বিচ্ছিন্ন ১০ গ্রাম,ঈশ্বরগঞ্জের সেতুটি সংস্কার করুন !!!

প্রত্যন্ত অঞ্চলের কোনো গ্রামকে জেলা-উপজেলা সদরের সঙ্গে যুক্ত করতে ছোট একটি সেতুরও বড় ভূমিকা থাকে। সেতু না থাকলে দুর্ভোগের শেষ থাকে না। আবার সেতু থাকার পর সংস্কারের অভাবে ভেঙে যাওয়ার পর সেই দুর্ভোগ আরও চরম আকার ধারণ করে, যেমনটি আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের পল্লিতে। গত শুক্রবার বিকেলে সেখানকার একটি গুরুত্বপূর্ণ পাকা পদচারী–সেতু ভেঙে পড়েছে। এতে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ১০টি গ্রামের হাজারো মানুষ।

প্রতিবেদন জানাচ্ছে, পদচারী–সেতুটির অবস্থান ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজারের পাশ দিয়ে প্রবাহিত কাঁচামাটিয়া নদীর ওপর। ১৯৯৯ সালের ২ জানুয়ারি সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ৭৫ দশমিক ১০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ‘স্বল্প ব্যয়ে গ্রামীণ সড়কে ব্রিজ বা কালভার্ট নির্মাণ’ প্রকল্পের অধীনে সেতুটি নির্মাণ করা হয়েছিল। পদচারী–সেতু হলেও ছোটখাটো গাড়িও চলাচল করত সেটি দিয়ে। ভেঙে পড়ার কিছুক্ষণ আগে সেতুর ওপর দিয়ে একটি পাওয়ার ট্রলি ও একটি ইজিবাইক পার হয়েছিল।

সেতুটির কংক্রিট নির্মিত প্রায় ২০ ফুট পাকা পাটাতন ভেঙে নদীতে পড়ে আছে। সেতুর পূর্ব পাশে বগাপোতা গ্রাম ও উপজেলার সোহাগী ইউনিয়নের প্রধান বাজার ছাড়া রয়েছে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি রেলস্টেশন। সেতুর অপর পাশে রয়েছে মনোহরপুর, তুলন্দর, সাহেবনগর, মালিহাটি, টঙ টঙিয়া, কান্দাপাড়া, চট্টি, মৃধাবাড়ি, ইসলামপুর, সুটিয়া গ্রাম। ব্যবসায়ী, শিক্ষার্থী ও নানা পেশার লোকজনকে এ অঞ্চলের বড় মোকাম সোহাগী বাজারে যেতে হলে সেতুটি পাড়ি দিয়ে যেতে হয়। বোঝাই যাচ্ছে যে দুই পারের বাসিন্দাদের যাতায়াতের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল এই পদচারী-সেতু। এখন সেতুটি ভেঙে পড়ায় এসব গ্রামের বাসিন্দাদের যোগাযোগবিচ্ছিন্নতায় পড়তে হয়েছে।

গ্রামের লোকজন ও শিক্ষার্থীরা বাজার, ব্যবসাপ্রতিষ্ঠান, স্কুল-মাদ্রাসায় যেতে ঝুঁকি নিয়ে ভেলায় চড়ে নদী পারাপার হচ্ছেন। আবার কেউ অনেক পথ ঘুরে গন্তব্যে যাচ্ছেন। হঠাৎ করে সেতু ভেঙে পড়ার ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মাত্র ২৫ বছরে একটি পাকা সেতু ভেঙে পড়ার বিষয়টি মেনে নেওয়া যায় না।

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রকৌশলী সেতু ভেঙে পড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছেন। দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এখন দেখার অপেক্ষা, মানুষের দুর্ভোগ নিরসনে তারা কী ব্যবস্থা নেয়।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Md Nahid hasan
Md Nahid hasan

2 years ago

Yes we want it
0
View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Md Nahid hasan
Md Nahid hasan

2 years ago

Yes we want it
0

Recent News

This petiton does not yet have any updates

Dolna Khatun

Started This Abedon.

18 July 2024   3.8 K

1 have signed. Let’s get to 99,999 !

0%
Treands

At 99,999 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Md Nahid hasan
Md Nahid hasan

2 years ago

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

গত ঈদুল ফিতরের দিন রাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে যে মর্মান্তিক দুর্ঘটনায় ১২ জনের প্রাণ ঝরে গেল, তা কোনো... Sign This
চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

সাম্প্রতিক বছরগুলোতে বর্ষা মৌসুমে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা অন্যতম নাগরিক দুর্ভোগ ও অসন্তোষের কারণ হয়ে উঠেছে। বিগত সময়ে সিটি করপোরেশন, চট্টগ্রাম... Sign This
শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

নির্ধারিত সময়ে সড়ক ও সেতুর কাজ শেষ না হওয়ার দরুন জনগণের চরম ভোগান্তি—শরীয়তপুর-ঢাকা সড়কের নির্মাণকাজ নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনে ফুটে উঠেছে।... Sign This
ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

যানজটে নাকাল রাজধানী শহরের রাস্তাঘাট ভালো থাকলে নগরবাসী কিছুটা স্বস্তিতে চলাচল করতে পারেন। কিন্তু ঢাকার মানুষের কপালে সেই স্বস্তি যেন... Sign This
ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

সাভার ও গাজীপুরের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে বংশী ও ধলেশ্বরী নদীর পাড় এবং ঢাকা-আরিচা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ এখন... Sign This
মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

দেশের অন্যতম প্রধান সবজিভান্ডার হিসেবে পরিচিত পাবনার সাঁথিয়া উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের ব্যাপক ও বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া... Sign This
ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ শুধু একটি ফেরিঘাট নয়; এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন ও অর্থনীতির অন্যতম প্রধান সংযোগ পথ। প্রতিদিন হাজার... Sign This
প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল না

প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল...

২০২০ সালের ২০ মে। সুপারসাইক্লোন আম্পানের সেই ভয়াল রাত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মানুষের জীবন ও জীবিকাকে দীর্ঘ মেয়াদে... Sign This
‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ নেই?

‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ...

২০২৪ সালের জুন মাসে ‘রংপুর কি এ দেশের অঞ্চল নয় নাকি বাংলা মায়ের সতিন’ শিরোনামে আমার একটি লেখা প্রকাশিত হয়।... Sign This
খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় জনপদে সুপেয় পানির সংকট আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন আর পরিবেশগত বিপর্যয়ের মধ্যে নেই, চরম... Sign This
Loading