শ্যামপুর চিনিকল, দ্রুত চালু করে আখচাষিদের বাঁচান

বাংলাদেশের অর্থনীতি কেন দিন দিন পরনির্ভরশীলতার দিকে ঝুঁকে পড়েছে, তা রাষ্ট্রীয় বিভিন্ন কলকারখানার দিকে তাকালেই বোঝা যায়। যেমন দেশে রাষ্ট্রীয় চিনিকল আছে, কিন্তু সেগুলো চলছে ধুঁকে ধুঁকে। কিছু কল বন্ধও হয়ে গেছে। চিনিকলের জমির দিকে স্বার্থান্বেষী গোষ্ঠীর যত মনোযোগ। অথচ চিনি আমদানি করা হচ্ছে অন্যান্য দেশ থেকে। এতে দামও বেশি পড়ছে। আর দেশের হাজার হাজার আখচাষিকে পথে বসতে হচ্ছে। এমনটি দেখা দিয়েছে রংপুরের বদরগঞ্জে।

লোকসানের অজুহাতে ২০২০-২১ অর্থবছর থেকে বদরগঞ্জের একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান শ্যামপুর চিনিকল বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে ১০ হাজার একর জমিতে আখ চাষের সঙ্গে যুক্ত ছিলেন ১০ সহস্রাধিক চাষি। সেই জমিতে অন্য ফসল চাষ করেও লাভবান না হয়ে ক্রমান্বয়ে তাঁরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। বারবার দাবি জানানো হলেও কলটি আর চালু করা হয়নি।

সম্প্রতি চিনিকলটি চালুর জন্য শ্যামপুর বাজারে মানববন্ধন ও সমাবেশ করেছেন আখচাষিরা। সেখানে তাঁরা অভিযোগ করেন, বিগত সরকারের সময় শিল্প মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সাবেক সদস্য ও আওয়ামী লীগের স্থানীয় সাবেক সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী চেয়েছিলেন চিনিকলটি সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের অধীনে ছেড়ে দিতে। কলটির বিশাল জমি দখলই তাঁদের প্রচেষ্টা ছিল। কিন্তু সরকারের পতন হওয়ায় তা সম্ভব হয়নি। আখচাষিদের এ অভিযোগ যদি সত্য হয়ে থাকে, তাহলে বিষয়টি গুরুতর।

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এ কলের বার্ষিক চিনি উৎপাদন ক্ষমতা ছিল ১০ হাজার ১৬১ মেট্রিক টন। ২০২০ সাল পর্যন্ত চিনিকলে স্থায়ী-অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী ছিলেন ৭৪৪ জন। ২২৬ কোটি টাকা লোকসানের মুখে চিনিকলটির আখমাড়াই কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে আছেন ৬১ জন। এসব কর্মকর্তা-কর্মচারীরও পাঁচ মাস ধরে বেতন-ভাতা বন্ধ। ফলে তাঁরা মানবেতর জীবন যাপন করছেন।

শ্যামপুর আখচাষি কল্যাণ কমিটির সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বলেন, ‘চিনকলটি বন্ধ থাকায় এলাকার অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। আমাদের এই অঞ্চল থেকে কোটি কোটি টাকা মানি সার্কুলার হতো। গ্রামে থেকেও আমরা শহুরে জীবন যাপন করতাম। বর্তমানে দারিদ্র্যসীমার নিচে আমরা বাস করছি।’

বন্ধ থাকতে থাকতে কলটির যন্ত্রপাতি নষ্ট ও চুরি হয়ে যাচ্ছে। আমরা আশা করব, চিনিকলটি দ্রুত চালু করা হবে। এতে বাজারে দেশি চিনির সরবরাহও বাড়বে।

চিনিকলগুলো আধুনিকায়ন, উৎপাদন ও বাজারব্যবস্থায় নীতিগত সংস্কার জরুরি হয়ে পড়েছে। বিশ্বের অন্যান্য দেশ থেকে অনেক পিছিয়ে আছি আমরা। রাষ্ট্রায়ত্ত কলগুলোর লোকসানের পেছনে এটি প্রধানতম কারণ। চিনিশিল্পে আমদানিনির্ভরতা কমানোর এখনই সময়। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার থেকে পদক্ষেপ নেওয়া হোক।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Nazma Akhter

Started This Abedon.

23 September 2024   3.1 K

0 have signed. Let’s get to 100,000 !

0%
Treands

At 100,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

প্রতিবছর দুই ঈদে রাজধানী ঢাকা থেকে কমবেশি এক কোটি মানুষ স্বজনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরেন। আনন্দের এই... Sign This
আন্তর্জাতিক নারী দিবস,আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই

আন্তর্জাতিক নারী দিবস,আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই

নারী ও পুরুষের সমতার বিশ্ব গড়ার পথে একটি বড় অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে বৈষম্যমূলক আইন। দুঃখজনক হলেও সত্যি, একবিংশ শতকের... Sign This
গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাটা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। উত্তরাধিকার সূত্রেই জ্বালানিসংকট ও বিশাল বকেয়ার বোঝা বহন... Sign This
অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা আর মৌসুমি দুর্ভোগের গল্প নতুন নয়। তবু প্রতিবছর বর্ষা শেষে যখন বিলভর্তি পানি আর ডুবে থাকা... Sign This
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

জাতীয় মহাসড়কগুলো দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অবকাঠামো। এই সড়কে সামান্য অব্যবস্থাপনাও বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। খবরে এসেছে, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের... Sign This
টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নে অবস্থিত ‘কালুনির বর পাহাড়’ নামের সরকারি টিলাকে ধাপে ধাপে কেটে ফেলা হচ্ছে। খবরে এসেছে, রাতের আঁধারে... Sign This
রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে হবে

রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে...

রহমত ও সংযমের মাস পবিত্র রমজান কড়া নাড়ছে। প্রতিবছর এ সময় আসার আগে সাধারণ মানুষের মনে একটিই বড় উদ্বেগ থাকে—বাজারের... Sign This
নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

রাজধানী ঢাকাবাসীর জীবনে শব্দদূষণ অনেক আগেই বড় ধরনের ঝুঁকিতে রূপ নিয়েছে। ঢাকার ব্যস্ত সড়কে অকারণে হর্ন বাজানো যেন এক স্বাভাবিক... Sign This
বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

একটা প্রশ্ন দিয়েই শুরু করি। স্মার্টফোন হাতে পেয়েই আমরা সবাই নিজেকে ডিজিটাল পরিসরের একজন সক্রিয় নাগরিক বলে ভাবতে শুরু করেছি।... Sign This
খাগড়াছড়ির দুর্গম অঞ্চল,ভোটাররা যেন কেন্দ্রে পৌঁছাতে পারেন

খাগড়াছড়ির দুর্গম অঞ্চল,ভোটাররা যেন কেন্দ্রে পৌঁছাতে পারেন

খাগড়াছড়ির পাহাড়ি জনপদে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বড় বাধা হয়ে উঠেছে দূরত্ব, খরচ আর ঝুঁকির কঠিন সমীকরণ। খবরে এসেছে, খাগড়াছড়ির প্রত্যন্ত... Sign This
Loading