পণ্যের দাম বেঁধে ভোক্তাসাধারণকে স্বস্তি দিন

সরকারের ‘যৌক্তিক’ মূল্যকে অযৌক্তিক ও কল্পনাপ্রসূত বলে আখ্যায়িত করেছে দোকান মালিক সমিতি। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম কিংবা সরকারের কোনো প্রতিনিধির কাছ থেকে এর প্রতিক্রিয়া জানা যায়নি। তবে দোকান মালিক সমিতির সংবাদ সম্মেলনের দুই দিন আগে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম যে বার্তা দিয়েছেন, সেটা নমনীয় বলে মনে হয়। তিনি বলেছেন, চাপ দিয়ে নয়; সমন্বয় করে নির্ধারিত দামে পণ্য বিক্রির ব্যবস্থা করতে হবে।

কথায় বলে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? প্রতিমন্ত্রী মহোদয় যে সমন্বয়ের কথা বলেছেন, সেই কাজটি কে করবে? বাণিজ্য মন্ত্রণালয়, দাম বেঁধে দেওয়া প্রতিষ্ঠান কৃষি বিপণন অধিদপ্তর, না সমন্বিত কোনো সংস্থা?

প্রথম আলোর খবর অনুযায়ী, রোজার মধ্যে পণ্যের বাড়তি দাম নিয়ন্ত্রণে ১৫ মার্চ ২৯টি পণ্যের দাম নির্ধারণ করে দেয় সরকারি সংস্থা কৃষি বিপণন অধিদপ্তর। এক সপ্তাহ পর বাজার ঘুরে দেখা গেছে, নির্ধারিত সেই দরে বাজারে পণ্য বিক্রি হচ্ছে না। তবে গত এক সপ্তাহে খুচরা বাজারে কয়েকটি পণ্যের দাম কমলেও কিছু পণ্যের দাম বরং আগের তুলনায় বেড়েছে।

বৃহস্পতিবার রাজধানীর শেওড়াপাড়া, তালতলা ও মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে এবং ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সপ্তাহের ব্যবধানে বাজারে আলু, রসুন, জিরা ও চালের দাম বেড়েছে। তবে এ সময় কমেছে পেঁয়াজ, ব্রয়লার মুরগি, মসুর ডাল ও ডিমের দাম। এ ছাড়া কমেছে কয়েক ধরনের সবজির দামও। এসব পণ্যের দাম কমলেও তা সরকারের ঘোষণা করা যৌক্তিক মূল্যের চেয়ে বেশি।

নির্ধারিত পণ্যের সঙ্গে গত কয়েক দিনে চালের দামে ঊর্ধ্বগতি গরিব ও স্বল্প আয়ের মানুষকে আরও বেশি বিপদে ফেলেছে। সবজি, মাছ কিংবা ডিম কম কিনে ঘাটতি পূরণ করা গেলেও চালের ক্ষেত্রে সেটি সম্ভব নয়। নির্দিষ্ট পরিমাণ চাল তাঁকে কিনতেই হবে। 

দোকান মালিক সমিতি মুক্তবাজার অর্থনীতিতে হস্তক্ষেপ না করে সরকারকে নিজস্ব ব্যবস্থাপনায় পণ্য সরবরাহের পরামর্শ দিয়েছেন। অন্যদিকে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন, চাপ প্রয়োগ নয়, সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত দামে পণ্য বিক্রির ব্যবস্থা করা হবে। ভোক্তারা কার কথা বিশ্বাস করবে?

যেসব পণ্যের দাম সরকার বেঁধে দিয়েছে, সেসব পণ্যের প্রায় সবই দেশে উৎপন্ন হয়। সে ক্ষেত্রে উৎপাদন খরচ, পরিবহন ব্যয় এবং বিপণনের বিষয়টি সরকারের অজানা নয়। পত্রিকান্তরের খবর অনুযায়ী, পণ্যের হাতবদল হওয়ার সঙ্গে সঙ্গে দাম অনেক বেড়ে যায়। এখানেই বিপণনব্যবস্থার প্রশ্ন আসে। মধ্যস্বত্বভোগীরা যখন লাভের গুড় পুরোটা হাতিয়ে নেন, তখন ভোক্তা ও উৎপাদক দুই–ই ক্ষতিগ্রস্ত হন। সে ক্ষেত্রে তদারক প্রয়োজন।

