বরিশালের হিরণ নগর,বঞ্চনার জনপদটির উন্নয়নে নজর দিন

বরিশাল নগরীর উপকণ্ঠে কীর্তনখোলার ওপারে কাউয়ার চরে অবস্থিত ‘হিরণ নগর’। নামের মধ্যে আভিজাত্য থাকলেও বাস্তব চিত্রটি চরম অমানবিক। ২০১২ সালে যখন ভাটারখাল বস্তির বাসিন্দাদের এখানে পুনর্বাসন করা হয়েছিল, তখন আশা ছিল এটি একটি আদর্শ আবাসন হবে। কিন্তু এক যুগ পর দেখা যাচ্ছে, নগরের সুবিধা তো দূরে থাক, মানুষের ন্যূনতম বেঁচে থাকার নিশ্চয়তাটুকুও সেখানে নেই।

হিরণ নগরের প্রতিটি খুপরিঘরের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে অভাব আর দীর্ঘশ্বাসের গল্প। ঘরগুলোর বেড়া কোথাও তালি দেওয়া টিন, কোথাও পুরোনো সিমেন্টের বস্তা বা পচা চট। জোয়ারের পানি বাড়লে ঘর ভেসে যায়, বৃষ্টি হলে চাল চুইয়ে পানি পড়ে। চার হাজার মানুষের এই জনপদে নেই নিরাপদ পানি, নেই স্বাস্থ্যসম্মত পয়োনিষ্কাশন। একসময় যে পরিবারকে ২ শতাংশ জমি দেওয়া হয়েছিল, সদস্য বেড়ে সেই পরিবার এখন তিনটিতে রূপ নিলেও জমির পরিধি বাড়েনি। ফলে মানুষ আজ সেখানে আক্ষরিক অর্থেই ভীষণ গাদাগাদি করে বসবাস করছে।

কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপের (সিডিপি) ২০২২ সালের গবেষণা তথ্য বলছে, এখানকার প্রায় ২৯ শতাংশ মানুষ নিয়মিত তিন বেলা খাবার জোগাড় করতে পারেন না। ১৭ শতাংশের বেশি মানুষ নিরক্ষর এবং ৯১ শতাংশের নেই কোনো আয়বর্ধক কারিগরি দক্ষতা। এই পরিসংখ্যানে স্পষ্ট আমাদের উন্নয়ন–দর্শনে কতটা গলদ আছে। যাঁরা জলবায়ু পরিবর্তনের শিকার কিংবা নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে এখানে আশ্রয় নিয়েছেন, তাঁদের জন্য রাষ্ট্র কেবল একখণ্ড জমি দিয়েই দায় সেরেছে। কিন্তু তাঁদের কর্মসংস্থান, শিক্ষা ও নিরাপত্তার বিষয়টি পুরোপুরি উপেক্ষিত থেকে গেছে।

সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো—শিক্ষা, কর্মসংস্থানের অভাব এবং সুস্থ বিনোদনের সুযোগ না থাকায় এই কলোনির যুবসমাজ বড় পরিসরে মাদকাসক্তিতে জড়িয়ে পড়ছে। হিরণ নগরের এই অমানবিক পরিস্থিতি থেকে উত্তরণে বরিশাল সিটি করপোরেশন ও জেলা প্রশাসনকে যৌথ উদ্যোগ নিতে হবে। কেবল ‘পুনর্বাসন’ করলেই দায়িত্ব শেষ হয় না, সেই পুনর্বাসিত এলাকায় নাগরিক জীবনের মৌলিক অবকাঠামো নিশ্চিত করা জরুরি। নারীদের জন্য কুটিরশিল্প বা হস্তশিল্পের প্রশিক্ষণ, যুবকদের জন্য কারিগরি শিক্ষা এবং এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত তদারকি নিশ্চিত করা সময়ের দাবি। একই সঙ্গে নিচু এলাকা হওয়ায় টেকসই বাঁধ নির্মাণ ও নিরাপদ পানির সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

আমরা মনে করি, হিরণ নগরকে তার নামের সার্থকতা ফিরিয়ে দিতে হলে কেবল কাগজ-কলমে একে ‘নগর’ বললে চলবে না; একে বাসযোগ্য করার রাজনৈতিক ও প্রশাসনিক সদিচ্ছা দেখাতে হবে। অন্যথায় নগরের এই বিচ্ছিন্ন জনপদটি কেবল অপরাধ আর দারিদ্র্যের প্রজননক্ষেত্র হিসেবেই ইতিহাসে টিকে থাকবে।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Nahima Khatun

Started This Abedon.

28 December 2025   4.5 K

0 have signed. Let’s get to 3,000 !

0%
Treands

At 3,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

গত ঈদুল ফিতরের দিন রাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে যে মর্মান্তিক দুর্ঘটনায় ১২ জনের প্রাণ ঝরে গেল, তা কোনো... Sign This
চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

সাম্প্রতিক বছরগুলোতে বর্ষা মৌসুমে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা অন্যতম নাগরিক দুর্ভোগ ও অসন্তোষের কারণ হয়ে উঠেছে। বিগত সময়ে সিটি করপোরেশন, চট্টগ্রাম... Sign This
শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

নির্ধারিত সময়ে সড়ক ও সেতুর কাজ শেষ না হওয়ার দরুন জনগণের চরম ভোগান্তি—শরীয়তপুর-ঢাকা সড়কের নির্মাণকাজ নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনে ফুটে উঠেছে।... Sign This
ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

যানজটে নাকাল রাজধানী শহরের রাস্তাঘাট ভালো থাকলে নগরবাসী কিছুটা স্বস্তিতে চলাচল করতে পারেন। কিন্তু ঢাকার মানুষের কপালে সেই স্বস্তি যেন... Sign This
ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

সাভার ও গাজীপুরের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে বংশী ও ধলেশ্বরী নদীর পাড় এবং ঢাকা-আরিচা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ এখন... Sign This
মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

দেশের অন্যতম প্রধান সবজিভান্ডার হিসেবে পরিচিত পাবনার সাঁথিয়া উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের ব্যাপক ও বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া... Sign This
ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ শুধু একটি ফেরিঘাট নয়; এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন ও অর্থনীতির অন্যতম প্রধান সংযোগ পথ। প্রতিদিন হাজার... Sign This
প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল না

প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল...

২০২০ সালের ২০ মে। সুপারসাইক্লোন আম্পানের সেই ভয়াল রাত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মানুষের জীবন ও জীবিকাকে দীর্ঘ মেয়াদে... Sign This
‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ নেই?

‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ...

২০২৪ সালের জুন মাসে ‘রংপুর কি এ দেশের অঞ্চল নয় নাকি বাংলা মায়ের সতিন’ শিরোনামে আমার একটি লেখা প্রকাশিত হয়।... Sign This
খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় জনপদে সুপেয় পানির সংকট আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন আর পরিবেশগত বিপর্যয়ের মধ্যে নেই, চরম... Sign This
Loading