তরমুজের কেজি ৮০ টাকা কোন যুক্তিতে ???

ছোট পুত্র লেভেল ফোরের ছাত্র সুহৃদ রোজা রেখেছে। ইফতারে তার ওয়াটারমেলন (তরমুজ) চাই। তা ছাড়া রসাল এই ফল কার না পছন্দ! মহল্লার ফলের দোকানে এখনকার মৌসুমি ফল বরই, সফেদা, নানা পদের কলা, স্ট্রবেরি, পেয়ারা কমবেশি আছে লক্ষ করলাম। তবে তরমুজ আছে অপেক্ষাকৃত বড় দোকানগুলোয়। কারণ জিজ্ঞাসা করে জানা গেল, মোকামে তরমুজের দাম বেশি।

তাই ক্ষুদ্র ব্যবসায়ীদের ট্যাঁকে তরমুজ কেনার মতো পুঁজি নেই। যাঁরা একটু বড় ব্যবসায়ী, তাঁরাই দোকানে তরমুজ তুলতে পারছেন। তরমুজের এক দাম। কোনো নড়চড় নেই। কেজি হিসাবে নিলে ৮০ টাকা। অবশ্য পিস হিসাবেও যে বিক্রি হচ্ছে না, তা একেবারে বলা যাবে না, কেউ কেউ বিক্রি করছেন।

 তরমুজের দাম নিয়ে বিস্তারিত আলাপের আগে বলে নিই, কোনো ফলের দামই কম নয়। সম্প্রতি মাননীয় এক মন্ত্রী ইফতারে দেশি ফল বরই রাখতে বলেছেন, সে বস্তুটির কেজিও ১২০ থেকে ১৪০ টাকা। পেয়ারাও কাছাকাছি দাম। সরু সরু সাগর কলা প্রতি ডজন ১২০ টাকা কমপক্ষে। স্ট্রবেরি সাড়ে ৩০০। হালি ৪০ টাকার নিচে কোনো লেবু নেই, কদিন আগেও যা ছিল ২০ টাকা। শসা-ক্ষীরা ১০০, পাকা পেঁপে ২০০ টাকা কেজি। এ লেখায় আপেল, আনার, কমলা, আঙুরের কথা নাইবা আনলাম।

যাঁরা মনে করছেন, এ তো ঢাকার দাম। গ্রামের মানুষেরা নিশ্চয়ই সুখে আছেন! কম দামে পাচ্ছেন। এমন ধারণা একদম ভুল। গ্রামে-মফস্‌সলেও দাম কমবেশি সমান। কিছু কিছু ফলের দাম বরং গ্রামে আরও বেশি। কুষ্টিয়া থেকে প্রথম আলোর রিপোর্টার তৌহিদী হাসান জানান, সেখানে আজ মঙ্গলবার প্রতি কেজি শসার দাম ১০০ টাকা। লেবুর দাম জিজ্ঞাসা করতেই ভয় পাচ্ছেন তিনি! বাগেরহাটের জ্যেষ্ঠ সাংবাদিক আহাদ হায়দার ফেসবুকে লিখেছেন, পাকা পেঁপের কেজি সেখানে ১৮০ টাকা।

২.

এবার তরমুজের প্রসঙ্গে আসা যাক। তরমুজ আমাদের দেশি ফল। এই মাটিতেই জন্মে। বিশেষ করে বরিশাল অঞ্চল—পটুয়াখালী, বরগুনা, ভোলা ও ঝালকাঠিতে প্রচুর হয়। সাম্প্রতিক সময়ে খুলনার কয়রাসহ দক্ষিণাঞ্চলে তরমুজের ভালো ফলন হচ্ছে। এ ছাড়া দেশের অন্যান্য স্থানেও তরমুজের আবাদ হচ্ছে।

