নবীনগর-আশুগঞ্জ মহাসড়ক,এক প্রকল্পে এত অনিয়ম ও অব্যবস্থাপনা কেন ?

সড়ক-মহাসড়ক কিংবা সেতু নির্মাণের প্রকল্প নিয়ে এমন অভিযোগ কেন আমাদের বারবার দেখতে হয়? প্রকল্প শুরু হয়েছে, কিন্তু শেষ হতে বছরের পর বছর লেগে যাচ্ছে। আরও দুঃখজনক হচ্ছে, নির্মাণকাজ নির্বিঘ্ন শুরু করতে প্রকল্পের শুরুতে যে প্রস্তুতি নেওয়ার দরকার, তাতেই গলদ থেকে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-আশুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজ দেখে আমাদের হতাশ হতেই হয়। একের পর এক ভুলের কারণে খেসারত দিতে হচ্ছে জনসাধারণকে।

আঞ্চলিক মহাসড়কটি হয়ে গেলে আশুগঞ্জের সঙ্গে জেলা সদর, আশুগঞ্জসহ সারা দেশের সঙ্গে যোগাযোগ স্থাপিত হবে। বর্তমানে নবীনগর থেকে ঢাকাসহ বা অন্য কোনো শহরে যাতায়াতে কুমিল্লার মুরাদনগর উপজেলা অথবা পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলা ঘুরে নারায়ণগঞ্জের ভুলতা-ধনবাড়িয়া হয়ে যেতে হয়। এতে ঘুরে যেতে হয় ৫০ থেকে ৬০ কিলোমিটার অতিরিক্ত পথ। আবার নবীনগর থেকে জেলা সদরে যাতায়াতে স্পিডবোটে করে কিংবা পার্শ্ববর্তী কুমিল্লা জেলার বিভিন্ন এলাকা ঘুরে যেতে হয়।

অথচ এত গুরুত্বপূর্ণ মহাসড়কটির নির্মাণকাজের ছয় বছরে এক কিলোমিটার অংশের কাজও শেষ হয়নি। তিন দফায় প্রকল্পের সময় বেড়েছে চার বছর, বাড়ানো হয়েছে ব্যয়ও। প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঠিকাদারের গাফিলতি, প্রকল্পের ভুলসহ চার কারণে মহাসড়কে নির্মাণকাজ শুরু করা যায়নি।

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) ভাষ্য থেকে বোঝা যাচ্ছে, বহুমুখী জটিলতা ও সমস্যায় আটকে আছে মহাসড়কটির নির্মাণ। সওজ থেকে জানা যাচ্ছে, ভূমি অধিগ্রহণে জটিলতা, ঠিকাদারের ভুলে সময়মতো কাজ শুরু করতে না পারা, ভূমি অধিগ্রহণের পরিমাণে বিশেষজ্ঞদের ভুল ও প্রকল্প প্রস্তাব সংশোধনের কারণে প্রকল্পটির বর্তমান এ হাল। এর ফলে কি এটিই স্পষ্ট হয় না, যথাযথভাবে বা আরও নিবিড়ভাবে সম্ভাব্যতা যাচাই ও সে অনুসারে প্রস্তুতি নেওয়া হয়নি। এত সব সমস্যা বা সম্ভাব্য জটিলতা নিয়ে প্রকল্পটির নির্মাণকাজ শুরু করার মানে কী? দীর্ঘসূত্রতা তৈরি করা ঠিকাদার কীভাবে কাজ পেয়েছেন, সেটিও দেখার বিষয়। তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে?

এ প্রকল্পে ৯টি সেতু ও ১৩টি কালভার্ট করার কথা রয়েছে। এর মধ্যে দুটি বড়সহ আটটি সেতু নির্মাণ করা হয়ে গেছে। ফলে নদী ও বিলের ওপর নির্মিত সেতু-কালভার্ট থাকলেও নেই কোনো সংযোগ সড়ক। কয়েক বছর ধরে সেতু ও কালভার্টগুলো পড়ে আছে। আরও ভয়াবহ ব্যাপার হচ্ছে, নির্মাণ করা কালভার্টের উচ্চতা অনেক কম। ফলে বর্ষাকালে এসবের নিচ দিয়ে নৌকা চলাচল ব্যাহত হবে। এ ছাড়া নদী ও বিলগুলো ক্রমাগত সংকুচিত হতে থাকবে।

নদী ও বিলের ক্ষতি না করে দ্রুত সময়ের মধ্যে মহাসড়কটির কাজ শেষ করা হোক। প্রকল্পের নানা জটিলতা নিরসনে কার্যকর উদ্যোগ নিন। এভাবে প্রকল্পটি ফেলে রাখার কোনো মানে হয় না।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Anower

Started This Abedon.

19 March 2024   4.8 K

0 have signed. Let’s get to 500,000 !

