অক্সিজেন-কুয়াইশ সড়ক,দুই সংস্থার কাছে জিম্মি হয়ে থাকতে হবে?

চট্টগ্রামের ব্যস্ততম অক্সিজেন-কুয়াইশ সড়কের করুণ দশা সেখানকার নগরসেবার চরম দুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে। সড়কটির প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ পথজুড়ে এখন ধুলা, গর্ত আর ইটের জোড়াতালির রাজত্ব। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও সিটি করপোরেশনের (সিসিসি) মধ্যকার দীর্ঘ ১০ বছরের আমলাতান্ত্রিক টানাপোড়েনের শিকার গুরুত্বপূর্ণ এ সড়ক। দুই সংস্থার টানাটানির দুর্ভোগের কি অবসান ঘটবে না, প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের।

প্রতিবেদন জানাচ্ছে, সড়কটি কেবল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অনন্যা আবাসিক এলাকার প্রবেশপথ নয়, এটি হাটহাজারী, রাউজান এবং পার্বত্য রাঙামাটির বাসিন্দাদের নগরের সঙ্গে যোগাযোগের বিকল্প একটি মাধ্যম। এ সড়কের করুণ দশার সরাসরি শিকার অন্তত এক লাখ মানুষ, যার মধ্যে রয়েছেন হাজারো রোগী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা। বেলতলী এলাকায় বেসরকারি এভারকেয়ার হাসপাতালের অবস্থান, যেখানে প্রতিদিন ওপেন হার্ট সার্জারির মতো জটিল রোগীরাও সেবা নিতে আসেন। একই সঙ্গে এই পথে চলাচলকারী ১০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।

সড়ক সংস্কারের দায়িত্ব নিয়ে সিডিএ এবং সিটি করপোরেশন উভয় সংস্থাই একে অপরের দিকে আঙুল তুলেছে। সিডিএ ২০০৫ সালে প্রকল্প শুরু করলেও, গত ১০ বছরে তারা সিটি করপোরেশনকে সড়কটি আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিতে পারেনি। সিটি করপোরেশন বলছে, বুঝে না পাওয়ায় তারা সেখানে বড় কোনো সংস্কারকাজ করতে পারছে না। অন্যদিকে সিডিএর পক্ষ থেকে নামমাত্র ইট-সুরকির জোড়াতালি দিয়েই দায় সারা হয়েছে এবং তারা স্বীকার করেছে যে বড় সংস্কারের জন্য তাদের পর্যাপ্ত বরাদ্দ নেই। সিডিএর পক্ষ থেকে সড়কটি বুঝিয়ে দেওয়ার জন্য কমিটি গঠন ও চিঠি চালাচালি হচ্ছে, কিন্তু এই প্রক্রিয়া যে গতিতে চলছে, তাতে স্থানীয় জনগণের ভোগান্তি কবে শেষ হবে, তা অনিশ্চিত।

অনন্যা আবাসিক এলাকার মতো গুরুত্বপূর্ণ একটি প্রকল্পে প্লট বরাদ্দ দ্রুত হলেও নাগরিক সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে কেন এমন ঢিলেমি, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। বেহাল রাস্তার কারণেই আবাসিক এলাকায় পুরোপুরি বসতিও গড়ে ওঠেনি। এই পরিস্থিতিতে শুধু কমিটির প্রতিবেদনের জন্য অপেক্ষা করা বা বরাদ্দের অভাব দেখিয়ে দায় এড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখন হয় সিডিএকে জরুরি ভিত্তিতে বড় আকারের সংস্কারকাজ শুরু করতে হবে অথবা দ্রুত সিটি করপোরেশনকে সড়কটি হস্তান্তর করতে হবে, যাতে নগর কর্তৃপক্ষ কাজ শুরু করতে পারে।

চট্টগ্রামের উন্নয়নকাজে সমন্বয়হীনতা ও জবাবদিহির অভাব কতটা প্রকট, তা এই সড়কের চিত্র দিয়ে স্পষ্ট হয়। আমরা আশা করব, অক্সিজেন-কুয়াইশ সড়ক দ্রুত সংস্কার করার জরুরি পদক্ষেপ নেওয়া হবে।


Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Liton Ahmed

Started This Abedon.

19 November 2025   4.2 K

0 have signed. Let’s get to 65,434 !

0%
Treands

At 65,434 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

দেশের অন্যতম প্রধান সবজিভান্ডার হিসেবে পরিচিত পাবনার সাঁথিয়া উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের ব্যাপক ও বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া... Sign This
ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ শুধু একটি ফেরিঘাট নয়; এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন ও অর্থনীতির অন্যতম প্রধান সংযোগ পথ। প্রতিদিন হাজার... Sign This
প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল না

প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল...

২০২০ সালের ২০ মে। সুপারসাইক্লোন আম্পানের সেই ভয়াল রাত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মানুষের জীবন ও জীবিকাকে দীর্ঘ মেয়াদে... Sign This
‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ নেই?

‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ...

২০২৪ সালের জুন মাসে ‘রংপুর কি এ দেশের অঞ্চল নয় নাকি বাংলা মায়ের সতিন’ শিরোনামে আমার একটি লেখা প্রকাশিত হয়।... Sign This
খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় জনপদে সুপেয় পানির সংকট আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন আর পরিবেশগত বিপর্যয়ের মধ্যে নেই, চরম... Sign This
লোডশেডিং মানেই গ্রাম বিদ্যুৎবৈষম্য যৌক্তিকভাবে কমাতে হবে

লোডশেডিং মানেই গ্রাম বিদ্যুৎবৈষম্য যৌক্তিকভাবে কমাতে হবে

মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি তেলের প্রাপ্তি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাতে এবারের গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের লোডশেডিং করতে হবে, সেটা... Sign This
গারো পাহাড়ে হাতি–আতঙ্ক,ফসলের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ জরুরি

গারো পাহাড়ে হাতি–আতঙ্ক,ফসলের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ জরুরি

শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী—সীমান্তবর্তী এই তিন উপজেলার গারো পাহাড়ের ঢালে এখন এক অপূর্ব দৃশ্য। দিগন্তজোড়া সবুজের সমারোহ আর ধানের... Sign This
হাওরে ফসল রক্ষা বাঁধ,কৃষকদের অভিযোগ আমলে নিন

হাওরে ফসল রক্ষা বাঁধ,কৃষকদের অভিযোগ আমলে নিন

সুনামগঞ্জের হাওরাঞ্চল দেশের বোরো উৎপাদনে বড় ভূমিকা রাখে। সেখানকার ফসল রক্ষা নিয়ে প্রতিবছর আলাদা বাঁধের প্রকল্প নেওয়া হয়, যে কাজের... Sign This
‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’—মুখের বুলি হয়েই থাকবে?

‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’—মুখের বুলি হয়েই থাকবে?

‘ডেথ বাই নেচার ইজ আ গ্রিফ,বাট ডেথ বাই নেগলেক্ট ইজ আ ক্রাইম’—চেরনোবিল, এইচবিও সিরিজ (২০১৯)বুধবার রাতে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে... Sign This
মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

প্রতিবছর দুই ঈদে রাজধানী ঢাকা থেকে কমবেশি এক কোটি মানুষ স্বজনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরেন। আনন্দের এই... Sign This
Loading