উপকূলের গ্রামবাসীর পানির কষ্ট দূর করুণ

সবুজ প্রকৃতি, নদী, খাল ও জীববৈচিত্র্যের কারণে অনন্য এক সৌন্দর্য বহন করে সুন্দরবনঘেঁষা উপকূলীয় জনপদগুলো। তবে লবণাক্ত পানির কাছে সেখানকার সব সৌন্দর্য যেন ম্রিয়মাণ। জনপদগুলোর বাসিন্দারাই সেই যন্ত্রণার ভুক্তভোগী। ব্যবহার্য ও পান করার সুপেয় পানি সংগ্রহের জন্য যে কঠিনতর সংগ্রাম শুরু হয়েছে সে প্রান্তিক অঞ্চলে, তার কতটুকু খোঁজই–বা আমরা রাখি। সেই সংগ্রামে আছে হার না মানার গল্পও।

প্রথম আলোর খবর জানাচ্ছে, বাগেরহাটের শরণখোলা উপজেলার মানুষ আগে থেকেই পানির সংকটে ভুগছিলেন। ২০০৭ সালে সিডরের পর সেই সংকট আরও তীব্র হয়ে যায়। সাউথখালী ইউনিয়নের ১১টি গ্রামের সুপেয় পানির ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা চেষ্টা করলেও রক্ষণাবেক্ষণের অভাবে সুপেয় পানির ব্যবস্থা সেখানে গড়ে ওঠেনি। এমন পরিস্থিতিতে খুড়িয়াখালী গ্রামের বাসিন্দা রাসেল আহমেদ যে কাজ করেছেন, তা অবিশ্বাস্য। এক মাস ধরে মাটি কেটে গ্রামবাসীর জন্য সুপেয় পানির ব্যবস্থা করেছেন তিনি।

সিডরের কারণে গ্রামের অনেকের মতো রাসেলের পরিবারও ঘরবাড়ি হারিয়েছিল। সেই সঙ্গে তঁাদের পুকুরটিও। সেটিই ছিল গ্রামের একমাত্র পুকুর, যেখান থেকে গ্রামবাসী পানি সংগ্রহ করতেন। এখন পুকুরটিও হারিয়ে যাওয়ায় গ্রামবাসী অসহায় হয়ে পড়েন। গ্রামের দেড় হাজারের বেশি মানুষের পাশে দাঁড়ালেন তখন রাসেল। পার্শ্ববর্তী আরেকটি গ্রামের সুপেয় পানির পুকুর থেকে খুড়িয়াখালীতে পানি নিয়ে আসার ব্যবস্থা করলেন। কাজটি কোনোভাবেই সহজ ছিল না। কিন্তু তারুণ্যের শক্তি দিয়েই সেই কঠিনতর কাজকে সহজ করলেন তিনি।

পাইপ দিয়ে আরেক গ্রাম থেকে পানি আনার জন্য কয়েক কিলোমিটার দূরত্বের মাটি কাটতে হয়েছে। দুই গ্রামের মধ্যখানে আছে লবণাক্ত পানির খাল। সেই খালের তলদেশ দিয়ে এসেছে পাইপ। এর জন্য রাসেল মাসব্যাপী দিন–রাত এক করে শুধু মাটি কেটেছেন। নিজের কোদাল-ঝাঁকা নিয়ে কাজটি একাই শুরু করেছিলেন তিনি। পরে সহযোগিতায় এগিয়ে এসেছেন গ্রামের মানুষ। এভাবে গ্রামটির পানির কষ্ট কিছুটা হলেও দূর হয়েছে।

রাসেল একজন আপাদমস্তক পরোপকারী মানুষ। দুর্যোগে স্বেচ্ছাসেবক হিসেবে ত্রাণ দিতে ছোটেন, বনের একটি পাখি ছেড়ে দেওয়ার বিনিময়ে আরেক পরিবারের ঘর বানিয়ে দেন, লোকালয়ে চলে আসা বন্য প্রাণীকে সুন্দরবনে নিয়ে ছেড়ে আসেন, গ্রামের মানুষের জন্য বিষমুক্ত সবজি চাষ করেন, করোনাকালে ছিন্নমূল মানুষকে খাওয়ান। সবকিছুই করেন বিনা পারিশ্রমিকে ও নিজ উদ্যোগে। আমরা এই তরুণকে ভালোবাসা ও সাধুবাদ জানাই।

