শ্রমিকের জীবিকার দিকে মনোযোগ দিন

বাংলাদেশের শ্রমবাজারের ৮৮-৮৯ শতাংশ এখনো অপ্রাতিষ্ঠানিক খাতের ওপর দাঁড়িয়ে। এর মানে হচ্ছে কর্মক্ষম প্রায় সাড়ে সাত কোটি মানুষের বিশাল একটা অংশের নিয়মিত কাজের নিশ্চয়তা নেই। এই রূঢ় বাস্তবতায় বন্যা, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ হোক আর রাজনৈতিক কোনো অস্থিরতা হোক, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন শ্রমজীবী মানুষেরা। গত মাসের শেষ দিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ দেশের পূর্বাঞ্চলে যে আকস্মিক বন্যা দেখা দেয়, তার অভিঘাত ব্যাপকভাবেই সেখানকার শ্রমমজীবী মানুষের ওপর পড়েছে।

আকস্মিক বন্যা হলেও তার ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। তিন সপ্তাহ পরেও পূর্বাঞ্চলের অনেক জায়গা থেকে বন্যার পানি নামেনি। বন্যায় ১১টি জেলার প্রায় ৫৮ লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হন। বসতবাড়ি, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ও অবকাঠামো খাতে ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা। স্বাভাবিক অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ায় জীবনযাত্রাও স্বাভাবিক হতে পারেনি অনেক জায়গায়। এ ছাড়া বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে গত কয়েক দিনে যে অতি ভারী বৃষ্টি হয়েছে, তাতে করে পূর্বাঞ্চলের অনেক জায়গায় নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

খবর জানাচ্ছে, কুমিল্লার শ্রম বিক্রির হাটে কাজ মিলছে না। প্রতিদিন ভোর থেকেই শহরের কান্দিরপাড়, শাসনগাছা, চৌয়ারা, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার, বিজয়পুর রেলগেট, সুয়াগাজী বাজার, বুড়িচং উপজেলার নিমসার বাজার, লালমাই উপজেলার বাগমারা বাজার, লাকসামের বিজরা বাজারসহ জেলার অন্তত ২০টি স্থানে শ্রম বিক্রির হাট বসে। এসব হাট থেকে শ্রমিকদের চুক্তিতে কৃষি, রাজমিস্ত্রি ও গৃহস্থালিসহ বিভিন্ন নির্মাণকাজের জন্য নেওয়া হয়। গত ১৯ আগস্ট থেকে জেলার বন্যা পরিস্থিতি খারাপ হতে থাকে। তখন শ্রম বিক্রির হাটগুলোতেও ভাটা পড়ে। এ কারণে শ্রমিকেরা অনেক কষ্টে দিন পার করছেন।

কুমিল্লার শ্রম বিক্রির হাটে আসা শ্রমজীবীরা আসেন মূলত উত্তরবঙ্গের জেলাগুলো থেকে। কাজের সন্ধানে আসা এসব শ্রমিক বিভিন্ন মেস, স্কুলের বারান্দা, রেলস্টেশনের প্ল্যাটফর্ম অথবা স্টেশন এলাকার কম দামি কোনো হোটেলে থাকেন। প্রতিদিন প্রায় ৫ হাজার মানুষের কাজের সুযোগ হয় এসব হাটে। দিনে ৬০০ থেকে ৮০০ টাকা পারিশ্রমিক পান নির্মাণ ও কৃষিশ্রমিকেরা। আর ৪৫০ থেকে ৬০০ টাকা চুক্তিতে বিক্রি হন গৃহস্থালির শ্রমিকেরা। 

বন্যার কারণে এক মাস ধরে নিয়মিত কাজ না পাওয়ায় শ্রমজীবী মানুষেরা দুর্বিষহ জীবন যাপন করছেন। কাজ না পাওয়ায় তাঁদের মধ্যে হতাশা বাড়ছে। শুধু কুমিল্লা নয়, একই চিত্র বন্যাকবলিত অন্য জেলাগুলোতে। এ পরিস্থিতিতে বন্যাদুর্গত এলাকায় শ্রমজীবী মানুষের জীবিকার প্রশ্নটি কীভাবে সমাধান করা যায়, তা নিয়ে অন্তর্বর্তী সরকারকে মনোযোগ দেওয়া প্রয়োজন। সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় তাঁদের আনা প্রয়োজন।


Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Runa Rahman

Started This Abedon.

18 September 2024   4.8 K

0 have signed. Let’s get to 100,000 !

0%
Treands

At 100,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

দেশের অন্যতম প্রধান সবজিভান্ডার হিসেবে পরিচিত পাবনার সাঁথিয়া উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের ব্যাপক ও বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া... Sign This
ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ শুধু একটি ফেরিঘাট নয়; এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন ও অর্থনীতির অন্যতম প্রধান সংযোগ পথ। প্রতিদিন হাজার... Sign This
প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল না

প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল...

২০২০ সালের ২০ মে। সুপারসাইক্লোন আম্পানের সেই ভয়াল রাত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মানুষের জীবন ও জীবিকাকে দীর্ঘ মেয়াদে... Sign This
‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ নেই?

‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ...

২০২৪ সালের জুন মাসে ‘রংপুর কি এ দেশের অঞ্চল নয় নাকি বাংলা মায়ের সতিন’ শিরোনামে আমার একটি লেখা প্রকাশিত হয়।... Sign This
খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় জনপদে সুপেয় পানির সংকট আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন আর পরিবেশগত বিপর্যয়ের মধ্যে নেই, চরম... Sign This
লোডশেডিং মানেই গ্রাম বিদ্যুৎবৈষম্য যৌক্তিকভাবে কমাতে হবে

লোডশেডিং মানেই গ্রাম বিদ্যুৎবৈষম্য যৌক্তিকভাবে কমাতে হবে

মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি তেলের প্রাপ্তি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাতে এবারের গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের লোডশেডিং করতে হবে, সেটা... Sign This
গারো পাহাড়ে হাতি–আতঙ্ক,ফসলের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ জরুরি

গারো পাহাড়ে হাতি–আতঙ্ক,ফসলের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ জরুরি

শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী—সীমান্তবর্তী এই তিন উপজেলার গারো পাহাড়ের ঢালে এখন এক অপূর্ব দৃশ্য। দিগন্তজোড়া সবুজের সমারোহ আর ধানের... Sign This
হাওরে ফসল রক্ষা বাঁধ,কৃষকদের অভিযোগ আমলে নিন

হাওরে ফসল রক্ষা বাঁধ,কৃষকদের অভিযোগ আমলে নিন

সুনামগঞ্জের হাওরাঞ্চল দেশের বোরো উৎপাদনে বড় ভূমিকা রাখে। সেখানকার ফসল রক্ষা নিয়ে প্রতিবছর আলাদা বাঁধের প্রকল্প নেওয়া হয়, যে কাজের... Sign This
‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’—মুখের বুলি হয়েই থাকবে?

‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’—মুখের বুলি হয়েই থাকবে?

‘ডেথ বাই নেচার ইজ আ গ্রিফ,বাট ডেথ বাই নেগলেক্ট ইজ আ ক্রাইম’—চেরনোবিল, এইচবিও সিরিজ (২০১৯)বুধবার রাতে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে... Sign This
মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

প্রতিবছর দুই ঈদে রাজধানী ঢাকা থেকে কমবেশি এক কোটি মানুষ স্বজনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরেন। আনন্দের এই... Sign This
Loading