ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতি বৈষম্য,সামাজিক সুরক্ষা কর্মসূচির হতাশাজনক চিত্র

সামাজিক নিরাপত্তা কর্মসূচি হচ্ছে সমাজে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নতির জন্য রাষ্ট্রীয় উদ্যোগ। এ কর্মসূচির মধ্যে রয়েছে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্ত মহিলা ভাতা, মুক্তিযোদ্ধা সম্মানী, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন সহায়তা। দুঃখজনক হচ্ছে, দেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষেরা সরকারের কল্যাণমূলক কর্মসূচিতে বৈষম্যের শিকার হচ্ছেন। এটি কোনোভাবে কাম্য নয়।

খবর জানাচ্ছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক একটি গবেষণা প্রতিবেদনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের প্রতি বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে বৈষম্যের চিত্রটি প্রকাশ পেয়েছে। পাঁচটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপাত্ত বিশ্লেষণ করে টিআইবি দেখিয়েছে, কর্মসূচিতে অন্তর্ভুক্তির যোগ্যতা থাকা সত্ত্বেও মাত্র ১৯ দশমিক ৭ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ সুবিধা পান, যা জাতীয় পর্যায়ের অন্তর্ভুক্তির হারের (২৪ দশমিক ৫৭ শতাংশ) তুলনায় অনেক কম।

টিআইবির গবেষণা দেখায়, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মা ও শিশু সহায়তা ভাতা এবং ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)—কোনোটিই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের কাছে পর্যাপ্ত পরিমাণে পৌঁছাচ্ছে না। যোগ্যদের মধ্যে বিধবা ও স্বামী পরিত্যক্ত ভাতা সুবিধা পাচ্ছেন মাত্র ১২ শতাংশ। যোগ্যদের মধ্যে ভিডব্লিউবি সুবিধা পাচ্ছেন মাত্র ১২ দশমিক ৪ শতাংশ। যোগ্যদের মধ্যে বয়স্ক ভাতা সুবিধা পাচ্ছেন মাত্র ২১ দশমিক ২ শতাংশ।

পার্বত্য চট্টগ্রামে যেখানে দারিদ্র্যের হার ৬৫ শতাংশ এবং আদিবাসী–অধ্যুষিত সমতল এলাকায় দারিদ্র্যের হার ৮০ শতাংশ, সেখানে জাতীয় দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭ শতাংশ। এই পরিসংখ্যান প্রমাণ করে যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো মূলত ‘প্রান্তিকের মধ্যেও প্রান্তিক’ জনগোষ্ঠী। চরম দারিদ্র্যের মুখে দাঁড়িয়েও যদি রাষ্ট্রীয় নিরাপত্তা তাদের কাছে না পৌঁছায়, তবে তা কেবল প্রশাসনিক দুর্বলতা নয়; বরং তাদের প্রতি এটি স্পষ্ট বঞ্চনা ও অবহেলা।

আদিবাসী জনগোষ্ঠী কেবল সংখ্যায় ক্ষুদ্র নয়; তারা ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনযাত্রার কারণে বহুলাংশে অরক্ষিত। উন্নয়ন, সম-অধিকার প্রতিষ্ঠা এবং নিরাপত্তার মূল স্রোতের সঙ্গে তাদের অন্তর্ভুক্ত করতেই হবে। এ বৈষম্য দূর করতে হলে অবিলম্বে কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগী নির্বাচনে সর্বস্তরে সুশাসন, স্বচ্ছতা ও কঠোর জবাবদিহি নিশ্চিত করতে হবে।

রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতি বন্ধ করতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের এলাকায় প্রচার-প্রচারণা চালাতে হবে। দারিদ্র্য ও বঞ্চনার হার বিবেচনায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির কোটা বাড়ানো এবং আবেদনপ্রক্রিয়াকে আরও সহজ ও হয়রানিমুক্ত করা জরুরি। অবিলম্বে পার্বত্য চট্টগ্রামের কৌশলগত পরিপ্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন এবং সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠনসহ আগে করা অঙ্গীকারগুলো বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নিতে হবে।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Joni Khan

Started This Abedon.

04 December 2025   3.4 K

0 have signed. Let’s get to 30,000 !

0%
Treands

At 30,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

গত ঈদুল ফিতরের দিন রাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে যে মর্মান্তিক দুর্ঘটনায় ১২ জনের প্রাণ ঝরে গেল, তা কোনো... Sign This
চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

সাম্প্রতিক বছরগুলোতে বর্ষা মৌসুমে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা অন্যতম নাগরিক দুর্ভোগ ও অসন্তোষের কারণ হয়ে উঠেছে। বিগত সময়ে সিটি করপোরেশন, চট্টগ্রাম... Sign This
শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

নির্ধারিত সময়ে সড়ক ও সেতুর কাজ শেষ না হওয়ার দরুন জনগণের চরম ভোগান্তি—শরীয়তপুর-ঢাকা সড়কের নির্মাণকাজ নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনে ফুটে উঠেছে।... Sign This
ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

যানজটে নাকাল রাজধানী শহরের রাস্তাঘাট ভালো থাকলে নগরবাসী কিছুটা স্বস্তিতে চলাচল করতে পারেন। কিন্তু ঢাকার মানুষের কপালে সেই স্বস্তি যেন... Sign This
ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

সাভার ও গাজীপুরের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে বংশী ও ধলেশ্বরী নদীর পাড় এবং ঢাকা-আরিচা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ এখন... Sign This
মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

দেশের অন্যতম প্রধান সবজিভান্ডার হিসেবে পরিচিত পাবনার সাঁথিয়া উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের ব্যাপক ও বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া... Sign This
ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ শুধু একটি ফেরিঘাট নয়; এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন ও অর্থনীতির অন্যতম প্রধান সংযোগ পথ। প্রতিদিন হাজার... Sign This
প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল না

প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল...

২০২০ সালের ২০ মে। সুপারসাইক্লোন আম্পানের সেই ভয়াল রাত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মানুষের জীবন ও জীবিকাকে দীর্ঘ মেয়াদে... Sign This
‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ নেই?

‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ...

২০২৪ সালের জুন মাসে ‘রংপুর কি এ দেশের অঞ্চল নয় নাকি বাংলা মায়ের সতিন’ শিরোনামে আমার একটি লেখা প্রকাশিত হয়।... Sign This
খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় জনপদে সুপেয় পানির সংকট আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন আর পরিবেশগত বিপর্যয়ের মধ্যে নেই, চরম... Sign This
Loading