উন্নয়নের বলি শতবর্ষী গাছ,কুমিল্লায় দায়ী কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিন

একটি শহর শুধু ইটের দেয়াল আর পিচঢালা পথ দিয়ে তৈরি হয় না; শহরের প্রাণভোমরা থাকে তার প্রকৃতি আর ইতিহাসের মধ্যে। কিন্তু কুমিল্লা নগরের টমছমব্রিজ-মেডিক্যাল কলেজ সড়কে গত কয়েক দিনে যা ঘটেছে, তা শুধু উন্নয়ন নয়; বরং প্রকৃতির বুকে এক নিষ্ঠুর কুঠারাঘাত। সড়ক প্রশস্ত করার অজুহাতে রাতের আঁধারে কেটে ফেলা হয়েছে শতবর্ষী সাতটি বিশালাকৃতির গাছ, যার মধ্যে ছিল ২০০ বছরের পুরোনো একটি বটগাছও।

এই বৃক্ষনিধনের ধরনেই লুকিয়ে আছে চরম অস্বচ্ছতা। রাতের অন্ধকারে কেন গাছ কাটতে হবে—প্রশ্নটিই বলে দেয় যে কাজটি জনস্বার্থে নয়, বরং জনচক্ষুর আড়ালে অসৎ কোনো উদ্দেশ্য সাধনে করা হয়েছে। যে বিশালাকৃতির রেইনট্রি আর বটগাছগুলো কয়েক প্রজন্ম ধরে পথচারীদের ছায়া দিয়েছে, পাখিদের আশ্রয় হয়েছে এবং শহরের ভারসাম্য রক্ষা করেছে, সেগুলোকে আজ অবলীলায় গুঁড়ি বানিয়ে স্তূপ করে রাখা হয়েছে।

সবচেয়ে হতাশাজনক বিষয় হলো, এই ধ্বংসযজ্ঞের দায় নিয়ে সরকারি দপ্তরগুলোর মধ্যে চলছে কাদা–ছোড়াছুড়ি। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর বলছে তারা জানে না, অন্যদিকে সিটি করপোরেশন বলছে গাছগুলো ২০২০ সালের পুরোনো নিলামের মাধ্যমে কাটা হয়েছে। প্রশ্ন জাগে, ২০২০ সালের নিলামের গাছ ২০২৬ সালে এসে কেন কাটা হচ্ছে? আর ২০০ বছরের পুরোনো বটগাছটি যখন নিলামের তালিকায় ছিলই না, তখন সেটি কোন সাহসে উপড়ে ফেলা হলো? বন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী এটি ‘বুনো গাছ’ হওয়ায় নিলামে ছিল না, কিন্তু সেই একই অজুহাতে কি একে ধ্বংস করার বৈধতা পাওয়া যায়?

উন্নয়নের প্রয়োজনে রাস্তা বড় হতে পারে, কিন্তু সেই উন্নয়নের নকশা কেন এমন হবে, যেখানে শতাব্দীপ্রাচীন ইতিহাস আর পরিবেশকে বিসর্জন দিতে হয়? আধুনিক নগর–পরিকল্পনায় এখন গাছ বাঁচিয়েই রাস্তা নির্মাণের অসংখ্য নজির রয়েছে। অথচ আমাদের দেশে সস্তায় বড় রাস্তার দোহাই দিয়ে কয়েক লাখ টাকার কাঠের লোভে কোটি টাকার বেশি অক্সিজেন দেওয়া সম্পদকে তুচ্ছ করা হয়।

আমরা দাবি জানাই বৃক্ষনিধনের এই ‘রহস্যজনক’ ঘটনার সঠিক তদন্ত হোক। রাতের আঁধারে গাছ কাটার নেপথ্যে কার লাভ রয়েছে, তা খুঁজে বের করা জরুরি। একই সঙ্গে কাটা পড়া প্রতিটি শতবর্ষী গাছের বদলে সংশ্লিষ্ট এলাকায় অন্তত ১০ গুণ বৃক্ষরোপণের মাধ্যমে ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। মনে রাখা প্রয়োজন, পিচঢালা রাস্তা মানুষের যাতায়াত সহজ করে ঠিকই, কিন্তু শীতল ছায়া আর বিশুদ্ধ বাতাসের অভাবে শহর যখন উত্তপ্ত চুল্লিতে পরিণত হবে, তখন সেই সড়ক কোনো কাজে আসবে না।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Agroni

Started This Abedon.

