বিয়ারিং প্যাড খুলে মৃত্যু,এত ব্যয়বহুল মেট্রোরেলে কেন নিরাপত্তাঝুঁকি

২০২২ সালের ডিসেম্বরে মেট্রোরেল চালুর পর আধুনিক এই গণপরিবহনব্যবস্থা ঢাকার একটা অংশের নাগরিকদের জন্য নির্ভরতার কারণ হয়ে উঠেছে। নির্মাণব্যয় ব্যয়বহুল হওয়ার পরও সেবা ও স্বস্তি মিলিয়ে মেট্রোরেল নিয়ে মানুষের ধারণা নিঃসন্দেহে ইতিবাচক। কিন্তু রোববার দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার ও ভায়াডাক্টের মাঝখানে বসানো একটি বিয়ারিং প্যাড খুলে মাথায় পড়ে যেভাবে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে ও দুজন আহত হয়েছেন, তাতে অন্যান্য গণপরিবহনব্যবস্থার মতো মেট্রোরেলের নিরাপত্তাঝুঁকি নিয়েও জনমনে সংশয় ও প্রশ্ন তৈরি হয়েছে।

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা এবারই প্রথম নয়। গত বছরের সেপ্টেম্বরেও ফার্মগেট এলাকায় আরেকটি পিলার থেকে সেটি খুলে পড়েছিল। সৌভাগ্যবশত সেবার কেউ হতাহত হননি।

প্রথমবারের ঘটনায় মেট্রোরেল কর্তৃপক্ষ যদি সচেতন হতো এবং এটি রোধে কার্যকর ব্যবস্থা নিত, তাহলে ৩৫ বছর বয়সী তরুণ আবুল কালামের এমন অকালমৃত্যু দেখতে হতো না। এটিও প্রাতিষ্ঠানিক অবহেলাজনিত মৃত্যুর আরও একটি দৃষ্টান্ত। তাঁর ছোট দুটি সন্তান, স্ত্রী ও স্বজনদের কাছে এই মৃত্যুর সান্ত্বনা কী?

সড়ক পরিবহন উপদেষ্টা পাঁচ লাখ টাকা অর্থসহায়তা ও পরিবারের কর্মক্ষম ব্যক্তিকে যোগ্যতা অনুযায়ী মেট্রোরেলে চাকরি দেওয়ার কথা বলেছেন। আমরা মনে করি, এই মৃত্যুর দায় নিয়েই রাষ্ট্রকে আবুল কালামের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে।

ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে তদন্ত করে তারা প্রতিবেদন জমা দেবে। বিয়ারিং প্যাড খুলে পড়ার আগের তদন্ত প্রতিবেদনও তারা পর্যালোচনা করে দেখবে।

প্রশ্ন হচ্ছে, আগের প্রতিবেদনে যে সুপারিশ দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন করা হয়েছিল কি? যদি সেটা বাস্তবায়ন না করা হয়ে থাকে, সেখানে কাদের গাফিলতি রয়েছে, সেটা অবশ্যই বের করতে হবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বড় কোনো দুর্ঘটনা আর নাগরিকের প্রাণহানি হলেই কেবল সতর্ক হওয়ার যে আমলাতান্ত্রিক চর্চা, অবশ্যই তার অবসান হতে হবে।

মেট্রোরেল কর্তৃপক্ষের ভাষ্য হচ্ছে, যে স্থানে দুবার বিয়ারিং প্যাড খুলে পড়েছে, সে জায়গায় বড় বাঁক রয়েছে। এ ছাড়া স্থানটি অন্য জায়গা থেকে কিছুটা উঁচুও। কিন্তু বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক সামসুল হক মনে করেন, বাঁক বা উঁচু হওয়া প্রকৌশলগত চ্যালেঞ্জের বিষয়, এর কারণে বিয়ারিং প্যাড খুলে নাগরিকের মৃত্যু হতে পারে না। এখানে নকশাগত ত্রুটি আছে বলেই মনে করেন তিনি।

