সেতু আছে, সংযোগ নেই,বুড়িচংয়ের সমস্যার বিহিত করুন

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের ঘুংঘুর নদে সরকারি অর্থে নির্মিত একটি সেতু ২৮ বছর ধরে মানুষের কাজে আসছে না। কারণ, সেতুটির দুই পাশে সংযোগ সড়ক নেই।

১৯৯৭-৯৮ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে নির্মিত প্রায় ৬০ ফুট দীর্ঘ সেতুটি দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না। জনগণের অর্থ ব্যয় করে নির্মিত একটি অবকাঠামো প্রায় তিন দশক ধরে পড়ে আছে—এটি নিছক প্রশাসনিক ব্যর্থতা নয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দীর্ঘস্থায়ী দায়িত্বহীনতার গুরুতর দৃষ্টান্ত।

সবচেয়ে বিস্ময়কর হলো, সেতুটি সচল করতে খুব বড় কোনো প্রকল্পের প্রয়োজন নেই। পূর্ব পাশে সেতুর গোড়াতেই পাকা সড়ক রয়েছে। পশ্চিম পাশে মাত্র প্রায় ২০ ফুট দূরে আরেকটি পাকা সড়ক। অথচ এই সামান্য সংযোগটুকুও ২৮ বছরে তৈরি করা হয়নি।

স্থানীয় বাসিন্দাদের নিজেদের উদ্যোগে সেতুর এক পাশে নয়টি সিঁড়ি বানাতে হয়েছে। অন্য পাশে মাটি ও বালুর বস্তা দিয়ে ওঠানামার ব্যবস্থা। শিশু ও বয়স্ক মানুষকে ঝুঁকি নিয়ে সেতু পার হতে হয়। অর্থাৎ সরকারি অবকাঠামো যেখানে মানুষের দুর্ভোগ কমানোর কথা, সেখানে সেটিই দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এলজিইডির সাবেক প্রকৌশলীর বক্তব্য, সংযোগ সড়কের জন্য নির্ধারিত জায়গা নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে মামলা হওয়ায় কাজটি করা সম্ভব হয়নি। মামলা একটি বাস্তব সমস্যা হতে পারে, কিন্তু ২৮ বছর ধরে সেটি নিষ্পত্তির উদ্যোগ না নেওয়া কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা হতে পারে না।

সংশ্লিষ্ট এলজিইডি কর্মকর্তা, উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিদের প্রত্যেকের কাছেই প্রশ্ন থাকা উচিত—এত দীর্ঘ সময়ে তাঁরা কী উদ্যোগ নিয়েছেন? মামলার কারণে কাজ বন্ধ থাকলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলো না কেন? জমির বিরোধ নিষ্পত্তির জন্য প্রশাসনিক বা আইনগত ব্যবস্থা নেওয়া হলো না কেন?

সরকারি প্রকল্পের ক্ষেত্রে শুধু নির্মাণ শেষ করাই সাফল্য নয়; প্রকল্পটি মানুষের কাজে লাগছে কি না, সেটিই আসল। সেই বিচারে বাকশিমুলের সেতুটি একটি ব্যর্থ প্রকল্পের স্পষ্ট উদাহরণ। অথচ এই ব্যর্থতার জন্য এখন পর্যন্ত কারও জবাবদিহি নিশ্চিত হয়েছে—এমন কোনো তথ্য নেই।

এখন প্রথমেই প্রয়োজন ২৮ বছর ধরে সেতুটি অকার্যকর থাকার কারণ অনুসন্ধানে প্রশাসনিক তদন্ত। জমিসংক্রান্ত মামলার বর্তমান অবস্থা, সংযোগ সড়কের জন্য নির্ধারিত জমি এবং এত বছরে সংশ্লিষ্ট দপ্তরের নেওয়া পদক্ষেপ—সবকিছু পর্যালোচনা করে দায়িত্বে অবহেলার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে। পাশাপাশি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ ও সেতুর প্রয়োজনীয় সংস্কার করতে হবে।

জনগণের অর্থে নির্মিত অবকাঠামো বছরের পর বছর অকেজো পড়ে থাকবে আর এর জন্য কেউ দায়ী থাকবেন নাএই সংস্কৃতি বন্ধ হওয়া জরুরি।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Shihab Khan

Started This Abedon.