তরমুজ কৃষকেরা উৎপাদন করেন। এরপর পাইকারেরা তা কিনে প্রধানত ট্রাকে করে ঢাকাসহ বিভিন্ন শহরের বাজারে–মোকামে নিয়ে তোলেন। কখনো কখনো বড় কৃষকেরা সরাসরি ট্রাক ভাড়া করে ফল শহরে নিয়ে আসেন। সেখান থেকে খুচরা ব্যবসায়ীরা কিনে আনেন। তাঁদের কাছ থেকেই তরমুজ কেনেন সাধারণ ক্রেতারা।

এখন বাজারে যে তরমুজগুলো দেখা যাচ্ছে, তা আকারে ছোট, দেড় কেজি থেকে তিন কেজির মধ্যে। বড় তরমুজ নেই বললেই চলে। স্পষ্ট বোঝা যাচ্ছে, এসব তরমুজের বেশির ভাগই অপরিপক্ব। আঙুল দিয়ে টোকা দিলে যদি ঢ্যাব ঢ্যাব শব্দ হয়, তাহলে বুঝতে হবে ফলটি পরিপক্বতা লাভ করেছে। এখনকার তরমুজগুলো কিছু কিছু কাটার পর ভেতরে লাল রং ধারণ করলেও এখনো মিষ্টতা আসেনি পুরোপুরিভাবে।

সাধারণত ডিসেম্বর মাসে তরমুজের আবাদ করা হয়। ফল উঠতে উঠতে এপ্রিল। 

এরপর মে মাসজুড়ে মাঠে তরমুজ থাকে। তাই পরিপক্ব তরমুজ উঠতে উঠতে চৈত্র মাস বা এপ্রিলের প্রথম সপ্তাহ। কয়েকজন কৃষি কর্মকর্তা এমনই ধারণা দিলেন। কিন্তু আমাদের তো তর সহ্য হয় না। কাঁচা, পাকা যা–ই হোক, বাজারে এনে তুলতে পারলেই হলো। বিক্রি হবেই। আর পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এখন তরমুজের চাহিদাও বেশি। রোজাদাররা দুটি টাকা বেশি দিয়ে হলেও একটু ফল মুখে দিতে চান। এরপর আবার গরমও পড়তে শুরু করেছে। সব মিলে তরমুজের এখন বাম্পার চাহিদা।

৩.

এবার একজন চাষি, একজন আড়তদার, একজন খুচরা ব্যবসায়ীর কথা শোনা যাক। তাঁদের কথা পড়লাম একটি নামী অনলাইনে। পটুয়াখালীর কুয়াকাটা থেকে ঢাকার কারওয়ান বাজারের ফলের আড়তে তরমুজ বিক্রি করতে এসেছেন কৃষক মো. মিনহাজ। তিনি একটি ট্রাকে করে তাঁর খেতের চার হাজার তরমুজ নিয়ে এসেছেন। 

মিনহাজ বলছিলেন, যাঁরা আগে আবাদ করেছিলেন, তাঁরা আগে তরমুজ তুলছেন। 

মিনহাজ স্বীকার করলেন, তরমুজ এখনো পুরোপুরি পরিপক্ব হয়নি। তারপরও রমজানে যেহেতু চাহিদা থাকে, সে জন্য বাড়তি লাভের আশায় অনেকে বিক্রি করে দিচ্ছেন। তাঁর কথা, কয়েক দিন পর যেসব তরমুজ আসবে, সেগুলো পরিপক্ব হবে। কিন্তু তখন আর দাম পাওয়া যাবে না।

মিনহাজ নামে এই কৃষক তরমুজের আবাদ করেছিলেন ডিসেম্বরের শুরুতে। যখন ফুল আসছিল, তখন হঠাৎ কয়েক দিন বৃষ্টি হয়। সেই বৃষ্টিতে তরমুজ নষ্ট হয়ে যায়। পরে আবার অনেকে নতুন করে আবাদ করে। ফলে খরচ বেড়ে যায়। তাঁর কথা, এ জন্য এবার তরমুজের দাম বেশি। তবে কয়েক দিনের মধ্যে দাম কিছুটা কমতে পারে।

