বিশুদ্ধ পানির সংকট,মানিকগঞ্জে হতাশাজনক পৌরসেবা

মানিকগঞ্জ পৌরসভা ১৯৯৭ সালে প্রথম শ্রেণিতে উন্নীত হয়েছিল। কিন্তু এর আড়াই দশক পেরিয়ে গেলেও পৌরবাসীর জন্য বিশুদ্ধ পানির মতো মৌলিক চাহিদা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। বর্তমানে পৌর এলাকার চারটি ওয়ার্ডের তিন হাজারের বেশি গ্রাহক যে বিশুদ্ধ পানির ভয়াবহ সংকটে ভুগছেন, তা পৌর কর্তৃপক্ষের চরম ব্যর্থতাই বলতে হবে। প্রতিবেদন জানাচ্ছে, পৌরবাসীর কাছে সপ্তাহে মাত্র দু-তিন দিন পানি আসে, তা–ও নোংরা, আয়রনযুক্ত ও অস্বাস্থ্যকর। অথচ পৌরবাসী মাসে নিয়মিত ৩৫০ টাকা বিল পরিশোধ করছেন। টাকা দিয়েও বিশুদ্ধ পানি না পেয়ে পৌরবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের ভাষ্য, ‘পানিকে জীবন বলা হয়। পানির কারণে আমাদের জীবন বিপন্ন অবস্থা।’

এ সংকটের মূল কারণ অনুসন্ধানে গেলে পৌর কর্তৃপক্ষের চরম উদাসীনতার চিত্র সামনে আসে। ১৯৯৬ সালের পুরোনো শোধনাগারটির কথা বাদ দিলেও ২০১৭ সালে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে শহরের পূর্ব দাশড়া এলাকায় যে নতুন শোধনাগার নির্মাণ করা হয়েছিল, সেটি বেহাল কেন? সহকারী প্রকৌশলী গোলাম জাকারিয়া লিটন স্বীকার করেছেন, চারটি ফিল্টারের মধ্যে দুটিই অকেজো ও পাঁচটি উৎপাদক নলকূপের একটি বিকল। অর্থাৎ ১০ কোটি টাকার প্রকল্প মাত্র দুই বছরের মধ্যে অচল হয়ে পড়েছে। প্রশ্ন হলো, এত ব্যয়বহুল প্রকল্পের মান নিয়ন্ত্রণে কোথায় ত্রুটি ছিল? প্রকল্পের সময় কেন টেকসই ফিল্টার ও পাম্প নিশ্চিত করা হলো না? এই ১০ কোটি টাকার অপচয় বা দুর্বল নির্মাণ নিয়ে পৌরসভা কর্তৃপক্ষ এখনো কার্যকর কোনো জবাবদিহি নিশ্চিত করেনি।

ফিল্টার ও পাম্প অকেজো থাকার অর্থ পুরোটাই ব্যবস্থাপনার ব্যর্থতা। এ ব্যর্থতার দায় কোনোভাবেই ভুক্তভোগী গ্রাহকদের ওপর চাপানো যায় না। নাগরিক দুর্ভোগ চরমে পৌঁছানোর পরও কর্তৃপক্ষের ভূমিকা আরও বেশি হতাশাজনক। কারণ, সমস্যা সমাধানে তাদের কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ দেখা যাচ্ছে না। এমনকি সম্প্রতি যোগদান করা পৌরসভার প্রশাসক (উপপরিচালক) শাহনাজ সুলতানা পানি নিয়ে এ সংকট ও পৌরবাসীর দুর্ভোগের বিষয়টি জানেনই না। রাষ্ট্রের নাগরিক ও রাষ্ট্র পরিচালনাকারীদের সুযোগ–সুবিধায় কতটা পার্থক্য থাকলে একজন প্রশাসক জানেনই না তাঁর অধীন নাগরিকেরা কী ধরনের পানি ব্যবহার করছেন। এক দিন বা এক সপ্তাহ আগেও যদি দায়িত্ব গ্রহণ করেন, পানি তো নিত্যদিনের ব্যবহার্য বিষয়; তার মানে কর্তৃপক্ষ ও পৌরবাসীর প্রতি সরবরাহ করা পানির মান আলাদা? সেটিই যদি সত্যি হয়, তাহলে নগরবাসীর নাগরিক সুবিধার বিষয়টি নিশ্চিত করতে কীভাবে আন্তরিক হবেন পৌরসভার কর্তারা?

শুধু মানিকগঞ্জ নয়, প্রথম শ্রেণির আরও অনেক পৌরসভার ক্ষেত্রে পানির সমস্যা, বর্জ্য অব্যবস্থাপনাসহ নানা ধরনের নাগরিক দুর্ভোগ রীতিমতো স্থায়ী হয়ে গেছে। এর থেকে কি কোনো পরিত্রাণ মিলবে না?

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Sathi Khatun

Started This Abedon.

02 November 2025   4.8 K

0 have signed. Let’s get to 50,000 !

0%
Treands

At 50,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

গত ঈদুল ফিতরের দিন রাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে যে মর্মান্তিক দুর্ঘটনায় ১২ জনের প্রাণ ঝরে গেল, তা কোনো... Sign This
চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

সাম্প্রতিক বছরগুলোতে বর্ষা মৌসুমে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা অন্যতম নাগরিক দুর্ভোগ ও অসন্তোষের কারণ হয়ে উঠেছে। বিগত সময়ে সিটি করপোরেশন, চট্টগ্রাম... Sign This
শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

নির্ধারিত সময়ে সড়ক ও সেতুর কাজ শেষ না হওয়ার দরুন জনগণের চরম ভোগান্তি—শরীয়তপুর-ঢাকা সড়কের নির্মাণকাজ নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনে ফুটে উঠেছে।... Sign This
ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

যানজটে নাকাল রাজধানী শহরের রাস্তাঘাট ভালো থাকলে নগরবাসী কিছুটা স্বস্তিতে চলাচল করতে পারেন। কিন্তু ঢাকার মানুষের কপালে সেই স্বস্তি যেন... Sign This
ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

সাভার ও গাজীপুরের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে বংশী ও ধলেশ্বরী নদীর পাড় এবং ঢাকা-আরিচা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ এখন... Sign This
মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

দেশের অন্যতম প্রধান সবজিভান্ডার হিসেবে পরিচিত পাবনার সাঁথিয়া উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের ব্যাপক ও বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া... Sign This
ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ শুধু একটি ফেরিঘাট নয়; এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন ও অর্থনীতির অন্যতম প্রধান সংযোগ পথ। প্রতিদিন হাজার... Sign This
প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল না

প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল...

২০২০ সালের ২০ মে। সুপারসাইক্লোন আম্পানের সেই ভয়াল রাত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মানুষের জীবন ও জীবিকাকে দীর্ঘ মেয়াদে... Sign This
‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ নেই?

‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ...

২০২৪ সালের জুন মাসে ‘রংপুর কি এ দেশের অঞ্চল নয় নাকি বাংলা মায়ের সতিন’ শিরোনামে আমার একটি লেখা প্রকাশিত হয়।... Sign This
খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় জনপদে সুপেয় পানির সংকট আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন আর পরিবেশগত বিপর্যয়ের মধ্যে নেই, চরম... Sign This
Loading