22 January 2026   3.1 K

0 have signed. Let’s get to 1,500 !

0%
Treands

At 1,500 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

অনুমোদনহীন স্লিপার বাস,যাত্রীনিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিন

অনুমোদনহীন স্লিপার বাস,যাত্রীনিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে কাঠবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজনের প্রাণহানির ঘটনায় সড়কে আরেকটি বিশৃঙ্খলার ঘটনা সামনে এসেছে। সাম্প্রতিক বছরগুলোতে... Sign This
থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি: রাষ্ট্রের দায় এড়ানোর সুযোগ নেই

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি: রাষ্ট্রের দায় এড়ানোর সুযোগ...

প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব কষে, ভালো থাকার এবং অন্যকে ভালো রাখার অঙ্গীকার নিয়ে আমাদের জীবনে আসে নতুন বছর। তবে এখন... Sign This
বাগমারার সড়কে তালগাছ,পরিবেশ রক্ষায় এক ব্যক্তির অনন্য দৃষ্টান্ত

বাগমারার সড়কে তালগাছ,পরিবেশ রক্ষায় এক ব্যক্তির অনন্য দৃষ্টান্ত

একজন সাধারণ মানুষের নীরব উদ্যোগও যে প্রকৃতির জন্য বড় আশীর্বাদ হতে পারে, বাগমারার তালগাছগুলো যেন তারই প্রমাণ। রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ-বান্দাইখাঁড়া... Sign This
নবায়নযোগ্য জ্বালানি,কক্সবাজারের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে

নবায়নযোগ্য জ্বালানি,কক্সবাজারের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে

১০ বছরে প্রায় চার গুণ বেড়েছে কক্সবাজারে বিদ্যুতের চাহিদা। ২০১৪ সালে উপকূলের এই জেলায় প্রতিদিন বিদ্যুতের চাহিদা ছিল ৪২ মেগাওয়াট।... Sign This
কক্সবাজার বিমানবন্দর,যাচাই ও প্রস্তুতি ছাড়াই কেন আন্তর্জাতিক মর্যাদা ?

কক্সবাজার বিমানবন্দর,যাচাই ও প্রস্তুতি ছাড়াই কেন আন্তর্জাতিক মর্যাদা...

কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারির মাত্র ১১ দিনের মাথায় সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত মোটেই... Sign This
সড়কে ধানমাড়াই,দুর্ঘটনা রোধে এ কাজ বন্ধ করতেই হবে

সড়কে ধানমাড়াই,দুর্ঘটনা রোধে এ কাজ বন্ধ করতেই হবে

সড়কে ধানমাড়াইয়ের ঘটনা এ দেশে নতুন নয়। ধান কাটার পর গ্রামগঞ্জ বা মফস্‌সলের সড়কগুলোতে এ দৃশ্য অহরহ দেখা যায়। কিন্তু... Sign This
খালেই রাখা খননের মাটি, বাউনিয়া নিয়ে খোঁড়া যুক্তি নয়

খালেই রাখা খননের মাটি, বাউনিয়া নিয়ে খোঁড়া যুক্তি...

রাজধানী ঢাকার জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখননের উদ্যোগ ইতিবাচক। তবে পরিকল্পনা ও বাস্তবায়নের দুর্বলতা প্রকল্পগুলোর কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। মিরপুরের বাউনিয়া... Sign This
বন্যাদুর্গত কৃষককে , বীজ ও সার সরবরাহ নিশ্চিত করুন

বন্যাদুর্গত কৃষককে , বীজ ও সার সরবরাহ নিশ্চিত...

বন্যার পর দুর্গত এলাকায় অনেকগুলো চ্যালেঞ্জ তৈরি হয়। যেমন বন্যার কারণে কৃষির ব্যাপক ক্ষতি হয়। আবার নতুন করে কৃষি উৎপাদন... Sign This
পুরো ঢাকা শহরটাকে বাজার বানিয়ে আমরা কী পাচ্ছি ?

পুরো ঢাকা শহরটাকে বাজার বানিয়ে আমরা কী পাচ্ছি...

প্রতিবছর রোজার মাস এলেই শহরজুড়ে এক অভিন্ন পরিস্থিতি সৃষ্টি হয়। সেটা হলো ভ্রাম্যমাণ মানুষে শহর ভরে যাওয়া, এই ভ্রাম্যমাণ মানুষেরা... Sign This
Loading