টিসিবির পণ্য সরবরাহ বাড়ান, দরিদ্র মানুষকে স্বস্তি দিন

সম্প্রতি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশের চার কোটি মানুষের জীবনমান ইউরোপীয়দের সমান। এর মাধ্যমে তিনি বলতে চেয়েছেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও তা কেনার সামর্থ্য দেশবাসীর আছে। কিন্তু মন্ত্রী মহোদয় বলেননি নিম্ন আয়ের চার কোটি কিংবা তার চেয়ে বেশি সংখ্যক মানুষের জীবনমান কোন অবস্থায় আছে। 


নিম্ন আয়ের এই চার কোটি মানুষ খুঁজতে খুব বেশি দূরে যেতে হবে না, টিসিবি ট্রাকে করে ঢাকা শহরে যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছে, তার সামনের দীর্ঘ সারিতেই তাদের পাওয়া যাবে। প্রায় দেড় বছর পর ট্রাকে করে নিম্ন আয়ের মানুষের জন্য বাজারমূল্যের চেয়ে কমে চার ধরনের নিত্যপণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। স্বল্প আয়ের মানুষকে ভর্তুকি মূল্যে পণ্য দিতে এই উদ্যোগ। 


১৫ নভেম্বর প্রথম আলোর খবরে বলা হয়, প্রথম দিন ঢাকার ৩০টি স্থানে পণ্য বিক্রি করেছে সংস্থাটি। একেকটি ট্রাকে থাকা ৩০০ জনের পণ্য বিক্রিতে সর্বোচ্চ সময় লেগেছে তিন ঘণ্টা। রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট ও মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ঘুরে এবং আরও সাতজন ডিলারের সঙ্গে মুঠোফোনে কথা বলে জানা গেছে, টিসিবির মালামাল নিয়ে ট্রাকগুলো সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টার মধ্যে নির্ধারিত স্থানে পৌঁছায়। এরপর পণ্য বিক্রি শেষ হতে ঘণ্টা তিনেক লাগে। কোথাও কোথাও মাত্র দেড় ঘণ্টায় পণ্য বিক্রি শেষ হয়েছে। 


টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা দুই কেজি করে মসুর ডাল, আলু ও পেঁয়াজ এবং দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকা, আলু ৩০ টাকা ও মসুর ডাল ৭০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি লিটার সয়াবিন তেল পাওয়া যাবে ১০০ টাকায়। খোলাবাজারে প্রতি কেজি পেঁয়াজ ১০০ টাকা ও আলু ৫০ টাকায় বিক্রি হয়। টিসিবি চারটি পণ্য বিক্রির ঘোষণা দিলেও অধিকাংশ জায়গায় আলু ও পেঁয়াজ পাওয়া যায়নি। 


বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে টিসিবির এই উদ্যোগ ভালো। কিন্তু প্রশ্ন হচ্ছে, দেড় কোটি জন–অধ্যুষিত ঢাকা শহরে ৩০টি স্থানে টিসিবির ট্রাকে বিক্রি হওয়া পণ্য চাহিদার তুলনায় অতি নগণ্য। টিসিবির চেয়ারম্যান আরিফুল হাসান বলেছেন, এই কার্যক্রমের মাধ্যমে ঢাকার ১৩ লাখ পরিবার কার্ডধারী মানুষের পাশাপাশি আরও ২ লাখ মানুষ ভর্তুকি মূল্যের পণ্য পাবেন। 


ট্রাকে টিসিবির পণ্যসামগ্রী বিক্রি করা হচ্ছে শুধু ঢাকায়। সে ক্ষেত্রে ঢাকার বাইরে যেসব অসচ্ছল ও স্বল্প আয়ের মানুষ আছেন, তঁারা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। এটা ভাবার কারণ নেই যে ঢাকার বাইরে যাঁরা আছেন, তাঁরা সবাই আর্থিকভাবে সচ্ছল। ফলে ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম সারা দেশেই শুরু করা প্রয়োজন। যেখানে ট্রাকে করে পণ্য বিক্রি করা সম্ভব নয়, সেখানে বিকল্প পদ্ধতিতে পণ্য বিক্রি করার ব্যবস্থা করতে হবে। 


বাজার অস্থিতিশীল করতে অসাধু চক্র বাড়তি সুবিধা নিচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।তাই ট্রাকেটি সিবির পণ্য বিক্রি বাড়ানোর পাশাপাশি অসাধু চক্র বা সিন্ডিকেটের বিরুদ্ধে লোক দেখানো অভিযান না চালিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।সেক্ষেত্রে দরিদ্র ও স্বল্প আয়ের মানুষ কিছুটা স্বস্তি পাবেন।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Agroni

Started This Abedon.