কারওয়ান বাজারের আড়তদার ফাহাদ ফার্মের স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলামের কথাও অনেকটা এ রকম, বাজারে সরবরাহ বাড়লে দামও কমে যাবে।

খুচরা বিক্রেতা ফয়সাল বলছিলেন, গত বছর এ সময় ১০০ তরমুজ ১২ থেকে ১৩ হাজার টাকা করে আড়ত থেকে কিনতে পেরেছিলেন। আর এবার কিনতে হচ্ছে ২০ থেকে ২৫ হাজার টাকায়। তাই খুচরায় ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি করছেন।

খুচরা বিক্রেতাদের বক্তব্য থেকে স্পষ্ট, তরমুজের বাজারে কোনো তদারকি নেই। ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়িয়েছেন। ফলে এখন ৮০ টাকা কেজি দরে তরমুজ কিনতে হচ্ছে; সাধারণ বিচারে যা ৪০ টাকার ওপরে হওয়া বাঞ্ছনীয় নয়।

৪.

এবার সবচেয়ে জরুরি প্রশ্ন, তরমুজ কেন কেজি দরে বিক্রি হয়? তিন থেকে চার বছর ধরে তরমুজ কেজিতে বিক্রি হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশে বেচাবিক্রির পদ্ধতিতে অনেক পরিবর্তন ঘটে গেছে। বেশির ভাগ পণ্যই কেজিতে বিক্রি হচ্ছে। কিছুদিন পরে হয়তো এমন শোনা যাবে—ডাব, কলা, বেলের মতো ফলও কেজিতে বিক্রি হচ্ছে।

আমি কেজিতে তরমুজ বিক্রির বিপক্ষে নই। সমস্যা হলো, কোনো আইনে বা বিধিতে লেখা নেই তরমুজ কেজিতে বিক্রি করা যাবে না। কিন্তু প্রশ্ন হলো, যিনি তরমুজ ফলাচ্ছেন, সেই কৃষক তো কেজিতে বিক্রি করছেন না। তিনি বিক্রি করছেন শ হিসাবে (১০০ পিস হিসাবে)। তবে তাঁকেও কেজিতে বিক্রির সুযোগ দেওয়া হোক। কেজিতে বিক্রির ফলে সবচেয়ে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের মতো ক্রেতারা।

৫.

এবার রসাল ফল তরমুজ নিয়ে কিছুটা রসাল আলাপ হোক। সামাজিক যোগাযোগমাধ্যমে ফলটির নানা দিক নিয়ে একটা লেখা নজরে এল। সেখান থেকে কয়েকটি লাইন পাঠকদের সঙ্গে শেয়ার করতে চাই। তা হলো তরমুজ খুব অলস ফল, সারাক্ষণ শুয়ে থাকে। তরমুজ জন্ম থেকেই নাদুসনুদুস। পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যায়, কিন্তু তরমুজ ভেঙে খাওয়ার কথা শোনা যায়নি। তরমুজের ত্বক খুব সিল্কি হয়। তরমুজ একটি মানবিক ফল, কাটলে লাল হয়। ঘুমিয়ে আছে তরমুজের বিচি সকল তরমুজের অন্তরে!


Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Rita Khatun

Started This Abedon.

13 March 2024   5.4 K

0 have signed. Let’s get to 500,000 !

0%
Treands

At 500,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

খাল খননের ফল পেতে নদীর দিকে নজর দিতে হবে

খাল খননের ফল পেতে নদীর দিকে নজর দিতে...

