টঙ্গী বাজারের মাঝিদের প্রতি অন্যায্য আচরণ বন্ধ করুন !!!

যেখানে ক্ষমতাচর্চা, সেখানেই অনিয়ম। উল্টোভাবেই বিষয়টি সত্য—যেখানে অনিয়ম, সেখানেই ক্ষমতাচর্চা। উচ্চপর্যায় থেকে শুরু করে নিম্ন পর্যায় পর্যন্ত এ বাস্তবতার মুখোমুখি আমরা। এমন পরিস্থিতিতে ভুক্তভোগী যদি হন দরিদ্র ও খেটে খাওয়া মানুষ, তা বেশি হতাশাজনক। গাজীপুরের টঙ্গী বাজার খেয়াঘাটে আমরা এমন দৃশ্যই দেখতে পাচ্ছি। ক্ষমতাসীন দলের স্থানীয় এক নেতার ক্ষমতাচর্চার কারণে খেয়াঘাটটির ৬০ জন মাঝি বেকার হয়ে পড়েছেন। এই দুর্মূল্যের বাজারে আয় বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে অসহায় অবস্থায় পড়েছেন তাঁরা।

তুরাগ নদের ওপর টঙ্গী বাজারের খেয়াঘাটটি চলে আসছে প্রায় ৩০ বছর ধরে। আগে দৈনিক ঘাটের খরচ বাবদ একজন মাঝির ইজারাদারকে জমা দিতে হতো ২৬০ টাকা। কিন্তু খেয়াঘাটের নতুন ইজারাদার এসে ১ জুলাই থেকে নতুন ইজারা নির্ধারণ করেন দৈনিক ৫০০ টাকা। মাঝিরা এত টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। তখন নতুন ইজারাদার মানুষ পারাপারের জন্য ঘাটে ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে আসেন। পাশাপাশি বন্ধ করে দেন সব নৌকা চলাচল। এতে কাজ হারিয়ে বেকায়দায় পড়েছেন তাঁরা।

নতুন ইজারাদার টুটুল সরকার স্থানীয়ভাবে আওয়ামী লীগের নেতা ও ধনাঢ্য ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি নতুন ইজারাদার হওয়ার পর ১২ দিন ধরে কর্মহীন মাঝিরা। শুধু তা–ই নয়, খেয়াঘাটে নৌকা পারাপারে সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি টাকা আদায় করা হচ্ছে। সরকার নির্ধারিত ভাড়া হচ্ছে ৪ টাকা। এর মধ্যে ইজারাদার ২ টাকা আর নৌকার মাঝি আদায় করবেন ২ টাকা। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মাঝি চাইলে ১ টাকা বেশি নেওয়ার সুযোগ আছে। সে হিসাবে ঘাটে নিয়মমাফিক ভাড়া হবে ৫ টাকা। এখন সেটি দিতে হচ্ছে ১০ টাকা।

স্থানীয় লোকজনও টুটুল সরকারের ক্ষমতাচর্চা নিয়ে অতিষ্ঠ। তাঁদের মতে, প্রতিবার ঘাট নতুন করে ইজারা দেওয়া হয়, তখন এর অর্থমূল্য বাড়ে। মাঝিদেরও দৈনিক ঘাট খরচ বেড়ে যায় তখন। সেভাবে বাড়তে বাড়তে গত কয়েক যুগে ৪০ টাকার ঘাট খরচ এখন এসে দাঁড়ায় ২৬০ টাকায়। কিন্তু এবারের ক্ষেত্রে সেই ঘাট খরচ বাড়ানো হয়েছে প্রায় দ্বিগুণ। নতুন ইজারা হওয়ার পরে ঘাট খরচ বাড়বে, এতে কোনো আপত্তি নেই মাঝিদের। কিন্তু যেভাবে বাড়ানো হয়েছে, তা কোনোভাবে ন্যায্য নয়।

খেয়াঘাটটিতে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে, সেটি অবশ্যই বন্ধ করতে হবে। মাঝিদের ওপর এই জবরদস্তিরও বিহিত হতে হবে। তাঁদের পুনর্বাসন না করে বা বিকল্প কর্মসংস্থানের কথা না ভেবে এভাবে এতগুলো মানুষকে পথে বসিয়ে দেওয়ার কোনো মানে হয় না। আশা করি, বিআইডব্লিউটিএ ও টঙ্গী নদীবন্দর কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ সিদ্ধান্ত নেবে।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Sabbir

Started This Abedon.

14 July 2024   5 K

0 have signed. Let’s get to 100,000 !

0%
Treands

At 100,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

গত ঈদুল ফিতরের দিন রাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে যে মর্মান্তিক দুর্ঘটনায় ১২ জনের প্রাণ ঝরে গেল, তা কোনো... Sign This
চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

সাম্প্রতিক বছরগুলোতে বর্ষা মৌসুমে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা অন্যতম নাগরিক দুর্ভোগ ও অসন্তোষের কারণ হয়ে উঠেছে। বিগত সময়ে সিটি করপোরেশন, চট্টগ্রাম... Sign This
শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

নির্ধারিত সময়ে সড়ক ও সেতুর কাজ শেষ না হওয়ার দরুন জনগণের চরম ভোগান্তি—শরীয়তপুর-ঢাকা সড়কের নির্মাণকাজ নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনে ফুটে উঠেছে।... Sign This
ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

যানজটে নাকাল রাজধানী শহরের রাস্তাঘাট ভালো থাকলে নগরবাসী কিছুটা স্বস্তিতে চলাচল করতে পারেন। কিন্তু ঢাকার মানুষের কপালে সেই স্বস্তি যেন... Sign This
ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

সাভার ও গাজীপুরের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে বংশী ও ধলেশ্বরী নদীর পাড় এবং ঢাকা-আরিচা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ এখন... Sign This
মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

দেশের অন্যতম প্রধান সবজিভান্ডার হিসেবে পরিচিত পাবনার সাঁথিয়া উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের ব্যাপক ও বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া... Sign This
ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ শুধু একটি ফেরিঘাট নয়; এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন ও অর্থনীতির অন্যতম প্রধান সংযোগ পথ। প্রতিদিন হাজার... Sign This
প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল না

প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল...

২০২০ সালের ২০ মে। সুপারসাইক্লোন আম্পানের সেই ভয়াল রাত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মানুষের জীবন ও জীবিকাকে দীর্ঘ মেয়াদে... Sign This
‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ নেই?

‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ...

২০২৪ সালের জুন মাসে ‘রংপুর কি এ দেশের অঞ্চল নয় নাকি বাংলা মায়ের সতিন’ শিরোনামে আমার একটি লেখা প্রকাশিত হয়।... Sign This
খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় জনপদে সুপেয় পানির সংকট আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন আর পরিবেশগত বিপর্যয়ের মধ্যে নেই, চরম... Sign This
Loading