খুলনার বিআইডিসি সড়ক , আর কত দিন চলবে দুর্বিষহ ভোগান্তি ???

খুলনা নগরের নতুন রাস্তার মোড় থেকে পিপলস গোলচত্বর পর্যন্ত বিআইডিসি সড়কের নির্মাণকাজ কেন এগোচ্ছে না? কার স্বার্থে এই ঢিমেতালে গতি? স্বার্থের প্রশ্ন আসছে, কারণ প্রতিবেদন, ‘খুলনার বিআইডিসি সড়ক: এক কিলোমিটারে যত ভোগান্তি’ বলছে, মূল নকশায় সড়ক বিভাজক ছিল না।

নতুন করে সড়ক বিভাজক নির্মাণের কাজে স্থানীয় জনপ্রতিনিধি নাখোশ হয়েছেন। একজন জনপ্রতিনিধি এমনকি এ-ও বলেছেন যে সড়ক বিভাজক যুক্ত হওয়ায় খরচ বেড়েছে। তাঁদের সঙ্গে কোনো আলাপ-আলোচনাও করেনি কর্তৃপক্ষ। তাহলে কি আমরা ধরে নেব সিটি করপোরেশন ও জনপ্রতিনিধিদের বিরোধিতার কারণেই এক কিলোমিটার সড়কের কাজ শেষ হচ্ছে না? এ অবস্থা তো চলতে পারে না।

খুলনায় প্রথম আলোর সাংবাদিক ওই অঞ্চলের বাসিন্দা ও যাওয়া-আসা আছে এমন লোকজনের সঙ্গে কথা বলেছেন। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেছেন, পিপলস গোলচত্বর থেকে নতুন রাস্তার মোড় পর্যন্ত সড়কটি ব্যাপক ভাঙাচোরা। ওই অংশের সড়কে গর্ত, কোথাও পানি জমা। এই সড়কের ওপর দিয়ে কোনো যানবাহনে চলাচল করতে গেলে চন্দ্রপৃষ্ঠে হাঁটার অনুভূতি হয়।

খালিশপুরের এই সড়ক ১৯৬০ সালে বাংলাদেশ জুট মিল করপোরেশন নির্মাণ করেছিল। ২০১৯ সালে সড়কে গ্যাসের পাইপলাইন বসানোর কাজ শুরু হয়, নালাগুলোও ঠিকঠাকের উদ্যোগ নেওয়া হয়। সড়কের দুই-তৃতীয়াংশ মেরামত করা গেলেও এক কিলোমিটারের মতো রাস্তায় কাজ এগোচ্ছে না।

এলাকাবাসী এখন তুলনা করছেন আগের ভাঙাচোরা পথ এখনকার ভাঙাচোরা পথের চেয়ে ভালো ছিল কি না। খুলনা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী এত দেরির পেছনে কারণ হিসেবে মূল নকশায় পরিবর্তনকে দায়ী করেছেন। তিনি বলেছেন, সড়ক বিভাজক তৈরিতে সময় লাগছে। কাজ শেষ করতে আরও তিন-চার মাস লাগবে।

প্রথমত, বাংলাদেশের কর্তৃপক্ষগুলো প্রায়ই প্রকল্পের মাঝপথে এসে নকশা পরিবর্তন করে। এটা কি তাদের দূরদর্শিতার অভাব? নাকি কোনো দুরভিসন্ধিপ্রসূত? খুলনার এই সড়কেই প্রথম এমনটি ঘটল, তা নয়। অতীতেও বড় বড় প্রকল্পে ত্রুটির কথা জানা গেছে প্রকল্পের মাঝপথে। সড়ক নির্মাণের পরপরই মহা-আনন্দে আরেক প্রকল্পের নামে রাস্তাঘাট খোঁড়াখুঁড়িও এই দেশে নতুন নয়। কিন্তু এই দুষ্ট চক্র থেকে কখনোই কি বাংলাদেশ বের হতে পারবে না? এক কিলোমিটার সড়ক নির্মাণে কেনই–বা তিন-চার মাস সময় লাগছে?

দ্বিতীয়ত, স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার বাধ্যবাধকতা আছে। সিটি করপোরেশন কেন তাঁদের সঙ্গে আলোচনা করল না, সে নিয়ে প্রশ্ন ওঠে। পদ্ধতিগতভাবে সারা দেশে জনপ্রতিনিধিদের সরকারি কর্মকর্তাদের অনেকটা খেয়ালখুশির অধীন করে রাখা হয়েছে। এখানেও এমন কিছু ঘটছে কি না, তলিয়ে দেখা দরকার।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Dev

Started This Abedon.

15 March 2024   4.4 K

0 have signed. Let’s get to 100,000 !

0%
Treands

At 100,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

গত ঈদুল ফিতরের দিন রাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে যে মর্মান্তিক দুর্ঘটনায় ১২ জনের প্রাণ ঝরে গেল, তা কোনো... Sign This
চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

সাম্প্রতিক বছরগুলোতে বর্ষা মৌসুমে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা অন্যতম নাগরিক দুর্ভোগ ও অসন্তোষের কারণ হয়ে উঠেছে। বিগত সময়ে সিটি করপোরেশন, চট্টগ্রাম... Sign This
শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

নির্ধারিত সময়ে সড়ক ও সেতুর কাজ শেষ না হওয়ার দরুন জনগণের চরম ভোগান্তি—শরীয়তপুর-ঢাকা সড়কের নির্মাণকাজ নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনে ফুটে উঠেছে।... Sign This
ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

যানজটে নাকাল রাজধানী শহরের রাস্তাঘাট ভালো থাকলে নগরবাসী কিছুটা স্বস্তিতে চলাচল করতে পারেন। কিন্তু ঢাকার মানুষের কপালে সেই স্বস্তি যেন... Sign This
ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

সাভার ও গাজীপুরের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে বংশী ও ধলেশ্বরী নদীর পাড় এবং ঢাকা-আরিচা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ এখন... Sign This
মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

দেশের অন্যতম প্রধান সবজিভান্ডার হিসেবে পরিচিত পাবনার সাঁথিয়া উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের ব্যাপক ও বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া... Sign This
ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ শুধু একটি ফেরিঘাট নয়; এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন ও অর্থনীতির অন্যতম প্রধান সংযোগ পথ। প্রতিদিন হাজার... Sign This
প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল না

প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল...

২০২০ সালের ২০ মে। সুপারসাইক্লোন আম্পানের সেই ভয়াল রাত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মানুষের জীবন ও জীবিকাকে দীর্ঘ মেয়াদে... Sign This
‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ নেই?

‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ...

২০২৪ সালের জুন মাসে ‘রংপুর কি এ দেশের অঞ্চল নয় নাকি বাংলা মায়ের সতিন’ শিরোনামে আমার একটি লেখা প্রকাশিত হয়।... Sign This
খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় জনপদে সুপেয় পানির সংকট আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন আর পরিবেশগত বিপর্যয়ের মধ্যে নেই, চরম... Sign This
Loading