চাঁদপুরে দুর্গন্ধযুক্ত পানি,নাগরিক দুর্ভোগ দূর করুন

চাঁদপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিল শত বছর আগে। কিন্তু এখনো এই পৌরসভা সুপেয় পানি সরবরাহের মতো মৌলিক নাগরিক সেবা নিশ্চিত করতে পারেনি। এটি নিঃসন্দেহে চরম ব্যর্থতা। নাগরিকদের অভিযোগ, পৌর কর্তৃপক্ষ ময়লাযুক্ত, ঘোলা এবং দুর্গন্ধময় পানি সরবরাহ করছে, যা জনস্বাস্থ্যের জন্য এক চরম ঝুঁকি তৈরি করেছে।

প্রতিবেদন জানাচ্ছে, পৌরসভার পানি শোধনাগারেই রয়েছে বড় ধরনের ত্রুটি। শহরের নতুন বাজার শোধনাগারে পাম্পের সাহায্যে ডাকাতিয়া নদী থেকে পানি সরবরাহ করা হচ্ছে। কিন্তু দুঃখজনক হলো পাশের নালা থেকেও দূষিত পানি সরাসরি শোধনাগারে প্রবেশ করছে। যদিও শোধনাগারের একজন পাম্প অপারেটরের বক্তব্য, বর্ষায় পানি কিছুটা ঘোলা থাকে এবং তাঁরা ফিটকিরি ও ব্লিচিং ব্যবহার করেন। তবে এই বক্তব্য নাগরিকদের অভিজ্ঞতার সঙ্গে একেবারেই মেলে না। কারণ, ফিটকিরি ব্যবহারের পরও অনেক গৃহিণীকে প্রায়ই ফিল্টার করতে হচ্ছে।

পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার ক্ষোভ যথার্থ। তিনি বলেন, ‘এটি প্রথম শ্রেণির পৌরসভা হলেও এখনো তৃতীয় শ্রেণির সেবা দেওয়া হচ্ছে।’ স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, এই সমস্যার জন্য বিগত সরকারের মদদপুষ্ট কর্মকর্তাদের দুর্নীতি ও লুটপাটকে দায়ী করা হয়েছে। এর মধ্যে পানির বিল বাড়ানোর ঘটনাও সাধারণ মানুষের ক্ষোভকে আরও বাড়িয়ে তুলেছে।

দূষিত পানি পান করার ফলে জনস্বাস্থ্যের ওপর যে মারাত্মক প্রভাব পড়ছে, তার প্রমাণ পাওয়া যায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কথায়। তিনি জানিয়েছেন, প্রতিদিন পানিবাহিত রোগে আক্রান্ত অনেক রোগী আসছেন, যাঁদের অবস্থা গুরুতর হলে মতলব আইসিডিডিআরবিতে স্থানান্তর করা হচ্ছে।

পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া চারটি শোধনাগারের কথা বললেও, এর মধ্যে একটি ভূগর্ভস্থ ট্রিটমেন্ট প্ল্যান্ট অচল হয়ে আছে। সবচেয়ে বড় কথা, নতুন বাজার শোধনাগারের পানিতে নালার ময়লা মেশার মতো গুরুতর সমস্যা সামনে আসার পরও প্রশাসন শুধু ‘প্রকৌশলী পাঠিয়েছি’ এবং ‘১৫ দিনের মধ্যে সমাধানের চেষ্টা করব’ বলে দায় সারতে চাইছে। এক শতাব্দীর পুরোনো একটি পৌরসভার পানি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এমন নিষ্ক্রিয়তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

চাঁদপুর পৌরসভার পানি সরবরাহ নিয়ে এ দুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অচল ভূগর্ভস্থ ট্রিটমেন্ট প্ল্যান্টটি দ্রুত মেরামত করে চালু করতে হবে। নতুন বাজার শোধনাগারে নালার দূষিত পানি প্রবেশ বন্ধ করার জন্য দ্রুত স্থায়ী প্রকৌশলগত সমাধান নিশ্চিত করতে হবে। পানির লাইনের সঙ্গে ড্রেনের লাইনের লিকেজ চিহ্নিত করে দ্রুত সংস্কার করতে হবে। বিগত দিনের দুর্নীতি ও লুটপাটের অভিযোগ তদন্ত করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে।


Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Roton Hossain

Started This Abedon.

25 November 2025   3.6 K

0 have signed. Let’s get to 20,000 !

0%
Treands

At 20,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

গত ঈদুল ফিতরের দিন রাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে যে মর্মান্তিক দুর্ঘটনায় ১২ জনের প্রাণ ঝরে গেল, তা কোনো... Sign This
চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

সাম্প্রতিক বছরগুলোতে বর্ষা মৌসুমে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা অন্যতম নাগরিক দুর্ভোগ ও অসন্তোষের কারণ হয়ে উঠেছে। বিগত সময়ে সিটি করপোরেশন, চট্টগ্রাম... Sign This
শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

নির্ধারিত সময়ে সড়ক ও সেতুর কাজ শেষ না হওয়ার দরুন জনগণের চরম ভোগান্তি—শরীয়তপুর-ঢাকা সড়কের নির্মাণকাজ নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনে ফুটে উঠেছে।... Sign This
ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

যানজটে নাকাল রাজধানী শহরের রাস্তাঘাট ভালো থাকলে নগরবাসী কিছুটা স্বস্তিতে চলাচল করতে পারেন। কিন্তু ঢাকার মানুষের কপালে সেই স্বস্তি যেন... Sign This
ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

সাভার ও গাজীপুরের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে বংশী ও ধলেশ্বরী নদীর পাড় এবং ঢাকা-আরিচা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ এখন... Sign This
মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

দেশের অন্যতম প্রধান সবজিভান্ডার হিসেবে পরিচিত পাবনার সাঁথিয়া উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের ব্যাপক ও বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া... Sign This
ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ শুধু একটি ফেরিঘাট নয়; এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন ও অর্থনীতির অন্যতম প্রধান সংযোগ পথ। প্রতিদিন হাজার... Sign This
প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল না

প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল...

২০২০ সালের ২০ মে। সুপারসাইক্লোন আম্পানের সেই ভয়াল রাত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মানুষের জীবন ও জীবিকাকে দীর্ঘ মেয়াদে... Sign This
‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ নেই?

‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ...

২০২৪ সালের জুন মাসে ‘রংপুর কি এ দেশের অঞ্চল নয় নাকি বাংলা মায়ের সতিন’ শিরোনামে আমার একটি লেখা প্রকাশিত হয়।... Sign This
খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় জনপদে সুপেয় পানির সংকট আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন আর পরিবেশগত বিপর্যয়ের মধ্যে নেই, চরম... Sign This
Loading