16 September 2026   3.2 K

0 have signed. Let’s get to 1,000 !

0%
Treands

At 1,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

সড়কে দোকান রেখে সংস্কারকাজ,জনস্বার্থের চেয়ে ব্যক্তিস্বার্থ কি বড়?

সড়কে দোকান রেখে সংস্কারকাজ,জনস্বার্থের চেয়ে ব্যক্তিস্বার্থ কি বড়?

বরিশাল নগরের ব্যস্ত পোর্ট রোডে সরকারি অর্থে নির্মিত সড়কের মাঝখানে একটি দোকান রেখে দেওয়া হয়েছে। এ ঘটনা শুধু অদ্ভুত নয়,... Sign This
সেতুতে ওঠার ভরসা মই,মতলব উত্তরে মানুষের ভোগান্তি দূর করুন

সেতুতে ওঠার ভরসা মই,মতলব উত্তরে মানুষের ভোগান্তি দূর...

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা শাখা নদীর ওপর নির্মিত লুধুয়া সেতুটি আজ স্থানীয় প্রশাসনের অপরিকল্পিত উন্নয়ন ও চরম অবহেলার এক... Sign This
যশোরে ‘ভুল’ নকশায় আট সেতু,স্থায়ী সমাধান ও দোষীদের সাজা জরুরি

যশোরে ‘ভুল’ নকশায় আট সেতু,স্থায়ী সমাধান ও দোষীদের...

যশোরের তিন উপজেলায় চারটি নদ–নদীর ওপর নির্মাণাধীন আটটি সেতুর উচ্চতা নির্ধারিত মাপের চেয়ে অনেক কম হওয়ার ঘটনাকে শুধু ‘প্রকৌশলগত ভুল’... Sign This
বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা,নগরবাসীর দুর্ভোগ কবে শেষ হবে?

বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা,নগরবাসীর দুর্ভোগ কবে শেষ হবে?

সোমবার দিনভর ছিল ভ্যাপসা গরম। সন্ধ্যার পর হঠাৎ নামে অঝোরে বৃষ্টি। রাজধানীর বিভিন্ন সড়ক অল্প সময়ের মধ্যেই পানিতে তলিয়ে যায়।... Sign This
গ্যাস ও বিদ্যুৎ–সংকট,শিল্পমালিকদের উদ্বেগ নিরসনে উদ্যোগ নিন

গ্যাস ও বিদ্যুৎ–সংকট,শিল্পমালিকদের উদ্বেগ নিরসনে উদ্যোগ নিন

কক্সবাজারের মহেশখালীতে ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের একটি বয়লার চালু হওয়ায় গ্যাস সরবরাহ আংশিক বেড়েছে। এটা কিছুটা স্বস্তির খবর হলেও জ্বালানি... Sign This
অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

গত ঈদুল ফিতরের দিন রাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে যে মর্মান্তিক দুর্ঘটনায় ১২ জনের প্রাণ ঝরে গেল, তা কোনো... Sign This
চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

সাম্প্রতিক বছরগুলোতে বর্ষা মৌসুমে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা অন্যতম নাগরিক দুর্ভোগ ও অসন্তোষের কারণ হয়ে উঠেছে। বিগত সময়ে সিটি করপোরেশন, চট্টগ্রাম... Sign This
শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

নির্ধারিত সময়ে সড়ক ও সেতুর কাজ শেষ না হওয়ার দরুন জনগণের চরম ভোগান্তি—শরীয়তপুর-ঢাকা সড়কের নির্মাণকাজ নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনে ফুটে উঠেছে।... Sign This
ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

যানজটে নাকাল রাজধানী শহরের রাস্তাঘাট ভালো থাকলে নগরবাসী কিছুটা স্বস্তিতে চলাচল করতে পারেন। কিন্তু ঢাকার মানুষের কপালে সেই স্বস্তি যেন... Sign This
ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

সাভার ও গাজীপুরের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে বংশী ও ধলেশ্বরী নদীর পাড় এবং ঢাকা-আরিচা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ এখন... Sign This
Loading