18 November 2023   3.9 K

0 have signed. Let’s get to 500,000 !

0%
Treands

At 500,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

সেতু আছে, সংযোগ নেই,বুড়িচংয়ের সমস্যার বিহিত করুন

সেতু আছে, সংযোগ নেই,বুড়িচংয়ের সমস্যার বিহিত করুন

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের ঘুংঘুর নদে সরকারি অর্থে নির্মিত একটি সেতু ২৮ বছর ধরে মানুষের কাজে আসছে না। কারণ,... Sign This
সড়কে দোকান রেখে সংস্কারকাজ,জনস্বার্থের চেয়ে ব্যক্তিস্বার্থ কি বড়?

সড়কে দোকান রেখে সংস্কারকাজ,জনস্বার্থের চেয়ে ব্যক্তিস্বার্থ কি বড়?

বরিশাল নগরের ব্যস্ত পোর্ট রোডে সরকারি অর্থে নির্মিত সড়কের মাঝখানে একটি দোকান রেখে দেওয়া হয়েছে। এ ঘটনা শুধু অদ্ভুত নয়,... Sign This
সেতুতে ওঠার ভরসা মই,মতলব উত্তরে মানুষের ভোগান্তি দূর করুন

সেতুতে ওঠার ভরসা মই,মতলব উত্তরে মানুষের ভোগান্তি দূর...

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা শাখা নদীর ওপর নির্মিত লুধুয়া সেতুটি আজ স্থানীয় প্রশাসনের অপরিকল্পিত উন্নয়ন ও চরম অবহেলার এক... Sign This
যশোরে ‘ভুল’ নকশায় আট সেতু,স্থায়ী সমাধান ও দোষীদের সাজা জরুরি

যশোরে ‘ভুল’ নকশায় আট সেতু,স্থায়ী সমাধান ও দোষীদের...

যশোরের তিন উপজেলায় চারটি নদ–নদীর ওপর নির্মাণাধীন আটটি সেতুর উচ্চতা নির্ধারিত মাপের চেয়ে অনেক কম হওয়ার ঘটনাকে শুধু ‘প্রকৌশলগত ভুল’... Sign This
বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা,নগরবাসীর দুর্ভোগ কবে শেষ হবে?

বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা,নগরবাসীর দুর্ভোগ কবে শেষ হবে?

সোমবার দিনভর ছিল ভ্যাপসা গরম। সন্ধ্যার পর হঠাৎ নামে অঝোরে বৃষ্টি। রাজধানীর বিভিন্ন সড়ক অল্প সময়ের মধ্যেই পানিতে তলিয়ে যায়।... Sign This
গ্যাস ও বিদ্যুৎ–সংকট,শিল্পমালিকদের উদ্বেগ নিরসনে উদ্যোগ নিন

গ্যাস ও বিদ্যুৎ–সংকট,শিল্পমালিকদের উদ্বেগ নিরসনে উদ্যোগ নিন

কক্সবাজারের মহেশখালীতে ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের একটি বয়লার চালু হওয়ায় গ্যাস সরবরাহ আংশিক বেড়েছে। এটা কিছুটা স্বস্তির খবর হলেও জ্বালানি... Sign This
অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

গত ঈদুল ফিতরের দিন রাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে যে মর্মান্তিক দুর্ঘটনায় ১২ জনের প্রাণ ঝরে গেল, তা কোনো... Sign This
চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

সাম্প্রতিক বছরগুলোতে বর্ষা মৌসুমে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা অন্যতম নাগরিক দুর্ভোগ ও অসন্তোষের কারণ হয়ে উঠেছে। বিগত সময়ে সিটি করপোরেশন, চট্টগ্রাম... Sign This
শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

নির্ধারিত সময়ে সড়ক ও সেতুর কাজ শেষ না হওয়ার দরুন জনগণের চরম ভোগান্তি—শরীয়তপুর-ঢাকা সড়কের নির্মাণকাজ নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনে ফুটে উঠেছে।... Sign This
ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

যানজটে নাকাল রাজধানী শহরের রাস্তাঘাট ভালো থাকলে নগরবাসী কিছুটা স্বস্তিতে চলাচল করতে পারেন। কিন্তু ঢাকার মানুষের কপালে সেই স্বস্তি যেন... Sign This
Loading