করিমগঞ্জে রাস্তা নিয়ে বিরোধ মেটাতে প্রশাসন পদক্ষেপ নিক

গ্রামে গ্রামে বিরোধ নতুন কিছু নয়। তবে এ বিরোধের বিপদ হচ্ছে, যুগ যুগ ধরে বা বংশপরম্পরায় তা জিইয়ে থাকে। সুনামগঞ্জের শান্তিগঞ্জে এমন বিরোধে একটি কাঁঠাল নিয়ে বাগ্‌বিতণ্ডা থেকে সৃষ্ট সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনাও ঘটে এ বছর। আর ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীর কিছু এলাকায় টেঁটাযুদ্ধের কথা কে না জানে।

এবার কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় একটি রাস্তা নিয়ে বড় ধরনের সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা। সেখানে দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটও চালানো হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।

করিমগঞ্জের গুণধর ইউনিয়নের ইন্দা, চুল্লী ও কন্ডবখালী—তিন গ্রামের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ইন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর পাশে চুল্লী গ্রামের চলাচলের রাস্তা। সেই রাস্তা দিয়ে ইন্দা গ্রাম হয়ে চলাচল করেন চুল্লী গ্রামের মানুষ। বাজারে আসা-যাওয়াসহ গাড়ি নিয়ে চলাচলের জন্য সড়কটিই তাঁদের একমাত্র ভরসা। কিন্তু ইন্দা গ্রামের মানুষ চান না তাঁদের গ্রাম হয়ে চুল্লী গ্রামের কেউ চলাচল করুক। চুল্লী গ্রামটি নানা দিক দিয়ে ইন্দা গ্রাম থেকে পিছিয়ে। এগিয়ে থাকার কারণে একধরনের শ্লাঘাতেও ভোগেন ইন্দা গ্রামের বাসিন্দারা।

সম্প্রতি ওই রাস্তার ওপর দিয়ে বিদ্যালয়ের সীমানাদেয়াল তোলার সিদ্ধান্ত হয়। তবে যাতায়াতের পথ রেখে সেই দেয়াল তোলার দাবি জানান চুল্লী গ্রামের লোকেরা। কিন্তু রাস্তা না রেখে স্কুলের দেয়াল তোলার জন্য কয়েক দফা চেষ্টা চালান ইন্দা গ্রামবাসী। বিষয়টি ইউপি চেয়ারম্যান পর্যন্ত গড়ানোর পর সিদ্ধান্ত হয়, রাস্তা রেখেই বিদ্যালয়ের দেয়াল নির্মাণ করা হবে। এরপরও দুই গ্রামের বাসিন্দারা সংঘাতে জড়ান।

চুল্লী গ্রামের বাসিন্দাদের অভিযোগ, চলাচলের রাস্তা না রেখে দেয়াল নির্মাণের প্রতিবাদ জানালে ইন্দাবাসী দা-বল্লম, লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। ইন্দা গ্রামের বাসিন্দাদের অভিযোগ, চুল্লী গ্রামের মানুষ আগে তাঁদের ওপর হামলা করেছেন।

স্থানীয় বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ জানান, চুল্লী গ্রামের মানুষ শত বছর ধরে এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন। এই গ্রাম থেকে বাইরে বের হওয়ার একমাত্র রাস্তা এটিই। গ্রামের ফসলাদি এ রাস্তা দিয়ে বাড়িতে আনা হয়। এ রাস্তা বন্ধ করে দিয়ে ইন্দা গ্রামের মানুষের কী লাভ?

সংঘর্ষে দুই পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ সেখানে অবস্থান করছে। একই স্কুলে দুই গ্রামের শিশুরাই পড়াশোনা করে, এমন পরিস্থিতিতে তারা কী শিখবে? রাস্তাটি কোনো ব্যক্তিমালিকানাধীন নয়। ফলে সেটি বন্ধ করার কোনো সুযোগ নেই। দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য স্থানীয় প্রশাসনকে এগিয়ে আসতে হবে। প্রশাসনিক ও সামাজিকভাবে নানা পদক্ষেপ ও কর্মসূচির মাধ্যমে সেখানে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা হোক।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Rocky Ahmed

Started This Abedon.

14 December 2023   3.2 K

0 have signed. Let’s get to 100,000 !

0%
Treands

At 100,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

গত ঈদুল ফিতরের দিন রাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে যে মর্মান্তিক দুর্ঘটনায় ১২ জনের প্রাণ ঝরে গেল, তা কোনো... Sign This
চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

সাম্প্রতিক বছরগুলোতে বর্ষা মৌসুমে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা অন্যতম নাগরিক দুর্ভোগ ও অসন্তোষের কারণ হয়ে উঠেছে। বিগত সময়ে সিটি করপোরেশন, চট্টগ্রাম... Sign This
শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

নির্ধারিত সময়ে সড়ক ও সেতুর কাজ শেষ না হওয়ার দরুন জনগণের চরম ভোগান্তি—শরীয়তপুর-ঢাকা সড়কের নির্মাণকাজ নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনে ফুটে উঠেছে।... Sign This
ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

যানজটে নাকাল রাজধানী শহরের রাস্তাঘাট ভালো থাকলে নগরবাসী কিছুটা স্বস্তিতে চলাচল করতে পারেন। কিন্তু ঢাকার মানুষের কপালে সেই স্বস্তি যেন... Sign This
ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

সাভার ও গাজীপুরের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে বংশী ও ধলেশ্বরী নদীর পাড় এবং ঢাকা-আরিচা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ এখন... Sign This
মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

দেশের অন্যতম প্রধান সবজিভান্ডার হিসেবে পরিচিত পাবনার সাঁথিয়া উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের ব্যাপক ও বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া... Sign This
ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ শুধু একটি ফেরিঘাট নয়; এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন ও অর্থনীতির অন্যতম প্রধান সংযোগ পথ। প্রতিদিন হাজার... Sign This
প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল না

প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল...

২০২০ সালের ২০ মে। সুপারসাইক্লোন আম্পানের সেই ভয়াল রাত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মানুষের জীবন ও জীবিকাকে দীর্ঘ মেয়াদে... Sign This
‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ নেই?

‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ...

২০২৪ সালের জুন মাসে ‘রংপুর কি এ দেশের অঞ্চল নয় নাকি বাংলা মায়ের সতিন’ শিরোনামে আমার একটি লেখা প্রকাশিত হয়।... Sign This
খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় জনপদে সুপেয় পানির সংকট আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন আর পরিবেশগত বিপর্যয়ের মধ্যে নেই, চরম... Sign This
Loading