কুতুবদিয়ায় অরক্ষিত পুকুরে ডুবে শিশুমৃত্যু রোধ করুন

দেশের শিশুমৃত্যুর বড় একটি কারণ হচ্ছে পানিতে ডুবে যাওয়া। গোটা দেশেই পানিতে ডুবে শিশুমৃত্যুর ঘটনা ঘটলেও কিছু কিছু এলাকায় এটি খুবই গুরুতর। যেমনটি আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলায়। ছয় বছরে সেখানে পুকুরে ডুবে তিন শ শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে এলাকাবাসী ও অভিভাবকেরা দুশ্চিন্তায় পড়েছেন। 

কুতুবদিয়া উপজেলায় ছয়টি ইউনিয়নের লোকসংখ্যা ১ লাখ ৫৭ হাজার। পরিবারের সংখ্যা প্রায় ২০ হাজার। তবে পুকুর আছে ১৪ হাজারের বেশি। অনেকটা বলা যায় যত বাড়ি, তত পুকুর। এর মধ্যে অন্তত ১০ হাজার ৪৫০টি পুকুর অরক্ষিত অবস্থায় পড়ে আছে। এসব অরক্ষিত পুকুর হচ্ছে উপজেলার কৈয়ারবিল, লেমশিখালী, উত্তর ধুরুং, দক্ষিণ ধুরুং, আলী আকবরডেইল ও বড়ঘোপ ইউনিয়নের শতাধিক গ্রামে। এসব পুকুরের চারপাশে নেই কোনো ঘেরা বা বেড়া। শিশুরা সহজেই সেসব পুকুরে যেতে পারে এবং এতে মৃত্যুর ঘটনাগুলো ঘটছে।

গত বৃহস্পতিবার কুতুবদিয়ায় একটি বেসরকারি সংস্থার আয়োজনে পুকুরে ডুবে শিশুমৃত্যু রোধে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, এনজিও প্রতিনিধি, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক দলের নেতারা। এলাকাবাসীর অভিযোগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, শিশুমৃত্যু রোধে সরকারি-বেসরকারি উদ্যোগে সাঁতার শেখানোসহ কোনো ধরনের পদক্ষেপ সেখানে নেই। পরিবারগুলোও অসচেতন হওয়ায় বাড়ির পাশের পুকুরে বেড়া দেওয়া হয় না। 

সেমিনারে ভূমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ, অরক্ষিত পুকুরগুলোতে দ্রুত বেড়া তৈরি, শিশুদের সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা, সচেতনতা বৃদ্ধিতে মায়েদের নিয়ে উঠান বৈঠক, শিশুদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে ওয়ার্ড পর্যায়ে রেসকিউ টিম গঠন ও দ্রুত যোগাযোগের জন্য হটলাইন অ্যাপস চালুর তাগিদ তুলে ধরা হয়। এখন কথা হচ্ছে, এসব পরামর্শে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো কতটা গুরুত্ব দেবে?

তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফার বক্তব্য, তিনি যোগদানের পর শিশুমৃত্যু রোধে ঘরে ঘরে গিয়ে সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। ফলে গত কয়েক মাসে শিশুর মৃত্যুহার কমে আসছে। আগে প্রতি মাসে সাত থেকে আটজন মারা গেলেও এখন দুই থেকে চারজনে নেমে এসেছে। আমরা তাঁর এ কর্মকাণ্ডের জন্য অবশ্যই সাধুবাদ জানাই। এই শিশুমৃত্যু শূন্যে নেমে আসুক। সেই সঙ্গে তাঁর পরবর্তী যিনি কর্মকর্তা হিসেবে উপজেলাটিতে দায়িত্ব পালন করবেন, তিনিও যেন সেই কর্মকাণ্ড চলমান রাখেন, সেটিও নিশ্চিত করা হোক।  


Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Runa Rahman

Started This Abedon.

03 March 2024   5 K

0 have signed. Let’s get to 200,000 !

0%
Treands

At 200,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

খাল খননের ফল পেতে নদীর দিকে নজর দিতে হবে

খাল খননের ফল পেতে নদীর দিকে নজর দিতে...

