খুলনার বাস্তুহারা কলোনি, বাসিন্দারা আর কত দিন গৃহহীন থাকবেন ???

সরকারের অন্যতম অঙ্গীকার হলো, দেশে কেউ গৃহহীন থাকবে না। গত কয়েক বছরে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সরকার যেভাবে হাজারো গৃহহীনের ঘর নির্মাণ করে দিয়েছে, সেটা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এ প্রেক্ষাপটে ছিন্নমূল মানুষের আবাসস্থল খুলনার বাস্তুহারা কলোনির বাসিন্দারা তাঁদের আবাসস্থলের স্থায়ী বরাদ্দ না পাওয়ার বিষয়টি দুঃখজনক।

খুলনার বাস্তুহারা কলোনিতে বর্তমান ১৫ হাজারের বেশি মানুষ বাস করছেন। তাঁরা সবাই শ্রমজীবী ও অত্যন্ত দরিদ্র। ৫০ বছর আগে ছিন্নমূল একেকটা পরিবারের জন্য সেখানে ৪৫০ বর্গফুট জায়গা অস্থায়ীভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল। দীর্ঘ পাঁচ দশকে একেকটা পরিবারে অন্তত তিনটি প্রজন্ম তৈরি হয়েছে।

কিন্তু বরাদ্দ করা জায়গার পরিমাণ বাড়েনি। ফলে সেটুকু জায়গার মধ্যেই ঠাসাঠাসি করে অনেক মানুষকে বাস করতে হচ্ছে। কলোনির বাসিন্দারা নিজেদের উপার্জনের টাকায় কিংবা এনজিও থেকে ঋণ নিয়ে কেউ পাকা, কেউ আধা পাকা ও টিনশেড ঘর বানিয়ে পরিবার নিয়ে থাকছেন। পরিবারগুলোর দাবি, ৪৫০ বর্গফুটের প্লটগুলো তাঁদের নামে স্থায়ীভাবে বরাদ্দ দেওয়া হোক।

খুলনার বাস্তুহারা কলোনির বাসিন্দারা ৫০ বছরেও কেন স্থায়ী মাথা গোঁজার ঠাঁই পাননি, সেটা মোটেও বোধগম্য নয়। ১৯৭০ সালে খুলনা সার্কিট হাউস ময়দানে নির্বাচনী জনসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিশ্রুতি দেন, তিনি সরকার গঠন করলে ছিন্নমূল মানুষের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করবেন। ১৯৭২ সালে বঙ্গবন্ধু ৩৩ একর জমি বাস্তুহারা কলোনির নামে বরাদ্দ দেন। এ সময় বাস্তুহারা কলোনির উন্নয়ন ও বরাদ্দ নিবন্ধনের প্রক্রিয়া শুরু হলেও ১৯৭৫ সালের বিয়োগান্তক ঘটনা ও রাজনৈতিক পটপরিবর্তনের কারণে সেই প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।

এরপর ১৯৯৮ সালে কলোনির বাসিন্দাদের স্থায়ী নিবন্ধনের প্রক্রিয়া শুরু হলেও ২০০১ সালে সরকার পরিবর্তন হওয়ায় সেটা থমকে হয়ে যায়। ২০১৩ সালে আবার উদ্যোগ নেওয়া হয়। গঠন করা হয় সার্ভে কমিটি। সেই কমিটি জরিপ করে ১ হাজার ৫০২টি পরিবারের একটা তালিকা প্রস্তুত করে; কিন্তু এরপরও বাসিন্দাদের নামে প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়নি।

সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী খুলনায় গেলে তাঁর কাছে বাস্তুহারা কলোনির বাসিন্দারা স্মারকলিপি দেন। মন্ত্রী সবাইকে নিয়ে একটা সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন। আমরা মন্ত্রীর এই আশ্বাসে আস্থা রাখতে চাই। কিন্তু গত ৫০ বছরে কলোনির বাসিন্দারা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে তাতে করে আশাবাদী হওয়ার সুযোগ কতটা? প্রশ্ন হচ্ছে, তাঁরা আর কতকাল গৃহহীন থাকবেন। আমরা আশা করি, খুলনার বাস্তুহারা কলোনির পরিবারগুলোর নামে খুব শিগগির তাঁদের মাথা গোঁজার ঠাঁইটুকু স্থায়ীভাবে বরাদ্দ দেওয়া হবে।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Rion Rana

Started This Abedon.

10 July 2024   4.9 K

0 have signed. Let’s get to 200,000 !

0%
Treands

At 200,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

প্রতিবছর দুই ঈদে রাজধানী ঢাকা থেকে কমবেশি এক কোটি মানুষ স্বজনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরেন। আনন্দের এই... Sign This
আন্তর্জাতিক নারী দিবস,আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই

আন্তর্জাতিক নারী দিবস,আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই

নারী ও পুরুষের সমতার বিশ্ব গড়ার পথে একটি বড় অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে বৈষম্যমূলক আইন। দুঃখজনক হলেও সত্যি, একবিংশ শতকের... Sign This
গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাটা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। উত্তরাধিকার সূত্রেই জ্বালানিসংকট ও বিশাল বকেয়ার বোঝা বহন... Sign This
অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা আর মৌসুমি দুর্ভোগের গল্প নতুন নয়। তবু প্রতিবছর বর্ষা শেষে যখন বিলভর্তি পানি আর ডুবে থাকা... Sign This
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

জাতীয় মহাসড়কগুলো দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অবকাঠামো। এই সড়কে সামান্য অব্যবস্থাপনাও বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। খবরে এসেছে, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের... Sign This
টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নে অবস্থিত ‘কালুনির বর পাহাড়’ নামের সরকারি টিলাকে ধাপে ধাপে কেটে ফেলা হচ্ছে। খবরে এসেছে, রাতের আঁধারে... Sign This
রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে হবে

রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে...

রহমত ও সংযমের মাস পবিত্র রমজান কড়া নাড়ছে। প্রতিবছর এ সময় আসার আগে সাধারণ মানুষের মনে একটিই বড় উদ্বেগ থাকে—বাজারের... Sign This
নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

রাজধানী ঢাকাবাসীর জীবনে শব্দদূষণ অনেক আগেই বড় ধরনের ঝুঁকিতে রূপ নিয়েছে। ঢাকার ব্যস্ত সড়কে অকারণে হর্ন বাজানো যেন এক স্বাভাবিক... Sign This
বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

একটা প্রশ্ন দিয়েই শুরু করি। স্মার্টফোন হাতে পেয়েই আমরা সবাই নিজেকে ডিজিটাল পরিসরের একজন সক্রিয় নাগরিক বলে ভাবতে শুরু করেছি।... Sign This
খাগড়াছড়ির দুর্গম অঞ্চল,ভোটাররা যেন কেন্দ্রে পৌঁছাতে পারেন

খাগড়াছড়ির দুর্গম অঞ্চল,ভোটাররা যেন কেন্দ্রে পৌঁছাতে পারেন

খাগড়াছড়ির পাহাড়ি জনপদে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বড় বাধা হয়ে উঠেছে দূরত্ব, খরচ আর ঝুঁকির কঠিন সমীকরণ। খবরে এসেছে, খাগড়াছড়ির প্রত্যন্ত... Sign This
Loading