বেহাল মহাসড়ক,মহাভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকিতে যাত্রীরা

১২ আগস্ট থেকে দেশের বেহাল মহাসড়কগুলো নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করে আসছে। এসব প্রতিবেদনে মহাসড়কগুলোর যেসব চিত্র উঠে এসেছে, তা অতিশয় নাজুক বললেও কম বলা হয়। অনেক সড়ক যানবাহন চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। এ অবস্থায় সড়কে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি বেড়েছে দুর্ঘটনার ঝুঁকিও। 

বেশির ভাগ মহাসড়কের করুণ দশার কারণে যানবাহন সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারে না। যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। তিন ঘণ্টার পথ পার হতে লেগে যায় পাঁচ থেকে ছয় ঘণ্টা।  ঢাকা–সিলেট, চট্টগ্রাম–কক্সবাজার, ফরিদপুর–বরিশাল–কুয়াকাটা, খুলনা–সাতক্ষীরা, ঢাকা–বরিশাল, বগুড়া–নাটোরসহ মাত্র কয়েকটি মহাসড়কের চিত্র প্রকাশিত হয়েছে। এসব সড়কের সমস্যা মোটামুটি অভিন্ন—খানাখন্দে ভরা।

উন্নত দেশগুলোয় নতুন সড়ক কমপক্ষে ১০ বছর টেকসই থাকে, মেরামত করতে হয় না। কিন্তু আমাদের এখানকার সড়ক নির্মাণের তিন–চার বছর, কোনো কোনো ক্ষেত্রে এক বছরের মধ্যে মেরামতকাজ জরুরি হয়ে পড়ে। সড়ক নির্মাণে যেসব উপাদান ব্যবহার করা হয়, তাদের বেশির ভাগই নিম্নমানের। আবার মেরামতের কাজও ঠিকমতো না হওয়ায় কয়েক মাসের মধ্যে সড়ক পুরোনো অবস্থায় ফিরে আসে। এই ধারা চলে আসছে বহু বছর ধরে।

এবার মহাসড়কগুলোর করুণ দশার আরেকটি কারণ অন্যান্য বছরের তুলনায় বেশি বৃষ্টি হওয়া। অন্যান্য বছর কর্তৃপক্ষ লাগে ‘টাকা দেবে গৌরী সেন’ মনোভাব নিয়ে মেরামতের কাজ বৃষ্টি মৌসুম শুরুর আগেভাগে করে ফেলত। এবার বাড়তি জবাবদিহি থাকায় সেটা তাঁরা পারছেন না। ফলে অনেক সড়ক মেরামতের কাজটি আটকে আছে। দেশের সড়ক–মহাসড়কের করুণ দশার আরেকটি কারণ হলো রক্ষণাবেক্ষণের অভাব। সব ক্ষেত্রে অর্থের প্রয়োজন হয়, তা–ও নয়। যেসব সড়কের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল করার কথা নয়, সেসব সড়ক দিয়েও সেটা চলাচল করে। কোনো নজরদারি নেই।

আটটি প্রতিবেদনে যেসব সড়কের চিত্র তুলে ধরা হয়েছে, সেগুলোর হালচাল জানা গেলেও এর বাইরে আরও অনেক সড়ক আছে। ধারণা করি, সেগুলোর অবস্থা উল্লিখিত সড়কের চেয়ে আরও নাজুক। অনেকটা প্রদীপের নিচে অন্ধকারের মতো। এসব সড়ক–মহাসড়কের প্রতি কর্তৃপক্ষের দৃষ্টি তখনই পড়ে, যখন কোনো দুর্ঘটনা ঘটে বা সংবাদমাধ্যমের শিরোনাম হয়।

সড়ক মেরামতের নামে যেমন জনগণের অর্থের অপচয় কাম্য নয়, তেমনি কৃচ্ছ্রসাধন করার জন্য অতিজরুরি মেরামতকাজও ফেলে রাখা যাবে না। বড় ও ছোট সব সড়কের সংস্কারকাজ করতে হবে। তবে অর্থের যাতে অপচয় না হয়, কিংবা মেরামতের নামে ইট–বালুর আস্তর দিয়ে দায়িত্ব শেষ করা না হয়, সে বিষয়ে কর্তৃপক্ষের কঠোর দৃষ্টি থাকা প্রয়োজন।

বৃষ্টির কারণে প্রতিবছরই সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এবার বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় ক্ষতির পরিমাণও বেড়েছে। কর্তৃপক্ষের উচিত হবে সড়ক–মহাসড়কগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ করে দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া। যাত্রীদের ভোগান্তি কাটাতে এর বিকল্প নেই।  

নদীমাতৃক বাংলাদেশে একদা নৌপথই ছিল আমাদের প্রধান যোগাযোগমাধ্যম। কিন্তু এটি শ্লথগতির। ট্রেনও অতীতের গৌরব হারাতে বসেছে। এ অবস্থায় যোগাযোগের প্রধান মাধ্যম সড়ক পরিবহন ব্যবস্থাপনার উন্নয়ন অপরিহার্য। আমরা সড়কে যেমন মেয়াদোত্তীর্ণ যানবাহন চলাচল করুক এটা চাই না, তেমনি ভালো মানের যানবাহন অনুপযোগী সড়কে নেমে দুর্ঘটনার ঝুঁকি বাড়াবে, সেটাও প্রত্যাশিত নয়। 

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Rahat Rana

Started This Abedon.