0%
Treands

At 500,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

খাল খননের ফল পেতে নদীর দিকে নজর দিতে হবে

খাল খননের ফল পেতে নদীর দিকে নজর দিতে...

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের আগে দেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহার প্রকাশ করছে এবং নির্বাচনী প্রচারে তা ব্যবহার করছে। স্বাভাবিক... Sign This
সন্ধ্যা নামলেই ভয়,চকরিয়া রেলস্টেশন ছিনতাইমুক্ত করুন

সন্ধ্যা নামলেই ভয়,চকরিয়া রেলস্টেশন ছিনতাইমুক্ত করুন

কক্সবাজারের চকরিয়া রেলস্টেশনে সাম্প্রতিক সময়ে চুরি-ছিনতাই ও যাত্রীদের ওপর পাথর নিক্ষেপের ঘটনা যে মাত্রায় বৃদ্ধি পেয়েছে, তা কোনোভাবেই স্বাভাবিক বা... Sign This
সাদ্দামদের কেন স্ত্রী–সন্তানের জানাজা পড়ারও অনুমতি মেলে না

সাদ্দামদের কেন স্ত্রী–সন্তানের জানাজা পড়ারও অনুমতি মেলে না

সেজাদ হাসান যখন জন্ম নিয়েছে, তখন তার বাবা  জেলখানায়। বাবার আদর-সোহাগ ছাড়াই তার কেটে গেল ৯ মাস। হয়তো সেজাদের মা... Sign This
কেশবপুরে জলাবদ্ধতা,দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে

কেশবপুরে জলাবদ্ধতা,দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে

যশোরের কেশবপুর উপজেলার চারটি গ্রাম—বাগডাঙ্গা, মনোহরনগর, আড়ুয়া ও কালীচরণপুর—দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে যে জলাবদ্ধতার মধ্যে রয়েছে, তা আর... Sign This
সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠী,পৃথক ভূমি কমিশন গঠন করা জরুরি

সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠী,পৃথক ভূমি কমিশন গঠন করা জরুরি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামে কোল জাতিসত্তার পাঁচটি পরিবারের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনাটি আমাদের উন্নয়নের ভিড়ে হারিয়ে যাওয়া এক নির্মম... Sign This
উত্তরায় অগ্নিকাণ্ড,তালাবদ্ধ ভবনে মৃত্যুর এই মিছিল থামাবে কে?

উত্তরায় অগ্নিকাণ্ড,তালাবদ্ধ ভবনে মৃত্যুর এই মিছিল থামাবে কে?

ঢাকার বাসিন্দাদের যে কত মারাত্মক অগ্নিনিরাপত্তার ঝুঁকি নিয়ে ভবনগুলোতে বসবাস করতে বাধ্য হতে হচ্ছে, শুক্রবার উত্তরার একটি ভবনে তিন শিশুসহ... Sign This
সড়কে এক হাজার শিশুর মৃত্যু,নিরাপদ সড়কের দাবি কি অধরাই থেকে যাবে?

সড়কে এক হাজার শিশুর মৃত্যু,নিরাপদ সড়কের দাবি কি...

নতুন প্রজন্মই জাতির ভবিষ্যৎ। দেশ সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কারিগর। কিন্তু সেই প্রজন্ম অল্প বয়সেই সড়কে অব্যবস্থাপনা, অবহেলা, দায়িত্বহীনতা ও... Sign This
টঙ্গীতে শ্রমিকদের অসুস্থতা,নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করুন

টঙ্গীতে শ্রমিকদের অসুস্থতা,নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করুন

গাজীপুরের টঙ্গীতে একের পর এক পোশাকশ্রমিক অসুস্থ হয়ে পড়ার ঘটনা গভীর উদ্বেগের। খবরে এসেছে, দুই দিনের ব্যবধানে টঙ্গীর একই কারখানার... Sign This
পদ্মায় বাঁশের বেড়া,দ্রুত প্রশাসনিক তৎপরতা জরুরি

পদ্মায় বাঁশের বেড়া,দ্রুত প্রশাসনিক তৎপরতা জরুরি

পদ্মা কেবল একটি নদীর নাম নয়। পদ্মা এই ভূখণ্ডের জীবিকা, খাদ্যনিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্যের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। খবরে এসেছে, ফরিদপুরের... Sign This
এলপিজির বাজারে নৈরাজ্য,নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর ভূমিকা রাখতে হবে

এলপিজির বাজারে নৈরাজ্য,নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর ভূমিকা রাখতে হবে

রাজধানী ঢাকায় গৃহস্থালির অপরিহার্য উপাদান এলপিজি সিলিন্ডারের দাম সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তি তৈরি করেছে। সরকারি হিসাবে ১২ কেজির একটি... Sign This
Loading