নিপাহ ভাইরাসের ঝুঁকি, খেজুরের রস বেচাবিক্রি নিয়ন্ত্রণ জরুরি

প্রতিবছর শীত মৌসুম আসার আগে নিপাহ ভাইরাস নিয়ে সতর্ক করে থাকেন স্বাস্থ্যবিশেষজ্ঞরা। এবারও তেমনটি দেখছি আমরা। নিপাহ ভাইরাস রোধে সবচেয়ে বেশি জরুরি জনসচেতনতা। কিন্তু সেটি হচ্ছে কোথায়? গতকাল বুধবার প্রথম আলোর ভেতরের পাতায় প্রকাশিত ফরিদপুর সদরের পিয়ারপুর এলাকার একটি ছবিতে দেখা যাচ্ছে, খেজুরগাছে উঠে হাঁড়িতে পাটকাঠি ঢুকিয়ে রস খেয়ে নিচ্ছে একটি শিশু। ছবিটি শীতের গ্রামীণ সৌন্দর্য ও ঐতিহ্য প্রকাশ করলেও এতে লুকিয়ে আছে নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়াবহ ঝুঁকি।

বাদুড়ের লালা বা মলমূত্র দ্বারা দূষিত হওয়া খেজুর বা তালের রস ও তাড়ি থেকে নিপাহ ভাইরাস মানুষের মধ্যে সংক্রমিত হয়ে থাকে। এ ভাইরাসে আক্রান্ত মানুষের মৃত্যুর হার বেশি। ২০০১ সালে প্রথম শনাক্ত হওয়ার পর এখন পর্যন্ত দেশে ৩৩৯ জন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এরই মধ্যে মারা গেছেন ২৪০ জন। এ বছরই মার্চ মাস পর্যন্ত মারা গেছেন ১০ জন। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে পাওয়া এসব তথ্যই বলে দিচ্ছে, নিপাহ ভাইরাস কতটা ভয়াবহ হয়ে উঠছে।

বিশেষজ্ঞরা বারবার বলে আসছেন, নিপাহ ভাইরাস থেকে বাঁচতে চাইলে কোনোভাবেই খেজুরের রস কাঁচা খাওয়া যাবে না। এমনকি অনেকে বলে থাকেন, রস গরম করে খেলেও এ রোগ হওয়ার ঝুঁকি থেকে যায়। একসময় শহর–গ্রামের হাটবাজারে বা ফুটপাতে খেজুরের কাঁচা রস বিক্রি হতো, এখন সেটি চলে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমেও, সেখানে দেদার বিক্রি হচ্ছে।

প্রথম আলোর এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। খেজুরের কাঁচা রস এভাবে আরও সহজলভ্য হয়ে ওঠায় নিপাহ ভাইরাসের ঝুঁকি আরও বাড়বে, তাতে কোনো সন্দেহ নেই। এখন অনলাইন ব্যবসায়ীদের কে থামাবে? কে বোঝাবে, সবকিছু নিয়ে ব্যবসা করতে নেই? অনেকে বলে থাকেন, মশারি বা জাল দিয়ে সুরক্ষার মাধ্যমে খেজুরের রস সংগ্রহ করেন। কিন্তু তাতেও বাদুড়ের প্রস্রাব বা লালা সেই রসে গিয়ে পড়ার যথেষ্ট সুযোগ আছে। তার মানে খেজুরের রস সংগ্রহ নিয়েও যথেষ্ট সচেতনতার অভাব আছে।

নিপাহ ভাইরাস প্রতিবছর নানাভাবে ডালপালা বিস্তার করছে। যেমন এ বছর দেখা যাচ্ছে শিশু–কিশোরেরা বেশি আক্রান্ত হচ্ছে, এমনকি মায়ের বুকেও নিপাহ ভাইরাসের উপস্থিতি পাওয়া যাচ্ছে। ফলে সরকারি স্বাস্থ্যসংশ্লিষ্ট নীতিনির্ধারকদের এখনই নিপাহ ভাইরাস নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। জনসচেতনতা তৈরিসহ খেজুর রস বেচাবিক্রি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ভূমিকা রাখতে পারে।

অনেক জায়গায় হিম বা কুয়াশা উৎসবের নামে কাঁচা রস খাওয়ার আয়োজন করা হয়। এসব আয়োজন বন্ধ করতে হবে। তবে রস দিয়ে গুড় তৈরিতে যেহেতু কোনো ঝুঁকি নেই এবং গুড়ের চাহিদাও থাকে, মানুষকে গুড়ের ব্যাপারেই বেশি উৎসাহিত করা উচিত।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Ratul Islam

Started This Abedon.

21 December 2023   3.8 K

0 have signed. Let’s get to 100,000 !

0%
Treands

At 100,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

গত ঈদুল ফিতরের দিন রাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে যে মর্মান্তিক দুর্ঘটনায় ১২ জনের প্রাণ ঝরে গেল, তা কোনো... Sign This
চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

সাম্প্রতিক বছরগুলোতে বর্ষা মৌসুমে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা অন্যতম নাগরিক দুর্ভোগ ও অসন্তোষের কারণ হয়ে উঠেছে। বিগত সময়ে সিটি করপোরেশন, চট্টগ্রাম... Sign This
শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

নির্ধারিত সময়ে সড়ক ও সেতুর কাজ শেষ না হওয়ার দরুন জনগণের চরম ভোগান্তি—শরীয়তপুর-ঢাকা সড়কের নির্মাণকাজ নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনে ফুটে উঠেছে।... Sign This
ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

যানজটে নাকাল রাজধানী শহরের রাস্তাঘাট ভালো থাকলে নগরবাসী কিছুটা স্বস্তিতে চলাচল করতে পারেন। কিন্তু ঢাকার মানুষের কপালে সেই স্বস্তি যেন... Sign This
ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

সাভার ও গাজীপুরের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে বংশী ও ধলেশ্বরী নদীর পাড় এবং ঢাকা-আরিচা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ এখন... Sign This
মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

দেশের অন্যতম প্রধান সবজিভান্ডার হিসেবে পরিচিত পাবনার সাঁথিয়া উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের ব্যাপক ও বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া... Sign This
ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ শুধু একটি ফেরিঘাট নয়; এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন ও অর্থনীতির অন্যতম প্রধান সংযোগ পথ। প্রতিদিন হাজার... Sign This
প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল না

প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল...

২০২০ সালের ২০ মে। সুপারসাইক্লোন আম্পানের সেই ভয়াল রাত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মানুষের জীবন ও জীবিকাকে দীর্ঘ মেয়াদে... Sign This
‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ নেই?

‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ...

২০২৪ সালের জুন মাসে ‘রংপুর কি এ দেশের অঞ্চল নয় নাকি বাংলা মায়ের সতিন’ শিরোনামে আমার একটি লেখা প্রকাশিত হয়।... Sign This
খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় জনপদে সুপেয় পানির সংকট আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন আর পরিবেশগত বিপর্যয়ের মধ্যে নেই, চরম... Sign This
Loading