কক্সবাজারে ডেঙ্গু,প্রস্তুতি ও মোকাবিলায় সচেষ্ট হোন

ডেঙ্গু একসময় রাজধানী ঢাকার সমস্যা হিসেবে বিবেচিত হতো। ডেঙ্গু মোকাবিলায় নানা পদক্ষেপ নেওয়া হলেও দিন শেষে তার খুব একটা সুফল পাওয়া যায়নি। দেখা গেল, ডেঙ্গু রাজধানী ছাড়িয়ে অন্যান্য বড় শহর ও জেলা-উপজেলা শহরে বিস্তৃত হয়েছে। গত বছর ডেঙ্গু ভাইরাসের নতুন বড় কেন্দ্র হয়ে ওঠে কক্সবাজার শহর। এ নিয়ে জনস্বাস্থ্যবিদেরা উদ্বেগও প্রকাশ করেছিলেন। এবারও দেখা যাচ্ছে, কক্সবাজারে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে।

প্রতিবেদন জানাচ্ছে, গত জুনে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি ছিলেন ৫৩ জন ডেঙ্গু রোগী। আর গত ৩০ জুলাই পর্যন্ত হাসপাতালে ভর্তি হন ২৭১ জন; অর্থাৎ এক মাসের ব্যবধানে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে পাঁচ গুণ। সদর হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক বলছেন, ভারী বর্ষণ ও শহরের জলাবদ্ধতার কারণে মশার বংশবিস্তার ঘটছে। এ কারণে আগের তুলনায় ডেঙ্গু রোগী বেড়ে গেছে। ডেঙ্গু রোগী বেশির ভাগ শহর এলাকার বাসিন্দা। শহরের পাশাপাশি টেকনাফ, উখিয়া, রামু, ঈদগাঁও, চকরিয়া ও পেকুয়া উপজেলায় ডেঙ্গু রোগী বাড়ছে।

বর্ষাকাল হওয়ায় এখন ডেঙ্গু ভাইরাসবাহী এডিস মশার বংশবিস্তারের সময়। এ ছাড়া আগের বছরের ভয়াবহ অভিজ্ঞতার বিষয়টিও আছে। ফলে এ বছর ডেঙ্গু মোকাবিলায় যে প্রস্তুতি নেওয়া দরকার ছিল, তার যথেষ্ট ঘাটতি ছিল না বলে সচেতন মহল জানাচ্ছে। তঁাদের বক্তব্য, মশা নিধনে পৌরসভার তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। উল্টো শহরের বিভিন্ন এলাকায় ডেঙ্গুবাহী এডিস মশার লার্ভা দেখা গেছে।

সরেজমিনে দেখা যাচ্ছে, শহরের ২৩টির বেশি সড়কের পাশে নালা-নর্দমা ও ময়লা-আবর্জনায় ভরে আছে। স্থানীয় লোকজন জানান, সন্ধ্যার পর মশার উৎপাত বেড়ে যায়। ঘরে থাকা দায় হয়ে পড়ে। মশারি টাঙিয়েও শিশুরা ঠিকমতো লেখাপড়া করতে পারছে না। শহরের অলিগলিতেও পড়ে আছে ময়লা-আবর্জনা। এতে জমে থাকা পানি ও জলাবদ্ধতা থেকে জন্ম নিচ্ছে মশা। কোথাও স্বস্তি নেই মানুষের।

এ ছাড়া কক্সবাজার অঞ্চলে ডেঙ্গু ভাইরাস ছড়াচ্ছে রোহিঙ্গা শরণার্থীশিবিরগুলো থেকেও। গত সাত মাসে আড়াই সহস্রাধিক রোহিঙ্গা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন তিনজন।

ডেঙ্গু মোকাবিলায় কক্সবাজার পৌরসভা কর্তৃপক্ষের ভূমিকা হতাশাজনক। কেন তারা আগাম প্রস্তুতি নিল না? নগরবাসীর জনস্বাস্থ্য সুরক্ষায় তাদের আরও তৎপর হতে হবে। রোহিঙ্গা শরণার্থীশিবিরেও ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে ভূমিকা রাখতে হবে। আমরা জেলা শহরটিতে গত বছরের মতো ভয়াবহ পরিস্থিতি দেখতে চাই না।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Sazib Ali

Started This Abedon.

04 August 2024   2.9 K

0 have signed. Let’s get to 100,000 !

0%
Treands

At 100,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

প্রতিবছর দুই ঈদে রাজধানী ঢাকা থেকে কমবেশি এক কোটি মানুষ স্বজনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরেন। আনন্দের এই... Sign This
আন্তর্জাতিক নারী দিবস,আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই

আন্তর্জাতিক নারী দিবস,আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই

নারী ও পুরুষের সমতার বিশ্ব গড়ার পথে একটি বড় অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে বৈষম্যমূলক আইন। দুঃখজনক হলেও সত্যি, একবিংশ শতকের... Sign This
গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাটা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। উত্তরাধিকার সূত্রেই জ্বালানিসংকট ও বিশাল বকেয়ার বোঝা বহন... Sign This
অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা আর মৌসুমি দুর্ভোগের গল্প নতুন নয়। তবু প্রতিবছর বর্ষা শেষে যখন বিলভর্তি পানি আর ডুবে থাকা... Sign This
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

জাতীয় মহাসড়কগুলো দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অবকাঠামো। এই সড়কে সামান্য অব্যবস্থাপনাও বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। খবরে এসেছে, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের... Sign This
টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নে অবস্থিত ‘কালুনির বর পাহাড়’ নামের সরকারি টিলাকে ধাপে ধাপে কেটে ফেলা হচ্ছে। খবরে এসেছে, রাতের আঁধারে... Sign This
রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে হবে

রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে...

রহমত ও সংযমের মাস পবিত্র রমজান কড়া নাড়ছে। প্রতিবছর এ সময় আসার আগে সাধারণ মানুষের মনে একটিই বড় উদ্বেগ থাকে—বাজারের... Sign This
নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

রাজধানী ঢাকাবাসীর জীবনে শব্দদূষণ অনেক আগেই বড় ধরনের ঝুঁকিতে রূপ নিয়েছে। ঢাকার ব্যস্ত সড়কে অকারণে হর্ন বাজানো যেন এক স্বাভাবিক... Sign This
বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

একটা প্রশ্ন দিয়েই শুরু করি। স্মার্টফোন হাতে পেয়েই আমরা সবাই নিজেকে ডিজিটাল পরিসরের একজন সক্রিয় নাগরিক বলে ভাবতে শুরু করেছি।... Sign This
খাগড়াছড়ির দুর্গম অঞ্চল,ভোটাররা যেন কেন্দ্রে পৌঁছাতে পারেন

খাগড়াছড়ির দুর্গম অঞ্চল,ভোটাররা যেন কেন্দ্রে পৌঁছাতে পারেন

খাগড়াছড়ির পাহাড়ি জনপদে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বড় বাধা হয়ে উঠেছে দূরত্ব, খরচ আর ঝুঁকির কঠিন সমীকরণ। খবরে এসেছে, খাগড়াছড়ির প্রত্যন্ত... Sign This
Loading