নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

রাজধানী ঢাকাবাসীর জীবনে শব্দদূষণ অনেক আগেই বড় ধরনের ঝুঁকিতে রূপ নিয়েছে। ঢাকার ব্যস্ত সড়কে অকারণে হর্ন বাজানো যেন এক স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়েছে। খবরে এসেছে, ২ ফেব্রুয়ারি আদালত, হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান বা একই ধরনের অন্য প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে বিস্তৃত এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নতুন নিয়ম অনুযায়ী, এসব নীরব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এই অপরাধের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা তিন মাসের কারাদণ্ড হবে। দেরিতে হলেও এই সিদ্ধান্ত নাগরিক জীবনের মান উন্নয়নের পথে একটি প্রয়োজনীয় পদক্ষেপ।

নীরব এলাকা নির্ধারণ কেবল আইন প্রয়োগের বিষয় নয়, এটি জনস্বাস্থ্য রক্ষারও অংশ। অতিরিক্ত শব্দ মানুষের মানসিক চাপ বাড়ায়, রক্তচাপ বৃদ্ধি করে, ঘুমের ব্যাঘাত ঘটায় এবং দীর্ঘ মেয়াদে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়াতে পারে। হাসপাতালের সামনে হর্নের বিকট শব্দ কোনো অসুস্থ মানুষের জন্য কেবল বিরক্তির নয়, কখনো কখনো শারীরিক যন্ত্রণার কারণও হয়ে দাঁড়ায়। শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে তা মনঃসংযোগ নষ্ট করে, শিক্ষার্থীদের শেখার পরিবেশ ব্যাহত করে।

নতুন নিয়ম অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা তিন মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এটি যথেষ্ট কঠোর বলেই বিবেচিত হতে পারে। তবে বাংলাদেশে কাগজে–কলমে আইনের অভাব নেই, অভাব রয়েছে বাস্তবায়নের ধারাবাহিকতায়। অনেক সময় দেখা যায়, কোনো বিশেষ দিবস বা অভিযানের সময় কঠোরতা দেখা দিলেও কিছুদিন পর তা শিথিল হয়ে যায়। শব্দদূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও যদি একই চিত্রের পুনরাবৃত্তি হয়, তবে এই সিদ্ধান্ত কেবল কাগজে–কলমেই সীমাবদ্ধ থাকবে। প্রয়োজন নিয়মিত নজরদারি, ধারাবাহিক মোবাইল কোর্ট পরিচালনা এবং সর্বোপরি চালকদের মানসিকতার পরিবর্তন।

এই প্রেক্ষাপটে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবল জরিমানা আর শাস্তির ভয় দেখিয়ে টেকসই পরিবর্তন আনা সম্ভব নয়। গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান ও সিটি করপোরেশনের সমন্বয়ে ব্যাপক প্রচারণা চালাতে হবে। ড্রাইভিং লাইসেন্স প্রদানের সময় শব্দদূষণবিষয়ক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করা যেতে পারে। গণপরিবহনের চালকদের জন্য বিশেষ কর্মশালার আয়োজনও জরুরি।

নাগরিক জীবনমানের একটি গুরুত্বপূর্ণ সূচক হলো শব্দ নিয়ন্ত্রণ। একটি উন্নত শহর কেবল উঁচু ভবন বা চওড়া সড়ক দিয়ে চিহ্নিত হয় না, বরং তার নীরবতা ও শৃঙ্খলাও তার মান নির্ধারণ করে। ডিএমপির এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে এই স্বাগত যেন নিছক আনুষ্ঠানিক না থাকে। কার্যকর প্রয়োগ, নিয়মিত তদারকি এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে এটিকে বাস্তব সাফল্যে রূপ দিতে হবে। অন্যথায় ঘোষণার কালি শুকানোর আগেই তার গুরুত্ব হারিয়ে যাবে, আর ঢাকার আকাশে হর্নের কর্কশ ধ্বনি আগের মতোই প্রতিধ্বনিত হতে থাকবে।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Abdul Lotif

Started This Abedon.

14 February 2026   2.8 K

0 have signed. Let’s get to 3,000 !

0%
Treands

At 3,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

হাওরে ফসল রক্ষা বাঁধ,কৃষকদের অভিযোগ আমলে নিন

হাওরে ফসল রক্ষা বাঁধ,কৃষকদের অভিযোগ আমলে নিন

সুনামগঞ্জের হাওরাঞ্চল দেশের বোরো উৎপাদনে বড় ভূমিকা রাখে। সেখানকার ফসল রক্ষা নিয়ে প্রতিবছর আলাদা বাঁধের প্রকল্প নেওয়া হয়, যে কাজের... Sign This
‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’—মুখের বুলি হয়েই থাকবে?

‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’—মুখের বুলি হয়েই থাকবে?

‘ডেথ বাই নেচার ইজ আ গ্রিফ,বাট ডেথ বাই নেগলেক্ট ইজ আ ক্রাইম’—চেরনোবিল, এইচবিও সিরিজ (২০১৯)বুধবার রাতে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে... Sign This
মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

প্রতিবছর দুই ঈদে রাজধানী ঢাকা থেকে কমবেশি এক কোটি মানুষ স্বজনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরেন। আনন্দের এই... Sign This
আন্তর্জাতিক নারী দিবস,আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই

আন্তর্জাতিক নারী দিবস,আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই

নারী ও পুরুষের সমতার বিশ্ব গড়ার পথে একটি বড় অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে বৈষম্যমূলক আইন। দুঃখজনক হলেও সত্যি, একবিংশ শতকের... Sign This
গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাটা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। উত্তরাধিকার সূত্রেই জ্বালানিসংকট ও বিশাল বকেয়ার বোঝা বহন... Sign This
অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা আর মৌসুমি দুর্ভোগের গল্প নতুন নয়। তবু প্রতিবছর বর্ষা শেষে যখন বিলভর্তি পানি আর ডুবে থাকা... Sign This
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

জাতীয় মহাসড়কগুলো দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অবকাঠামো। এই সড়কে সামান্য অব্যবস্থাপনাও বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। খবরে এসেছে, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের... Sign This
টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নে অবস্থিত ‘কালুনির বর পাহাড়’ নামের সরকারি টিলাকে ধাপে ধাপে কেটে ফেলা হচ্ছে। খবরে এসেছে, রাতের আঁধারে... Sign This
রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে হবে

রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে...

রহমত ও সংযমের মাস পবিত্র রমজান কড়া নাড়ছে। প্রতিবছর এ সময় আসার আগে সাধারণ মানুষের মনে একটিই বড় উদ্বেগ থাকে—বাজারের... Sign This
বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

একটা প্রশ্ন দিয়েই শুরু করি। স্মার্টফোন হাতে পেয়েই আমরা সবাই নিজেকে ডিজিটাল পরিসরের একজন সক্রিয় নাগরিক বলে ভাবতে শুরু করেছি।... Sign This
Loading