সবশেষে বলতে হয়, গোটা বিশ্বের জন্য জলবায়ু পরিবর্তনের বড় একটি কেস স্টাডি হতে পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূল। জলবায়ু পরিবর্তনের জন্য নানা দেশি-বিদেশি অর্থের জোগান আমরা দেখি। কিন্তু সেসব অর্থ বরাদ্দ বা সহায়তার সুফল কতটা পায় জলবায়ু উদ্বাস্তুরা? সুতরাং আমি কর্তৃপক্ষকে আবেদন জানাই যেন তারা এই উপকূলীয় মানুষদের পানির সমস্যা অতি দ্রুত সমাধান করেন যেমন ভাবে এই তরুন করেছেন। একজন যদি পারেন তাহলে আমরা সবাই মিলে কেন পারবো না ?

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Sabbir

Started This Abedon.

04 January 2024   5.1 K

0 have signed. Let’s get to 100,000 !

0%
Treands

At 100,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

দেশের অন্যতম প্রধান সবজিভান্ডার হিসেবে পরিচিত পাবনার সাঁথিয়া উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের ব্যাপক ও বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া... Sign This
ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ শুধু একটি ফেরিঘাট নয়; এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন ও অর্থনীতির অন্যতম প্রধান সংযোগ পথ। প্রতিদিন হাজার... Sign This
প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল না

প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল...

২০২০ সালের ২০ মে। সুপারসাইক্লোন আম্পানের সেই ভয়াল রাত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মানুষের জীবন ও জীবিকাকে দীর্ঘ মেয়াদে... Sign This
‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ নেই?

‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ...

২০২৪ সালের জুন মাসে ‘রংপুর কি এ দেশের অঞ্চল নয় নাকি বাংলা মায়ের সতিন’ শিরোনামে আমার একটি লেখা প্রকাশিত হয়।... Sign This
খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় জনপদে সুপেয় পানির সংকট আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন আর পরিবেশগত বিপর্যয়ের মধ্যে নেই, চরম... Sign This
লোডশেডিং মানেই গ্রাম বিদ্যুৎবৈষম্য যৌক্তিকভাবে কমাতে হবে

লোডশেডিং মানেই গ্রাম বিদ্যুৎবৈষম্য যৌক্তিকভাবে কমাতে হবে

মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি তেলের প্রাপ্তি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাতে এবারের গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের লোডশেডিং করতে হবে, সেটা... Sign This
গারো পাহাড়ে হাতি–আতঙ্ক,ফসলের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ জরুরি

গারো পাহাড়ে হাতি–আতঙ্ক,ফসলের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ জরুরি

শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী—সীমান্তবর্তী এই তিন উপজেলার গারো পাহাড়ের ঢালে এখন এক অপূর্ব দৃশ্য। দিগন্তজোড়া সবুজের সমারোহ আর ধানের... Sign This
হাওরে ফসল রক্ষা বাঁধ,কৃষকদের অভিযোগ আমলে নিন

হাওরে ফসল রক্ষা বাঁধ,কৃষকদের অভিযোগ আমলে নিন

সুনামগঞ্জের হাওরাঞ্চল দেশের বোরো উৎপাদনে বড় ভূমিকা রাখে। সেখানকার ফসল রক্ষা নিয়ে প্রতিবছর আলাদা বাঁধের প্রকল্প নেওয়া হয়, যে কাজের... Sign This
‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’—মুখের বুলি হয়েই থাকবে?

‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’—মুখের বুলি হয়েই থাকবে?

‘ডেথ বাই নেচার ইজ আ গ্রিফ,বাট ডেথ বাই নেগলেক্ট ইজ আ ক্রাইম’—চেরনোবিল, এইচবিও সিরিজ (২০১৯)বুধবার রাতে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে... Sign This
মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

প্রতিবছর দুই ঈদে রাজধানী ঢাকা থেকে কমবেশি এক কোটি মানুষ স্বজনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরেন। আনন্দের এই... Sign This
Loading