘জার্নাল অব... Sign This
চিকিৎসাসেবাবঞ্চিত বন্দীরা,কারাগারে চিকিৎসক নিয়োগে কেন গড়িমসি

চিকিৎসাসেবাবঞ্চিত বন্দীরা,কারাগারে চিকিৎসক নিয়োগে কেন গড়িমসি

সাম্প্রতিক বছরগুলোতে কারাগারকে সংশোধনাগার বলার একটা রেওয়াজ চালু হয়েছে আমাদের নীতিনির্ধারকদের মধ্যে। তবে বাস্তবে ঔপনিবেশিক আমলের অমানবিক পরিবেশ থেকে দেশের... Sign This
Loading