20 August 2025   3 K

0 have signed. Let’s get to 19,000 !

0%
Treands

At 19,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

খাল খননের ফল পেতে নদীর দিকে নজর দিতে হবে

খাল খননের ফল পেতে নদীর দিকে নজর দিতে...

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের আগে দেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহার প্রকাশ করছে এবং নির্বাচনী প্রচারে তা ব্যবহার করছে। স্বাভাবিক... Sign This
সন্ধ্যা নামলেই ভয়,চকরিয়া রেলস্টেশন ছিনতাইমুক্ত করুন

সন্ধ্যা নামলেই ভয়,চকরিয়া রেলস্টেশন ছিনতাইমুক্ত করুন

কক্সবাজারের চকরিয়া রেলস্টেশনে সাম্প্রতিক সময়ে চুরি-ছিনতাই ও যাত্রীদের ওপর পাথর নিক্ষেপের ঘটনা যে মাত্রায় বৃদ্ধি পেয়েছে, তা কোনোভাবেই স্বাভাবিক বা... Sign This
সাদ্দামদের কেন স্ত্রী–সন্তানের জানাজা পড়ারও অনুমতি মেলে না

সাদ্দামদের কেন স্ত্রী–সন্তানের জানাজা পড়ারও অনুমতি মেলে না

সেজাদ হাসান যখন জন্ম নিয়েছে, তখন তার বাবা  জেলখানায়। বাবার আদর-সোহাগ ছাড়াই তার কেটে গেল ৯ মাস। হয়তো সেজাদের মা... Sign This
কেশবপুরে জলাবদ্ধতা,দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে

কেশবপুরে জলাবদ্ধতা,দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে

যশোরের কেশবপুর উপজেলার চারটি গ্রাম—বাগডাঙ্গা, মনোহরনগর, আড়ুয়া ও কালীচরণপুর—দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে যে জলাবদ্ধতার মধ্যে রয়েছে, তা আর... Sign This
সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠী,পৃথক ভূমি কমিশন গঠন করা জরুরি

সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠী,পৃথক ভূমি কমিশন গঠন করা জরুরি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামে কোল জাতিসত্তার পাঁচটি পরিবারের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনাটি আমাদের উন্নয়নের ভিড়ে হারিয়ে যাওয়া এক নির্মম... Sign This
উত্তরায় অগ্নিকাণ্ড,তালাবদ্ধ ভবনে মৃত্যুর এই মিছিল থামাবে কে?

উত্তরায় অগ্নিকাণ্ড,তালাবদ্ধ ভবনে মৃত্যুর এই মিছিল থামাবে কে?

ঢাকার বাসিন্দাদের যে কত মারাত্মক অগ্নিনিরাপত্তার ঝুঁকি নিয়ে ভবনগুলোতে বসবাস করতে বাধ্য হতে হচ্ছে, শুক্রবার উত্তরার একটি ভবনে তিন শিশুসহ... Sign This
সড়কে এক হাজার শিশুর মৃত্যু,নিরাপদ সড়কের দাবি কি অধরাই থেকে যাবে?

সড়কে এক হাজার শিশুর মৃত্যু,নিরাপদ সড়কের দাবি কি...

নতুন প্রজন্মই জাতির ভবিষ্যৎ। দেশ সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কারিগর। কিন্তু সেই প্রজন্ম অল্প বয়সেই সড়কে অব্যবস্থাপনা, অবহেলা, দায়িত্বহীনতা ও... Sign This
টঙ্গীতে শ্রমিকদের অসুস্থতা,নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করুন

টঙ্গীতে শ্রমিকদের অসুস্থতা,নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করুন

গাজীপুরের টঙ্গীতে একের পর এক পোশাকশ্রমিক অসুস্থ হয়ে পড়ার ঘটনা গভীর উদ্বেগের। খবরে এসেছে, দুই দিনের ব্যবধানে টঙ্গীর একই কারখানার... Sign This
পদ্মায় বাঁশের বেড়া,দ্রুত প্রশাসনিক তৎপরতা জরুরি

পদ্মায় বাঁশের বেড়া,দ্রুত প্রশাসনিক তৎপরতা জরুরি

পদ্মা কেবল একটি নদীর নাম নয়। পদ্মা এই ভূখণ্ডের জীবিকা, খাদ্যনিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্যের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। খবরে এসেছে, ফরিদপুরের... Sign This
এলপিজির বাজারে নৈরাজ্য,নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর ভূমিকা রাখতে হবে

এলপিজির বাজারে নৈরাজ্য,নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর ভূমিকা রাখতে হবে

রাজধানী ঢাকায় গৃহস্থালির অপরিহার্য উপাদান এলপিজি সিলিন্ডারের দাম সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তি তৈরি করেছে। সরকারি হিসাবে ১২ কেজির একটি... Sign This
Loading