কক্সবাজারের ট্রেন, চকরিয়ায় পাথর নিক্ষেপ থামান

একের পর এক মর্মান্তিক ঘটনার পরও ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ না হওয়ার বিষয়টি যারপরনাই উদ্বেগজনক। নৈরাজ্য ও বিশৃঙ্খলার কারণে বাংলাদেশের সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি দিন দিন মাত্রা ছাড়াচ্ছে। সে ক্ষেত্রে ট্রেনযাত্রা অপেক্ষাকৃত নিরাপদ বলে বিবেচনা করা হয়। কিন্তু পাথর নিক্ষেপের মতো উটকো ঘটনা ট্রেনযাত্রায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করছে।

খবর জানাচ্ছে, গত মঙ্গলবার রাতে কক্সবাজার থেকে ঢাকামুখী পর্যটক এক্সপ্রেস ট্রেন চকরিয়ায় পৌঁছালে সেটি লক্ষ্য করে কয়েকটি পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। একটি পাথর প্রবল বেগে এসে জানালায় ধাক্কার পর এক যাত্রীর মুঠোফোনে এসে আঘাত করে। এতে তাঁর মুঠোফোনটি ভেঙে যায়।

সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, ট্রেনের কর্মকর্তারা বলছেন, চকরিয়ায় এ ধরনের পাথর নিক্ষেপের ঘটনা নিয়মিত ঘটছে। কিন্তু রেলওয়ের চকরিয়া স্টেশনমাস্টারের ভাষ্য থেকে বোঝার উপায় নেই চকরিয়ার নিয়মিত পাথর নিক্ষেপের ঘটনা রেলওয়ে আদৌ গুরুত্বের সঙ্গে নিয়েছে কি না। তিনি বলেছেন, কে বা কারা পাথর নিক্ষেপ করেছে, বিষয়টি জানা যায়নি। তবে এ ব্যাপারে অভিযোগ পেলে যারাই জড়িত থাকুক না কেন, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

পর্যটক এক্সপ্রেস ট্রেনের কর্মকর্তারা যখন পাথর নিক্ষেপের ঘটনা নিয়ে উদ্বেগ জানাচ্ছেন, সেখানে অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে, এমন বক্তব্যের প্রকৃত অর্থ কী? তাহলে কি রেলওয়ে মর্মান্তিক আরেকটি ঘটনা পর্যন্ত অপেক্ষা করে থাকবে? ঢাকা–কক্সবাজার রেলপথে চকরিয়াতেই যখন পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে, তখন এ অপরাধে যারা জড়িত, তাদের শনাক্ত করা খুব কি কঠিন?

এটা সত্যি যে ট্রেনে পাথর নিক্ষেপের বেশির ভাগ ঘটনার সঙ্গে কিশোর অপরাধীরা জড়িত। অনেক সময় তারা নিতান্ত খেলার ছলেই ট্রেনে পাথর ছোড়ে। কিন্তু তার ফল হতে পারে ভয়াবহ। যাত্রীদের চোখ হারানো থেকে শুরু করে মৃত্যুর ঘটনাও আমরা ঘটতে দেখি। তবে সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠী, ট্রেন চলাচল করলে যাদের স্বার্থের হানি হয়, তারাও এ অপরাধে জড়িত থাকতে পারে।

ট্রেনযাত্রাকে নিরাপদ ও যাত্রীবান্ধব করতে হলে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা অবশ্যই বন্ধ করতে হবে। সে ক্ষেত্রে সবার আগে রেলওয়ে কর্তৃপক্ষ ও রেলওয়ে পুলিশের আন্তরিকতা ও সদিচ্ছা থাকা জরুরি। প্রয়োজনে এ কাজে তারা আইন প্রয়োগকারী অন্য সংস্থার সহযোগিতা নিতে পারে। ট্রেনে পাথর নিক্ষেপপ্রবণ এলাকায় জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচিও এ ধরনের অপরাধ বন্ধে সহায়ক হতে পারে।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Bristy Khatun

Started This Abedon.

23 June 2024   5.1 K

0 have signed. Let’s get to 10,000 !

0%
Treands

At 10,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

প্রতিবছর দুই ঈদে রাজধানী ঢাকা থেকে কমবেশি এক কোটি মানুষ স্বজনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরেন। আনন্দের এই... Sign This
আন্তর্জাতিক নারী দিবস,আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই

আন্তর্জাতিক নারী দিবস,আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই

নারী ও পুরুষের সমতার বিশ্ব গড়ার পথে একটি বড় অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে বৈষম্যমূলক আইন। দুঃখজনক হলেও সত্যি, একবিংশ শতকের... Sign This
গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাটা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। উত্তরাধিকার সূত্রেই জ্বালানিসংকট ও বিশাল বকেয়ার বোঝা বহন... Sign This
অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা আর মৌসুমি দুর্ভোগের গল্প নতুন নয়। তবু প্রতিবছর বর্ষা শেষে যখন বিলভর্তি পানি আর ডুবে থাকা... Sign This
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

জাতীয় মহাসড়কগুলো দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অবকাঠামো। এই সড়কে সামান্য অব্যবস্থাপনাও বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। খবরে এসেছে, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের... Sign This
টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নে অবস্থিত ‘কালুনির বর পাহাড়’ নামের সরকারি টিলাকে ধাপে ধাপে কেটে ফেলা হচ্ছে। খবরে এসেছে, রাতের আঁধারে... Sign This
রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে হবে

রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে...

রহমত ও সংযমের মাস পবিত্র রমজান কড়া নাড়ছে। প্রতিবছর এ সময় আসার আগে সাধারণ মানুষের মনে একটিই বড় উদ্বেগ থাকে—বাজারের... Sign This
নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

রাজধানী ঢাকাবাসীর জীবনে শব্দদূষণ অনেক আগেই বড় ধরনের ঝুঁকিতে রূপ নিয়েছে। ঢাকার ব্যস্ত সড়কে অকারণে হর্ন বাজানো যেন এক স্বাভাবিক... Sign This
বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

একটা প্রশ্ন দিয়েই শুরু করি। স্মার্টফোন হাতে পেয়েই আমরা সবাই নিজেকে ডিজিটাল পরিসরের একজন সক্রিয় নাগরিক বলে ভাবতে শুরু করেছি।... Sign This
খাগড়াছড়ির দুর্গম অঞ্চল,ভোটাররা যেন কেন্দ্রে পৌঁছাতে পারেন

খাগড়াছড়ির দুর্গম অঞ্চল,ভোটাররা যেন কেন্দ্রে পৌঁছাতে পারেন

খাগড়াছড়ির পাহাড়ি জনপদে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বড় বাধা হয়ে উঠেছে দূরত্ব, খরচ আর ঝুঁকির কঠিন সমীকরণ। খবরে এসেছে, খাগড়াছড়ির প্রত্যন্ত... Sign This
Loading