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের আগে দেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহার প্রকাশ করছে এবং নির্বাচনী প্রচারে তা ব্যবহার করছে। স্বাভাবিক... Sign This
সন্ধ্যা নামলেই ভয়,চকরিয়া রেলস্টেশন ছিনতাইমুক্ত করুন

সন্ধ্যা নামলেই ভয়,চকরিয়া রেলস্টেশন ছিনতাইমুক্ত করুন

কক্সবাজারের চকরিয়া রেলস্টেশনে সাম্প্রতিক সময়ে চুরি-ছিনতাই ও যাত্রীদের ওপর পাথর নিক্ষেপের ঘটনা যে মাত্রায় বৃদ্ধি পেয়েছে, তা কোনোভাবেই স্বাভাবিক বা... Sign This
সাদ্দামদের কেন স্ত্রী–সন্তানের জানাজা পড়ারও অনুমতি মেলে না

সাদ্দামদের কেন স্ত্রী–সন্তানের জানাজা পড়ারও অনুমতি মেলে না

সেজাদ হাসান যখন জন্ম নিয়েছে, তখন তার বাবা  জেলখানায়। বাবার আদর-সোহাগ ছাড়াই তার কেটে গেল ৯ মাস। হয়তো সেজাদের মা... Sign This
কেশবপুরে জলাবদ্ধতা,দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে

কেশবপুরে জলাবদ্ধতা,দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে

যশোরের কেশবপুর উপজেলার চারটি গ্রাম—বাগডাঙ্গা, মনোহরনগর, আড়ুয়া ও কালীচরণপুর—দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে যে জলাবদ্ধতার মধ্যে রয়েছে, তা আর... Sign This
সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠী,পৃথক ভূমি কমিশন গঠন করা জরুরি

সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠী,পৃথক ভূমি কমিশন গঠন করা জরুরি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামে কোল জাতিসত্তার পাঁচটি পরিবারের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনাটি আমাদের উন্নয়নের ভিড়ে হারিয়ে যাওয়া এক নির্মম... Sign This
উত্তরায় অগ্নিকাণ্ড,তালাবদ্ধ ভবনে মৃত্যুর এই মিছিল থামাবে কে?

উত্তরায় অগ্নিকাণ্ড,তালাবদ্ধ ভবনে মৃত্যুর এই মিছিল থামাবে কে?

ঢাকার বাসিন্দাদের যে কত মারাত্মক অগ্নিনিরাপত্তার ঝুঁকি নিয়ে ভবনগুলোতে বসবাস করতে বাধ্য হতে হচ্ছে, শুক্রবার উত্তরার একটি ভবনে তিন শিশুসহ... Sign This
সড়কে এক হাজার শিশুর মৃত্যু,নিরাপদ সড়কের দাবি কি অধরাই থেকে যাবে?

সড়কে এক হাজার শিশুর মৃত্যু,নিরাপদ সড়কের দাবি কি...

নতুন প্রজন্মই জাতির ভবিষ্যৎ। দেশ সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কারিগর। কিন্তু সেই প্রজন্ম অল্প বয়সেই সড়কে অব্যবস্থাপনা, অবহেলা, দায়িত্বহীনতা ও... Sign This
টঙ্গীতে শ্রমিকদের অসুস্থতা,নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করুন

টঙ্গীতে শ্রমিকদের অসুস্থতা,নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করুন

গাজীপুরের টঙ্গীতে একের পর এক পোশাকশ্রমিক অসুস্থ হয়ে পড়ার ঘটনা গভীর উদ্বেগের। খবরে এসেছে, দুই দিনের ব্যবধানে টঙ্গীর একই কারখানার... Sign This
পদ্মায় বাঁশের বেড়া,দ্রুত প্রশাসনিক তৎপরতা জরুরি

পদ্মায় বাঁশের বেড়া,দ্রুত প্রশাসনিক তৎপরতা জরুরি

পদ্মা কেবল একটি নদীর নাম নয়। পদ্মা এই ভূখণ্ডের জীবিকা, খাদ্যনিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্যের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। খবরে এসেছে, ফরিদপুরের... Sign This
এলপিজির বাজারে নৈরাজ্য,নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর ভূমিকা রাখতে হবে

এলপিজির বাজারে নৈরাজ্য,নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর ভূমিকা রাখতে হবে

রাজধানী ঢাকায় গৃহস্থালির অপরিহার্য উপাদান এলপিজি সিলিন্ডারের দাম সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তি তৈরি করেছে। সরকারি হিসাবে ১২ কেজির একটি... Sign This
Loading