দোকান মালিক সমিতি সরকারকে বিকল্প ব্যবস্থায় পণ্যের সরবরাহ বাড়ানোর যে পরামর্শ দিয়েছে, সেটা অগ্রাহ্য করা যাবে না। সরকারের বেঁধে দেওয়া কিংবা বেঁধে দেওয়ার বাইরে যেসব পণ্যের দাম বেড়েছে, সেসব পণ্য সরকারকে নিজস্ব ব্যবস্থাপনায় সরবরাহ বাড়াতে হবে। টিসিবির মাধ্যমে এখন যে পণ্য দেওয়া হয়, সেটা খুবই কম এবং বাজারে কোনো প্রভাব ফেলতে পারছে না।

সরকারকে মনে রাখতে হবে বাজার একটি বিজ্ঞান। বিজ্ঞানের সূত্র ধরেই এগোতে হবে। জবরদস্তি করলে ফল উল্টো হতে পারে। সরকার রোজার মাসে ভোক্তাদের স্বস্তি দেওয়ার কথা বলেছিল। কিন্তু সেটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কৃষি বিপণন অধিদপ্তর দাম বেঁধে দেওয়ার আগে কি সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছে? যদি কথা বলত, এটা হওয়ার কথা নয়। অনেকেই ২৯ পণ্যের দাম বেঁধে দেওয়াকে লোকদেখানো পদক্ষেপ বলে অভিহিত করেছে। এটা যে লোকদেখানো নয়, সেটা প্রমাণ করতে হবে নির্ধারিত দামে পণ্য বিক্রির ব্যবস্থা করে। রোজা প্রায় মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছে, যা করার এখনই করতে হবে। 

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Abu Rakhi

Started This Abedon.

23 March 2024   4.2 K

0 have signed. Let’s get to 100,000 !

0%
Treands

At 100,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

প্রতিবছর দুই ঈদে রাজধানী ঢাকা থেকে কমবেশি এক কোটি মানুষ স্বজনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরেন। আনন্দের এই... Sign This
আন্তর্জাতিক নারী দিবস,আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই

আন্তর্জাতিক নারী দিবস,আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই

নারী ও পুরুষের সমতার বিশ্ব গড়ার পথে একটি বড় অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে বৈষম্যমূলক আইন। দুঃখজনক হলেও সত্যি, একবিংশ শতকের... Sign This
গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাটা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। উত্তরাধিকার সূত্রেই জ্বালানিসংকট ও বিশাল বকেয়ার বোঝা বহন... Sign This
অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা আর মৌসুমি দুর্ভোগের গল্প নতুন নয়। তবু প্রতিবছর বর্ষা শেষে যখন বিলভর্তি পানি আর ডুবে থাকা... Sign This
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

জাতীয় মহাসড়কগুলো দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অবকাঠামো। এই সড়কে সামান্য অব্যবস্থাপনাও বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। খবরে এসেছে, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের... Sign This
টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নে অবস্থিত ‘কালুনির বর পাহাড়’ নামের সরকারি টিলাকে ধাপে ধাপে কেটে ফেলা হচ্ছে। খবরে এসেছে, রাতের আঁধারে... Sign This
রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে হবে

রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে...

রহমত ও সংযমের মাস পবিত্র রমজান কড়া নাড়ছে। প্রতিবছর এ সময় আসার আগে সাধারণ মানুষের মনে একটিই বড় উদ্বেগ থাকে—বাজারের... Sign This
নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

রাজধানী ঢাকাবাসীর জীবনে শব্দদূষণ অনেক আগেই বড় ধরনের ঝুঁকিতে রূপ নিয়েছে। ঢাকার ব্যস্ত সড়কে অকারণে হর্ন বাজানো যেন এক স্বাভাবিক... Sign This
বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

একটা প্রশ্ন দিয়েই শুরু করি। স্মার্টফোন হাতে পেয়েই আমরা সবাই নিজেকে ডিজিটাল পরিসরের একজন সক্রিয় নাগরিক বলে ভাবতে শুরু করেছি।... Sign This
খাগড়াছড়ির দুর্গম অঞ্চল,ভোটাররা যেন কেন্দ্রে পৌঁছাতে পারেন

খাগড়াছড়ির দুর্গম অঞ্চল,ভোটাররা যেন কেন্দ্রে পৌঁছাতে পারেন

খাগড়াছড়ির পাহাড়ি জনপদে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বড় বাধা হয়ে উঠেছে দূরত্ব, খরচ আর ঝুঁকির কঠিন সমীকরণ। খবরে এসেছে, খাগড়াছড়ির প্রত্যন্ত... Sign This
Loading