নীলফামারী–লালমনিরহাটে বেহাল সড়ক আর কত দুর্ভোগ ???

আমাদের দেশে সড়ক যোগাযোগের ক্ষেত্রে যথেষ্ট উন্নয়ন হয়েছে। আর একবার একটি সড়ক নির্মাণের পর রক্ষণাবেক্ষণ ও সংস্কার উন্নয়নের চলমান একটি বিষয়। উন্নত বিশ্বের সঙ্গে আমাদের পার্থক্য হচ্ছে আমাদের সড়কগুলো যথেষ্ট টেকসই হয় না। অধিক বরাদ্দে সড়ক নির্মাণের পরও নানা সমালোচনা থেকে যায়। আর একটি সড়ক নির্মাণের পর সংস্কারের সময় চলে আসে। সংস্কার কার্যক্রম নিয়েও তৈরি হয় নানা প্রশ্ন। যেমনটি আমরা দেখতে পাচ্ছি নীলফামারীর ডোমার-বসুনিয়ার হাট প্রায় সাত কিলোমিটার সড়কটির সংস্কারকাজ নিয়ে।

নীলফামারীর এ সড়কের সংস্কারকাজ শুরু হয় তিন বছর আগে। এ জন্য বরাদ্দ ধরা হয় প্রায় ৯ কোটি টাকা। কিন্তু এখনো সড়কটির কাজ শেষ না করে ফেলে রাখায় মানুষের ভোগান্তির অবসান ঘটছে না, বরং আরও বেড়েছে। বসুনিয়ার হাট অত্র অঞ্চলের ব্যবসা–বাণিজ্যে প্রসিদ্ধ এলাকা হওয়ায় প্রতিদিনই ওই পথে ভারী যানবাহন চলাচল করে। কিন্তু বেহাল সড়কের কারণে পরিবহন খরচ বেশি দিতে হচ্ছে ব্যবসায়ীদের।

স্থানীয় লোকজন বলছেন, সড়কটির কাজ শুরুর আগে কিছু অংশ ভাঙা থাকলেও বেশির ভাগ অংশ চলাচল করার মতো ছিল। অনেকটা ভালো রাস্তায় ঠিকাদার কাজ শুরু করেন। এরপর সড়কটির এমন বেহাল হয়েছে যে এখন ভ্যান–রিকশাও চলছে ঝুঁকি নিয়ে। প্রায় প্রতিনিয়ত ওই সড়কে ঘটছে দুর্ঘটনা। ঠিকাদারের বক্তব্য, নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ার কারণে সড়কটির কাজ করতে গিয়ে তাঁরা ক্ষতির মুখে পড়েছেন। দর পুনর্নির্ধারণ না করায় তাঁরা এখন কাজটি করতে চাইছেন না।

ডোমার উপজেলার উপসহকারী প্রকৌশলীর বক্তব্য, ঠিকাদারি প্রতিষ্ঠানকে এক বছর ধরে পত্র দেওয়া হচ্ছে, তারা কোনো জবাব দিচ্ছে না। এখন কাজটির বাতিল প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আছে। এটি বাতিল করার পর ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমরা আশা করব, ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং পরবর্তী সময়ে রাস্তার কাজ সেই প্রতিষ্ঠানকে দেওয়ার বিষয়টিও পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে বিবেচনা করা হয়।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সদর থেকে বুড়িমারী স্থলবন্দর আঞ্চলিক সড়কের অবস্থাও খুবই করুণ। ১০ কিলোমিটারের সড়কটির সবচেয়ে বেশি খারাপ অবস্থা বুড়িমারী ইউনিয়নের মেডিকেল মোড় থেকে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের সংযোগস্থল বাঁশকল এলাকা পর্যন্ত তিন কিলোমিটার অংশে। স্থলবন্দর দিয়ে আসা ভারতীয় পাথরবোঝাই ট্রাক চলাচলের কারণে সড়কটি আরও বেহাল হয়েছে। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন চার ইউনিয়নের লক্ষাধিক মানুষ। কৃষকেরা উৎপাদিত পণ্য বাজারে তুলতে গিয়ে বড় ক্ষতির মুখে পড়ছেন।

পাটগ্রাম এলজিইডি কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, অতিরিক্ত ওজনের ভারতীয় পণ্যের ট্রাক আঞ্চলিক সড়কে চলাচল বন্ধ করার জন্য জেলা ও উপজেলা প্রশাসনের বৈঠকে একাধিকবার আলোচনা হলেও কাজ হয়নি। বিষয়টি খুবই দুঃখজনক। আমরা এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এ ছাড়া সড়কটি দ্রুত সংস্কার করা হোক।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Rabby Hasan

Started This Abedon.

14 July 2024   3.3 K

0 have signed. Let’s get to 100,000 !

0%
Treands

At 100,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

গত ঈদুল ফিতরের দিন রাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে যে মর্মান্তিক দুর্ঘটনায় ১২ জনের প্রাণ ঝরে গেল, তা কোনো... Sign This
চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

সাম্প্রতিক বছরগুলোতে বর্ষা মৌসুমে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা অন্যতম নাগরিক দুর্ভোগ ও অসন্তোষের কারণ হয়ে উঠেছে। বিগত সময়ে সিটি করপোরেশন, চট্টগ্রাম... Sign This
শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

নির্ধারিত সময়ে সড়ক ও সেতুর কাজ শেষ না হওয়ার দরুন জনগণের চরম ভোগান্তি—শরীয়তপুর-ঢাকা সড়কের নির্মাণকাজ নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনে ফুটে উঠেছে।... Sign This
ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

যানজটে নাকাল রাজধানী শহরের রাস্তাঘাট ভালো থাকলে নগরবাসী কিছুটা স্বস্তিতে চলাচল করতে পারেন। কিন্তু ঢাকার মানুষের কপালে সেই স্বস্তি যেন... Sign This
ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

সাভার ও গাজীপুরের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে বংশী ও ধলেশ্বরী নদীর পাড় এবং ঢাকা-আরিচা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ এখন... Sign This
মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

দেশের অন্যতম প্রধান সবজিভান্ডার হিসেবে পরিচিত পাবনার সাঁথিয়া উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের ব্যাপক ও বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া... Sign This
ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ শুধু একটি ফেরিঘাট নয়; এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন ও অর্থনীতির অন্যতম প্রধান সংযোগ পথ। প্রতিদিন হাজার... Sign This
প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল না

প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল...

২০২০ সালের ২০ মে। সুপারসাইক্লোন আম্পানের সেই ভয়াল রাত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মানুষের জীবন ও জীবিকাকে দীর্ঘ মেয়াদে... Sign This
‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ নেই?

‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ...

২০২৪ সালের জুন মাসে ‘রংপুর কি এ দেশের অঞ্চল নয় নাকি বাংলা মায়ের সতিন’ শিরোনামে আমার একটি লেখা প্রকাশিত হয়।... Sign This
খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় জনপদে সুপেয় পানির সংকট আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন আর পরিবেশগত বিপর্যয়ের মধ্যে নেই, চরম... Sign This
Loading