বাঙ্গালী নদীর ভাঙন,খননত্রুটির ভুক্তভোগী কেন সাধারণ মানুষ

নদীভাঙনের শিকার মানুষের আর্তনাদ শোনার কেউ নেই এ রাষ্ট্রে। ভুক্তভোগী মানুষগুলো ভিটেমাটি ও কৃষিজমি হারিয়ে কোথায় যাচ্ছে, সে খবরও কেউ রাখে না। শুধু কি প্রাকৃতিক দুর্যোগ বা জলবায়ু পরিবর্তনের কারণে নদীভাঙনের শিকার হচ্ছে মানুষ? না, এর সঙ্গে আছে অপরিকল্পিত উন্নয়ন ও অব্যবস্থাপনা। বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের বাঙ্গালী নদীর ভাঙনের ঘটনায় সেটিই স্পষ্ট হয়।

প্রতিবেদন জানাচ্ছে, ইউনিয়নটির ঘাশুড়িয়া, নলুয়া ও চকপাহাড়ির মতো তিনটি গ্রাম এখন শুষ্ক মৌসুমেই ভাঙনের হুমকিতে। সেখানে অর্ধশতাধিক পরিবার এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। গ্রামবাসীর বক্তব্য অনুযায়ী, নদীভাঙনের প্রধান কারণ হলো নদী খননকালে ঠিকাদারদের চরম গাফিলতি ও কর্তৃপক্ষের তদারকির অভাব। মানচিত্র অনুযায়ী নদীর মূল প্রবাহ ছিল বর্তমান অবস্থান থেকে অন্তত ৬০০ ফুট উত্তরে। কিন্তু গ্রামবাসী বারবার লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও খনন করা হয়েছে নদীর দক্ষিণ পাশে পাড় ঘেঁষে, যেখানে পাড়টি আশপাশের জমির তুলনায় ৩০ থেকে ৩৫ ফুট উঁচু ছিল। কিন্তু প্রশাসন গ্রামবাসীর এ অভিযোগ আমলে নেয়নি। ফলে দেখা গেল, জনগণের সতর্কতা ও স্থানীয় জ্ঞানকে উপেক্ষা করার ফল কতটা ভয়াবহ হতে পারে।

যাঁরা বাড়িঘর হারিয়েছেন, তাঁদের বেশির ভাগই দিনমজুরি করে সংসার চালান। বসতভিটা হারিয়ে তাঁরা এখন দিশাহারা। অন্যদিকে আশ্রয়ণ প্রকল্পের দুর্বল ঘরগুলোও ভাঙনের মুখে। ভাঙন শুধু ঘরবাড়িই কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে কৃষকদের জীবন-জীবিকা। ৫০০ বিঘা জমিতে সেচ দেওয়ার জন্য যে সেচঘরগুলো ছিল, সেগুলো নদীতে বিলীন হওয়ায় আগামী মৌসুমের চাষাবাদ নিয়ে বড় দুশ্চিন্তা তৈরি হয়েছে। অর্থাৎ একটি ভুল খননকাজের ফলস্বরূপ খাদ্যনিরাপত্তা ও স্থানীয় অর্থনীতিও ঝুঁকিতে পড়েছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা উপজেলা প্রশাসনকে জানালেও কর্তৃপক্ষের জবাবে ‘দায় এড়ানোর’ সেই পুরোনো সুর স্পষ্ট। এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে বালুর বস্তা বা জিও ব্যাগ ফেলে সাময়িক সুরক্ষার ব্যবস্থা করতে হবে এবং একটি দীর্ঘমেয়াদি টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনা করতে হবে। প্রতিবেদন প্রকাশের পর পানি উন্নয়ন বোর্ড, বগুড়ার একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভিটেমাটি ও জমি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তারা।

তবে কেন নদী খননের সময় মূল ম্যাপের বাইরে গিয়ে পাড় ঘেঁষে খনন করা হলো এবং কেন লিখিত অভিযোগগুলো গুরুত্ব পেল না, তার উচ্চপর্যায়ের তদন্ত হওয়া দরকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ ও কৃষকদের সহায়তা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Agroni

Started This Abedon.

03 December 2025   3.9 K

0 have signed. Let’s get to 15,000 !

0%
Treands

At 15,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

দেশের অন্যতম প্রধান সবজিভান্ডার হিসেবে পরিচিত পাবনার সাঁথিয়া উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের ব্যাপক ও বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া... Sign This
ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ শুধু একটি ফেরিঘাট নয়; এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন ও অর্থনীতির অন্যতম প্রধান সংযোগ পথ। প্রতিদিন হাজার... Sign This
প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল না

প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল...

২০২০ সালের ২০ মে। সুপারসাইক্লোন আম্পানের সেই ভয়াল রাত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মানুষের জীবন ও জীবিকাকে দীর্ঘ মেয়াদে... Sign This
‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ নেই?

‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ...

২০২৪ সালের জুন মাসে ‘রংপুর কি এ দেশের অঞ্চল নয় নাকি বাংলা মায়ের সতিন’ শিরোনামে আমার একটি লেখা প্রকাশিত হয়।... Sign This
খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় জনপদে সুপেয় পানির সংকট আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন আর পরিবেশগত বিপর্যয়ের মধ্যে নেই, চরম... Sign This
লোডশেডিং মানেই গ্রাম বিদ্যুৎবৈষম্য যৌক্তিকভাবে কমাতে হবে

লোডশেডিং মানেই গ্রাম বিদ্যুৎবৈষম্য যৌক্তিকভাবে কমাতে হবে

মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি তেলের প্রাপ্তি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাতে এবারের গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের লোডশেডিং করতে হবে, সেটা... Sign This
গারো পাহাড়ে হাতি–আতঙ্ক,ফসলের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ জরুরি

গারো পাহাড়ে হাতি–আতঙ্ক,ফসলের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ জরুরি

শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী—সীমান্তবর্তী এই তিন উপজেলার গারো পাহাড়ের ঢালে এখন এক অপূর্ব দৃশ্য। দিগন্তজোড়া সবুজের সমারোহ আর ধানের... Sign This
হাওরে ফসল রক্ষা বাঁধ,কৃষকদের অভিযোগ আমলে নিন

হাওরে ফসল রক্ষা বাঁধ,কৃষকদের অভিযোগ আমলে নিন

সুনামগঞ্জের হাওরাঞ্চল দেশের বোরো উৎপাদনে বড় ভূমিকা রাখে। সেখানকার ফসল রক্ষা নিয়ে প্রতিবছর আলাদা বাঁধের প্রকল্প নেওয়া হয়, যে কাজের... Sign This
‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’—মুখের বুলি হয়েই থাকবে?

‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’—মুখের বুলি হয়েই থাকবে?

‘ডেথ বাই নেচার ইজ আ গ্রিফ,বাট ডেথ বাই নেগলেক্ট ইজ আ ক্রাইম’—চেরনোবিল, এইচবিও সিরিজ (২০১৯)বুধবার রাতে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে... Sign This
মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

প্রতিবছর দুই ঈদে রাজধানী ঢাকা থেকে কমবেশি এক কোটি মানুষ স্বজনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরেন। আনন্দের এই... Sign This
Loading