মেট্রোরেলের প্রতি কিলোমিটারে নির্মাণ ব্যয় হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা। এই ব্যয় আশপাশের দেশগুলোর তুলনায় অনেক বেশি। এত ব্যয়ের পরও কেন মেট্রোরেলে নিরাপত্তাঝুঁকি থাকবে? এ ক্ষেত্রে জাপানের পরামর্শক প্রতিষ্ঠান এনকেডিএমের কোনো দায় ও গাফিলতি আছে কি না, সেটাও তদন্ত করা প্রয়োজন।

২০২০ সালে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, মেট্রোরেল প্রকল্পে মানহীন বিয়ারিং প্যাড ব্যবহার করা হয়েছে। আমরা আশা করি, তদন্ত কমিটি এই অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

মেট্রোরেল এখন ঢাকার গণপরিবহনব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। বিয়ারিং প্যাড খুলে পড়ার কারণে মেট্রোরেলের চলাচল ব্যাহত হয়, তাতে রবি ও সোমবার ঢাকায় যানজটের তীব্রতা বাড়ে। আধুনিক এই নগর গণপরিবহনে নিরাপত্তাঝুঁকির প্রশ্নটি সারা বিশ্বেই বিরল একটা বিষয়। বাংলাদেশ কেন এর ব্যতিক্রম হবে? নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) গাফিলতি, দায়িত্বে শিথিলতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Hasan

Started This Abedon.

28 October 2025   2.8 K

0 have signed. Let’s get to 10,000 !

0%
Treands

At 10,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

গত ঈদুল ফিতরের দিন রাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে যে মর্মান্তিক দুর্ঘটনায় ১২ জনের প্রাণ ঝরে গেল, তা কোনো... Sign This
চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

সাম্প্রতিক বছরগুলোতে বর্ষা মৌসুমে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা অন্যতম নাগরিক দুর্ভোগ ও অসন্তোষের কারণ হয়ে উঠেছে। বিগত সময়ে সিটি করপোরেশন, চট্টগ্রাম... Sign This
শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

নির্ধারিত সময়ে সড়ক ও সেতুর কাজ শেষ না হওয়ার দরুন জনগণের চরম ভোগান্তি—শরীয়তপুর-ঢাকা সড়কের নির্মাণকাজ নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনে ফুটে উঠেছে।... Sign This
ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

যানজটে নাকাল রাজধানী শহরের রাস্তাঘাট ভালো থাকলে নগরবাসী কিছুটা স্বস্তিতে চলাচল করতে পারেন। কিন্তু ঢাকার মানুষের কপালে সেই স্বস্তি যেন... Sign This
ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

সাভার ও গাজীপুরের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে বংশী ও ধলেশ্বরী নদীর পাড় এবং ঢাকা-আরিচা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ এখন... Sign This
মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

দেশের অন্যতম প্রধান সবজিভান্ডার হিসেবে পরিচিত পাবনার সাঁথিয়া উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের ব্যাপক ও বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া... Sign This
ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ শুধু একটি ফেরিঘাট নয়; এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন ও অর্থনীতির অন্যতম প্রধান সংযোগ পথ। প্রতিদিন হাজার... Sign This
প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল না

প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল...

২০২০ সালের ২০ মে। সুপারসাইক্লোন আম্পানের সেই ভয়াল রাত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মানুষের জীবন ও জীবিকাকে দীর্ঘ মেয়াদে... Sign This
‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ নেই?

‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ...

২০২৪ সালের জুন মাসে ‘রংপুর কি এ দেশের অঞ্চল নয় নাকি বাংলা মায়ের সতিন’ শিরোনামে আমার একটি লেখা প্রকাশিত হয়।... Sign This
খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় জনপদে সুপেয় পানির সংকট আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন আর পরিবেশগত বিপর্যয়ের মধ্যে নেই, চরম... Sign This
Loading