দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে সচেষ্ট হোন

দেশে জলবায়ু উদ্বাস্তু মানুষের সংখ্যা বাড়ছে। মূলত নদীভাঙনের শিকার এসব মানুষের বেশির ভাগ। এর মধ্যে দারিদ্র্য মোকাবিলাও নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়ছে। তবে বর্তমান সরকার গৃহহীন ও ভূমিহীন এসব মানুষের জন্য আশ্রয়ণ প্রকল্প গড়ে তুলেছে। এতে লাখো পরিবারের মাথা গোঁজার ঠাঁই হয়েছে। এটি অবশ্যই ইতিবাচক। তবে এসব আশ্রয়ণ প্রকল্পের ঘর একবার সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করার পর সেগুলোর আর খোঁজখবর রাখেনি সরকারি কর্তৃপক্ষ। ফলে অনেক জায়গায় এসব ঘর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এতে বসবাসকারীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদীর তীরবর্তী কাপাসিয়া ও হরিপুর ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলে আশ্রয়কেন্দ্র গড়ে তোলে সরকার, যা ব্যারাক নামে পরিচিত। ২০১০ সালে নির্মাণ করা এ ব্যারাকে ঠাঁই পায় মোট ৪৬০টি দরিদ্র গৃহহীন পরিবার। কিন্তু নির্মাণের ১৪ বছরেও ব্যারাকের ঘরগুলো সংস্কার করা হয়নি। ফলে ঘরগুলোর বেশির ভাগই বিধ্বস্ত হয়ে গেছে। সে অবস্থাতেই নিরুপায় হয়ে বসবাস করছে পরিবারগুলো।

ব্যারাকের ঘরগুলোর টিনের বেড়া ও চালা নষ্ট হয়ে গেছে। অনেকে বেশি খারাপ টিনগুলো সরিয়ে বাঁশের বেড়া দিয়েছেন। কোনো কোনো ঘর হেলে পড়েছে। চালার টিন ফুটো হয়ে গেছে। যাঁদের ঘর পুরোপুরি নষ্ট হয়ে গেছে, তাঁরা আত্মীয়স্বজন ও অন্যের বাড়িতে বসবাস করছেন। এবারের শীতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বসবাসকারীরা। বৃষ্টির মৌসুমেও কষ্টের শেষ নেই তাঁদের। ঘরের ভেতরে পানি পড়ে। পানিতে বিছানা ও আসবাব ভিজে যায়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ওয়ালিফ মণ্ডল বলেন, আশ্রয়ণ প্রকল্পের আওতায় ব্যারাক নির্মাণ করা হয়। এরপর মেরামতের জন্য কোনো বরাদ্দ আসেনি। তাই এগুলো মেরামত করা যাচ্ছে না। বিধ্বস্ত ঘরগুলো নতুনভাবে নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে সংস্কার করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম জানান, ‘আমি নিজে আশ্রয়ণ প্রকল্পের ব্যারাকগুলো পরিদর্শন করেছি। বসবাসের অনুপযোগী ব্যারাকগুলো নতুন করে নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবহিত করেছি।’

আমরা পিআইও ও ইউএনওর বক্তব্য আশ্বস্ত হতে চাই। আশা করি, ব্যারাক সংস্কারে বরাদ্দ পেতে তাঁরা আন্তরিকভাবে চেষ্টা করে যাবেন। সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষেরও এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি আমরা। গাইবান্ধার প্রত্যন্ত চর এলাকার এসব মানুষের দুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে, এমনটিই আমাদের প্রত্যাশা।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Shihab Khan

Started This Abedon.

17 February 2024   3 K

0 have signed. Let’s get to 100,000 !

0%
Treands

At 100,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

প্রতিবছর দুই ঈদে রাজধানী ঢাকা থেকে কমবেশি এক কোটি মানুষ স্বজনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরেন। আনন্দের এই... Sign This
আন্তর্জাতিক নারী দিবস,আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই

আন্তর্জাতিক নারী দিবস,আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই

নারী ও পুরুষের সমতার বিশ্ব গড়ার পথে একটি বড় অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে বৈষম্যমূলক আইন। দুঃখজনক হলেও সত্যি, একবিংশ শতকের... Sign This
গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাটা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। উত্তরাধিকার সূত্রেই জ্বালানিসংকট ও বিশাল বকেয়ার বোঝা বহন... Sign This
অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা আর মৌসুমি দুর্ভোগের গল্প নতুন নয়। তবু প্রতিবছর বর্ষা শেষে যখন বিলভর্তি পানি আর ডুবে থাকা... Sign This
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

জাতীয় মহাসড়কগুলো দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অবকাঠামো। এই সড়কে সামান্য অব্যবস্থাপনাও বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। খবরে এসেছে, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের... Sign This
টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নে অবস্থিত ‘কালুনির বর পাহাড়’ নামের সরকারি টিলাকে ধাপে ধাপে কেটে ফেলা হচ্ছে। খবরে এসেছে, রাতের আঁধারে... Sign This
রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে হবে

রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে...

রহমত ও সংযমের মাস পবিত্র রমজান কড়া নাড়ছে। প্রতিবছর এ সময় আসার আগে সাধারণ মানুষের মনে একটিই বড় উদ্বেগ থাকে—বাজারের... Sign This
নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

রাজধানী ঢাকাবাসীর জীবনে শব্দদূষণ অনেক আগেই বড় ধরনের ঝুঁকিতে রূপ নিয়েছে। ঢাকার ব্যস্ত সড়কে অকারণে হর্ন বাজানো যেন এক স্বাভাবিক... Sign This
বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

একটা প্রশ্ন দিয়েই শুরু করি। স্মার্টফোন হাতে পেয়েই আমরা সবাই নিজেকে ডিজিটাল পরিসরের একজন সক্রিয় নাগরিক বলে ভাবতে শুরু করেছি।... Sign This
খাগড়াছড়ির দুর্গম অঞ্চল,ভোটাররা যেন কেন্দ্রে পৌঁছাতে পারেন

খাগড়াছড়ির দুর্গম অঞ্চল,ভোটাররা যেন কেন্দ্রে পৌঁছাতে পারেন

খাগড়াছড়ির পাহাড়ি জনপদে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বড় বাধা হয়ে উঠেছে দূরত্ব, খরচ আর ঝুঁকির কঠিন সমীকরণ। খবরে এসেছে, খাগড়াছড়ির প্রত্যন্ত... Sign This
Loading