অলস বসে দুই হাজার কর্মী,বিজেএমসির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া জরুরি

পাট ছিল একসময় আমাদের গর্ব। পাটনির্ভর অর্থনীতি এ অঞ্চলের উন্নয়ন ও অগ্রগতিতে বড় ভূমিকা রেখেছিল। কিন্তু কয়েক দশক ধরে একের পর এক পাটকলগুলো বন্ধ হয়ে যাওয়ায় পাটের সেই গৌরব অনেকটা ফিকে হয়ে গেছে। সর্বশেষ বিগত সরকার ২০২০ সালে ২৫টি পাটকল বন্ধ করে দিয়ে এ খাতে পেরেক ঠুকে দেয়। ছাঁটাই করা হয় সব শ্রমিককে। তবে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) দুই সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী রয়ে গেছেন এখনো। তাঁদের পেছনে বেতন-ভাতা বাবদ খরচ হচ্ছে বিপুল অর্থ। এটি কোনোভাবে কাম্য নয়।

বিজেএমসির যাত্রা শুরু হয় ১৯৭২ সালে। রাষ্ট্রায়ত্ত ৭৮টি পাটকল পরিচালনা করাই ছিল তাদের কাজ। একপর্যায়ে করপোরেশনটির কারখানার সংখ্যা দাঁড়ায় ৮২। তারপর হস্তান্তর, পুঁজি প্রত্যাহার ও বিক্রির পর বর্তমানে বিজেএমসির নিয়ন্ত্রণে রয়েছে ৩১টি কারখানা।

এর মধ্যে ২৫টি পাটকল চালু ছিল, যা ২০২০ সালে সরকার বন্ধ করে দেয়। ২৫টির মধ্যে ২০টি কারখানা ভাড়া দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সব কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেলেও এখনো বিজেএমসিতে ২ হাজার ৩৪৭ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। তাঁদের পেছনে বেতন বাবদ খরচ হচ্ছে বছরে শতকোটি টাকার বেশি। যদিও তাঁদের বক্তব্য হচ্ছে, তাঁরা নিজ থেকে এখানে থেকে যাননি। তাঁদের রেখে দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, শ্রমিকদের মতো বিজেএমসির কর্মকর্তা-কর্মচারীদেরও দেনা-পাওনা মিটিয়ে বিদায় করে দেওয়া যেতে পারে। করপোরেশনের আকার ছোট করে মন্ত্রণালয়ের অধীন একটি ছোট আকারের অফিস নেওয়া যেতে পারে, যাঁরা করপোরেশনের সামগ্রিক বিষয় তত্ত্বাবধান করবেন।

আমরা মনে করি, তাঁর এ বক্তব্য যৌক্তিক। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোরালো পদক্ষেপ নেওয়া উচিত।

আরেকটি বিষয় হচ্ছে, যেসব পাটকল ভাড়া দেওয়া হয়েছে, সেখানেও নানা ধরনের অসামঞ্জস্য রয়েছে। দেখা যাচ্ছে, সর্বনিম্ন মাসিক চার লাখ টাকা পর্যন্তও পাটকল ভাড়া দেওয়া হয়েছে। জমি, অবকাঠামো ও যন্ত্রপাতির ওপর ভিত্তি করে ভাড়া নির্ধারণ করা হয়েছে। ভাড়া দেওয়া ১৪টির মধ্যে ৭টি এখনো উৎপাদনেই যায়নি। বেশ কয়েকটি প্রতিষ্ঠানের পাটজাত পণ্য উৎপাদনের অভিজ্ঞতাও নেই। তাহলে কিসের ভিত্তিতে সেসব প্রতিষ্ঠানকে পাটকল ভাড়া দেওয়া হলো?

আমরা মনে করি, পাটকল ভাড়া দেওয়ার বিষয়টিও নিরীক্ষা করা উচিত। শুধু বিজেএমসি নয়, এ ধরনের আরও করপোরেশন আছে সেগুলো কীভাবে চলছে, তাদের আয় ও ব্যয় কেমন, সেসব অনুসন্ধান করা হোক এবং সে অনুসারে পদক্ষেপ নেওয়া হোক।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Shuhanur Rahman

Started This Abedon.

26 August 2024   4.7 K

0 have signed. Let’s get to 100,000 !

0%
Treands

At 100,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

প্রতিবছর দুই ঈদে রাজধানী ঢাকা থেকে কমবেশি এক কোটি মানুষ স্বজনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরেন। আনন্দের এই... Sign This
আন্তর্জাতিক নারী দিবস,আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই

আন্তর্জাতিক নারী দিবস,আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই

নারী ও পুরুষের সমতার বিশ্ব গড়ার পথে একটি বড় অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে বৈষম্যমূলক আইন। দুঃখজনক হলেও সত্যি, একবিংশ শতকের... Sign This
গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাটা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। উত্তরাধিকার সূত্রেই জ্বালানিসংকট ও বিশাল বকেয়ার বোঝা বহন... Sign This
অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা আর মৌসুমি দুর্ভোগের গল্প নতুন নয়। তবু প্রতিবছর বর্ষা শেষে যখন বিলভর্তি পানি আর ডুবে থাকা... Sign This
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

জাতীয় মহাসড়কগুলো দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অবকাঠামো। এই সড়কে সামান্য অব্যবস্থাপনাও বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। খবরে এসেছে, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের... Sign This
টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নে অবস্থিত ‘কালুনির বর পাহাড়’ নামের সরকারি টিলাকে ধাপে ধাপে কেটে ফেলা হচ্ছে। খবরে এসেছে, রাতের আঁধারে... Sign This
রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে হবে

রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে...

রহমত ও সংযমের মাস পবিত্র রমজান কড়া নাড়ছে। প্রতিবছর এ সময় আসার আগে সাধারণ মানুষের মনে একটিই বড় উদ্বেগ থাকে—বাজারের... Sign This
নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

রাজধানী ঢাকাবাসীর জীবনে শব্দদূষণ অনেক আগেই বড় ধরনের ঝুঁকিতে রূপ নিয়েছে। ঢাকার ব্যস্ত সড়কে অকারণে হর্ন বাজানো যেন এক স্বাভাবিক... Sign This
বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

একটা প্রশ্ন দিয়েই শুরু করি। স্মার্টফোন হাতে পেয়েই আমরা সবাই নিজেকে ডিজিটাল পরিসরের একজন সক্রিয় নাগরিক বলে ভাবতে শুরু করেছি।... Sign This
খাগড়াছড়ির দুর্গম অঞ্চল,ভোটাররা যেন কেন্দ্রে পৌঁছাতে পারেন

খাগড়াছড়ির দুর্গম অঞ্চল,ভোটাররা যেন কেন্দ্রে পৌঁছাতে পারেন

খাগড়াছড়ির পাহাড়ি জনপদে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বড় বাধা হয়ে উঠেছে দূরত্ব, খরচ আর ঝুঁকির কঠিন সমীকরণ। খবরে এসেছে, খাগড়াছড়ির প্রত্যন্ত... Sign This
Loading