শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধাদের বীরনিবাস বুঝিয়ে দিতে দেরি কেন

বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। কিন্তু বীর মুক্তিযোদ্ধাদের অনেকেই অসচ্ছল এবং পরিবার নিয়ে অভাব-অনটনে থাকেন। তাঁদের মাথা গোঁজার ঠাঁই করে দিতে এ সরকার গোটা দেশে ‘বীরনিবাস’ নামের একটি প্রকল্প গ্রহণ করে। কিন্তু প্রকল্পটি নিয়ে নানা সময়ে আমরা অনিয়ম ও অব্যবস্থাপনার খবর হতে দেখি।

শরীয়তপুরে ২০২০ সালে বীরনিবাস প্রকল্প হাতে নেয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। প্রথম পর্যায়ে জেলায় ৬৪ বীর মুক্তিযোদ্ধা, এরপর ২২১ বীর মুক্তিযোদ্ধার জন্য বীরনিবাস বরাদ্দ করা হয়। এ পর্যায়ের বীরনিবাসের নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালের মে-জুনে, তা ৯০ দিনের মধ্যে শেষ করে বীর মুক্তিযোদ্ধাদের বুঝিয়ে দেওয়ার কথা। কিন্তু অন্তত ৩০টি বীরনিবাসের নির্মাণকাজ এখনো শেষ করা হয়নি, ৪০-৫০ শতাংশ কাজ করে ফেলে রাখা হয়েছে। কয়েকটির নির্মাণকাজ এখনো শুরুই করা হয়নি।

এমন পরিস্থিতিতে এসব অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা বিপাকে পড়েছেন। প্রয়াত এক বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ফুলমতি বেগম বলেন, ‘আমরা তো সারা জীবন টিনের ছাপরায় কাটিয়েছি। সরকার পাকা ভবনে বসবাস করার স্বপ্ন দেখাইছে। ঘরটি অর্ধেক নির্মাণ করে এক বছর ধরে ফেলে রাখছে।’ বর্তমানে থাকার জায়গা না থাকায় অসমাপ্ত বীরনিবাসে পাটকাঠির ছাপরা তুলে সেখানেই বসবাস করছেন তিনি।

বীরনিবাসগুলো নির্মাণ করছেন স্থানীয় ঠিকাদারেরা। রাজনৈতিক বিবেচনায় এসব ঠিকাদারকে প্রকল্পের কাজ দেওয়া হয়েছে। এখন নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ার অজুহাতে বীরনিবাস তৈরির কাজ বন্ধ করে দিয়েছেন তাঁরা। এমনকি তাঁদের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের কাছে অর্থ চাওয়ার অভিযোগও উঠেছে। বীরনিবাস নির্মাণ প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সদস্যসচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা ঠিকাদারদের বিরুদ্ধে টাকা নেওয়ার কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন। তবে কয়েকটি ঘরের কাজ শুরু হতে দেরি হওয়ায় তালিকা সংশোধনের কথা বললেন। 

কিন্তু বাকি আরও ঘর নির্মাণ কেন ফেলে রাখা হয়েছে বা এখনো কাজই শুরু করা হয়নি? প্রকল্প তদারকিতে প্রকল্প বাস্তবায়ন কমিটির গাফিলতিই কি এখানে প্রকাশ পাচ্ছে? দুই পর্যায়ে বেশির ভাগ বীরনিবাস নির্মাণ হয়ে গেলেও শেষের দিকে কিছু ঘরের কাজ কেন ঝুলে থাকবে?

ঠিকাদারদের সঙ্গে বসে দ্রুত বাকি বীরনিবাসগুলোর কাজ শেষ করার জন্য প্রকল্প বাস্তবায়ন কমিটিকে আমরা আহ্বান জানাই। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে সব কটি ঘর বুঝিয়ে দিয়ে শরীয়তপুরের এ প্রকল্প সফলভাবে সমাপ্ত করা হবে, সেটিই প্রত্যাশা থাকল।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Sharia Ranu

Started This Abedon.

03 April 2024   5.1 K

0 have signed. Let’s get to 500,000 !

0%
Treands

At 500,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

গত ঈদুল ফিতরের দিন রাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে যে মর্মান্তিক দুর্ঘটনায় ১২ জনের প্রাণ ঝরে গেল, তা কোনো... Sign This
চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

সাম্প্রতিক বছরগুলোতে বর্ষা মৌসুমে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা অন্যতম নাগরিক দুর্ভোগ ও অসন্তোষের কারণ হয়ে উঠেছে। বিগত সময়ে সিটি করপোরেশন, চট্টগ্রাম... Sign This
শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

নির্ধারিত সময়ে সড়ক ও সেতুর কাজ শেষ না হওয়ার দরুন জনগণের চরম ভোগান্তি—শরীয়তপুর-ঢাকা সড়কের নির্মাণকাজ নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনে ফুটে উঠেছে।... Sign This
ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

যানজটে নাকাল রাজধানী শহরের রাস্তাঘাট ভালো থাকলে নগরবাসী কিছুটা স্বস্তিতে চলাচল করতে পারেন। কিন্তু ঢাকার মানুষের কপালে সেই স্বস্তি যেন... Sign This
ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

সাভার ও গাজীপুরের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে বংশী ও ধলেশ্বরী নদীর পাড় এবং ঢাকা-আরিচা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ এখন... Sign This
মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

দেশের অন্যতম প্রধান সবজিভান্ডার হিসেবে পরিচিত পাবনার সাঁথিয়া উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের ব্যাপক ও বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া... Sign This
ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ শুধু একটি ফেরিঘাট নয়; এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন ও অর্থনীতির অন্যতম প্রধান সংযোগ পথ। প্রতিদিন হাজার... Sign This
প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল না

প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল...

২০২০ সালের ২০ মে। সুপারসাইক্লোন আম্পানের সেই ভয়াল রাত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মানুষের জীবন ও জীবিকাকে দীর্ঘ মেয়াদে... Sign This
‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ নেই?

‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ...

২০২৪ সালের জুন মাসে ‘রংপুর কি এ দেশের অঞ্চল নয় নাকি বাংলা মায়ের সতিন’ শিরোনামে আমার একটি লেখা প্রকাশিত হয়।... Sign This
খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় জনপদে সুপেয় পানির সংকট আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন আর পরিবেশগত বিপর্যয়ের মধ্যে নেই, চরম... Sign This
Loading