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের আগে দেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহার প্রকাশ করছে এবং নির্বাচনী প্রচারে তা ব্যবহার করছে। স্বাভাবিক... Sign This
সন্ধ্যা নামলেই ভয়,চকরিয়া রেলস্টেশন ছিনতাইমুক্ত করুন

সন্ধ্যা নামলেই ভয়,চকরিয়া রেলস্টেশন ছিনতাইমুক্ত করুন

কক্সবাজারের চকরিয়া রেলস্টেশনে সাম্প্রতিক সময়ে চুরি-ছিনতাই ও যাত্রীদের ওপর পাথর নিক্ষেপের ঘটনা যে মাত্রায় বৃদ্ধি পেয়েছে, তা কোনোভাবেই স্বাভাবিক বা... Sign This
সাদ্দামদের কেন স্ত্রী–সন্তানের জানাজা পড়ারও অনুমতি মেলে না

সাদ্দামদের কেন স্ত্রী–সন্তানের জানাজা পড়ারও অনুমতি মেলে না

সেজাদ হাসান যখন জন্ম নিয়েছে, তখন তার বাবা  জেলখানায়। বাবার আদর-সোহাগ ছাড়াই তার কেটে গেল ৯ মাস। হয়তো সেজাদের মা... Sign This
কেশবপুরে জলাবদ্ধতা,দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে

কেশবপুরে জলাবদ্ধতা,দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে

যশোরের কেশবপুর উপজেলার চারটি গ্রাম—বাগডাঙ্গা, মনোহরনগর, আড়ুয়া ও কালীচরণপুর—দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে যে জলাবদ্ধতার মধ্যে রয়েছে, তা আর... Sign This
সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠী,পৃথক ভূমি কমিশন গঠন করা জরুরি

সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠী,পৃথক ভূমি কমিশন গঠন করা জরুরি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামে কোল জাতিসত্তার পাঁচটি পরিবারের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনাটি আমাদের উন্নয়নের ভিড়ে হারিয়ে যাওয়া এক নির্মম... Sign This
উত্তরায় অগ্নিকাণ্ড,তালাবদ্ধ ভবনে মৃত্যুর এই মিছিল থামাবে কে?

উত্তরায় অগ্নিকাণ্ড,তালাবদ্ধ ভবনে মৃত্যুর এই মিছিল থামাবে কে?

ঢাকার বাসিন্দাদের যে কত মারাত্মক অগ্নিনিরাপত্তার ঝুঁকি নিয়ে ভবনগুলোতে বসবাস করতে বাধ্য হতে হচ্ছে, শুক্রবার উত্তরার একটি ভবনে তিন শিশুসহ... Sign This
সড়কে এক হাজার শিশুর মৃত্যু,নিরাপদ সড়কের দাবি কি অধরাই থেকে যাবে?

সড়কে এক হাজার শিশুর মৃত্যু,নিরাপদ সড়কের দাবি কি...

নতুন প্রজন্মই জাতির ভবিষ্যৎ। দেশ সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কারিগর। কিন্তু সেই প্রজন্ম অল্প বয়সেই সড়কে অব্যবস্থাপনা, অবহেলা, দায়িত্বহীনতা ও... Sign This
টঙ্গীতে শ্রমিকদের অসুস্থতা,নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করুন

টঙ্গীতে শ্রমিকদের অসুস্থতা,নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করুন

গাজীপুরের টঙ্গীতে একের পর এক পোশাকশ্রমিক অসুস্থ হয়ে পড়ার ঘটনা গভীর উদ্বেগের। খবরে এসেছে, দুই দিনের ব্যবধানে টঙ্গীর একই কারখানার... Sign This
পদ্মায় বাঁশের বেড়া,দ্রুত প্রশাসনিক তৎপরতা জরুরি

পদ্মায় বাঁশের বেড়া,দ্রুত প্রশাসনিক তৎপরতা জরুরি

পদ্মা কেবল একটি নদীর নাম নয়। পদ্মা এই ভূখণ্ডের জীবিকা, খাদ্যনিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্যের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। খবরে এসেছে, ফরিদপুরের... Sign This
এলপিজির বাজারে নৈরাজ্য,নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর ভূমিকা রাখতে হবে

এলপিজির বাজারে নৈরাজ্য,নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর ভূমিকা রাখতে হবে

রাজধানী ঢাকায় গৃহস্থালির অপরিহার্য উপাদান এলপিজি সিলিন্ডারের দাম সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তি তৈরি করেছে। সরকারি হিসাবে ১২ কেজির একটি... Sign This
Loading