করিমগঞ্জের সড়কের কাজে ধীরগতি, মানুষের ভোগান্তি দূর করুন !!!

দেশের সড়ক যোগাযোগব্যবস্থার প্রভূত উন্নয়ন হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত নতুন নতুন সড়ক হয়েছে, সংস্কার করা হয়েছে অনেক সড়কও। অনেক সময় এসব সড়কের কাজের মান নিয়ে প্রশ্ন ওঠে। সড়ক নির্মাণের ক্ষেত্রে আরেকটি বড় সমস্যা হচ্ছে, কাজে ধীরগতি। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় একটি সড়ক নির্মাণকাজের ক্ষেত্রে তেমনটি দেখা যাচ্ছে। চার বছরের বেশি সময় আগে রাস্তাটির কাজ শুরু করা হলেও এখনো শেষ হয়নি। একটি সড়কের নির্মাণকাজ এত দিনেও শেষ না হওয়াটা খুবই দুঃখজনক।

করিমগঞ্জ-চামড়া আঞ্চলিক মহাসড়কটি কয়েকটি উপজেলার মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম। হবিগঞ্জের আজমিরীগঞ্জ, বানিয়াচং, নেত্রকোনার খালিয়াজুরী, সুনামগঞ্জের শাল্লা, দিরাই, শামারচর ও কিশোরগঞ্জের ইটনা, মিঠামইনের মানুষজন এ সড়ক দিয়ে চলাচল করেন। এ ছাড়া হাওরাঞ্চলসহ বিভিন্ন জায়গা থেকে চামড়া বন্দর হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বিপুল পরিমাণ ধান, কয়লা, পাথর, বালু আনা-নেওয়া হয়। কিন্তু সড়কের নির্মাণকাজ ফেলে রাখায় সেখানে চরম ভোগান্তি তৈরি হয়েছে।

প্রায় চার বছর আগে ২০২০ সালে কিশোরগঞ্জ শহরের একরামপুর থেকে করিমগঞ্জের চামড়া বন্দর পর্যন্ত সাড়ে ১৯ কিলোমিটার সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হয়। দীর্ঘদিন ধরে সড়কটির কাজ শুরু হলেও এখনো শেষ হয়নি। এর মধ্যে চামড়া বন্দর এলাকায় প্রায় এক কিলোমিটার সড়কের অবস্থা খুবই খারাপ। এতে প্রায়ই তীব্র যানজটের পাশাপাশি অনেক সময় ট্রাকসহ বিভিন্ন গাড়ি উল্টে দুর্ঘটনাও ঘটে। বছরখানেক আগে ট্রাক উল্টে গিয়ে এক চালক মারা যান। এ সড়ক দিয়ে রোগী নিয়ে সময়মতো হাসপাতালেও যাওয়া যায় না।

সড়কটির নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবিতে গত বৃহস্পতিবার মানববন্ধন করেন এলাকাবাসী। সেখানে চামড়া বন্দরের ব্যবসায়ী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সড়কের নির্মাণকাজে বিলম্ব নিয়ে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। দ্রুত সড়ক নির্মাণকাজ শেষ করা এবং সড়কের বেহাল অংশের সংস্কারের দাবি জানান তাঁরা।

এ ব্যাপারে কিশোরগঞ্জ সড়ক উপবিভাগীয় প্রকৌশলী মো. মাইদুল ইসলাম বলেন, সড়কটি সংস্কারের জন্য জমি অধিগ্রহণসহ প্রায় ৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। ২০২০ সালের মার্চ মাসে কাজ শুরুর পর কয়েকবার সময় বাড়ানো হয়েছে। তবে জমি অধিগ্রহণের ভূমি এখনো সম্পূর্ণরূপে

বুঝে না পাওয়ায় কাজে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে দ্রুত কাজটি শেষ করার আশ্বাস দেন তিনি।

আমরা আশা করব, সব ধরনের জটিলতা দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিক হবে। দ্রুত সড়কের কাজ শেষ করে মানুষকে দুর্ভোগ থেকে রেহাই দিতে তারা সচেষ্ট হবে।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Aysha Khatun

Started This Abedon.

15 June 2024   3.5 K

0 have signed. Let’s get to 100,000 !

0%
Treands

At 100,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

গত ঈদুল ফিতরের দিন রাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে যে মর্মান্তিক দুর্ঘটনায় ১২ জনের প্রাণ ঝরে গেল, তা কোনো... Sign This
চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

সাম্প্রতিক বছরগুলোতে বর্ষা মৌসুমে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা অন্যতম নাগরিক দুর্ভোগ ও অসন্তোষের কারণ হয়ে উঠেছে। বিগত সময়ে সিটি করপোরেশন, চট্টগ্রাম... Sign This
শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

নির্ধারিত সময়ে সড়ক ও সেতুর কাজ শেষ না হওয়ার দরুন জনগণের চরম ভোগান্তি—শরীয়তপুর-ঢাকা সড়কের নির্মাণকাজ নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনে ফুটে উঠেছে।... Sign This
ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

যানজটে নাকাল রাজধানী শহরের রাস্তাঘাট ভালো থাকলে নগরবাসী কিছুটা স্বস্তিতে চলাচল করতে পারেন। কিন্তু ঢাকার মানুষের কপালে সেই স্বস্তি যেন... Sign This
ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

সাভার ও গাজীপুরের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে বংশী ও ধলেশ্বরী নদীর পাড় এবং ঢাকা-আরিচা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ এখন... Sign This
মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

দেশের অন্যতম প্রধান সবজিভান্ডার হিসেবে পরিচিত পাবনার সাঁথিয়া উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের ব্যাপক ও বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া... Sign This
ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ শুধু একটি ফেরিঘাট নয়; এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন ও অর্থনীতির অন্যতম প্রধান সংযোগ পথ। প্রতিদিন হাজার... Sign This
প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল না

প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল...

২০২০ সালের ২০ মে। সুপারসাইক্লোন আম্পানের সেই ভয়াল রাত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মানুষের জীবন ও জীবিকাকে দীর্ঘ মেয়াদে... Sign This
‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ নেই?

‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ...

২০২৪ সালের জুন মাসে ‘রংপুর কি এ দেশের অঞ্চল নয় নাকি বাংলা মায়ের সতিন’ শিরোনামে আমার একটি লেখা প্রকাশিত হয়।... Sign This
খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় জনপদে সুপেয় পানির সংকট আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন আর পরিবেশগত বিপর্যয়ের মধ্যে নেই, চরম... Sign This
Loading