মানুষের ভোগান্তি দ্রুত নিরসন করুন

দেশে একের পর এক সড়কের কাজ চলে। মানুষের জন্যই এ সড়ক উন্নয়ন, আবার প্রকল্প বাস্তবায়নকালে মানুষকে কম ভোগান্তির মধ্যেও পড়তে হয় না। প্রতিটি প্রকল্প বাস্তবায়নের নির্দিষ্ট মেয়াদ থাকে। এর মধ্যে কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েই ঠিকাদারেরা প্রকল্পগুলো পান। কিন্তু কাজ পাওয়ার পর প্রকল্প নিয়ে শুরু হয় নানা টালবাহানা। সব ক্ষেত্রে এমনটি না হলেও ঠিকাদারদের এমন আচরণ অনেকটা প্রতিষ্ঠিত বলা যায়। নানা অজুহাতে তঁারা প্রকল্প শেষ করতে চান না। এর ফলে প্রকল্পের ব্যয় ও মেয়াদ দুই–ই বেড়ে যায়। মানুষের ভোগান্তিও শেষ হয় না।

এবার একটি প্রকল্পের উদাহরণ দেওয়া যাক। ২০২২ সালের অক্টোবর মাসে দেবীগঞ্জ বাজার থেকে দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ সড়কের ১ দশমিক ৩৮৫ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শুরু হয়। ১ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ের এ কাজটি পায় মেসার্স রূপালী এন্টারপ্রাইজ। এক বছরের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হয়নি। এখন এ সড়ক হয়ে গেছে স্থানীয় লোকজনের যন্ত্রণার অপর নাম। 

কথা ছিল সড়কটির মাধ্যমে স্থানীয়ভাবে যোগাযোগব্যবস্থার আরও উন্নতি হবে। মানুষের জীবনযাত্রা আরও সচল ও স্বাচ্ছন্দ্যময় হবে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে উল্টো চিত্র। সড়কটিতে কাজ করার নামে কয়েক মাস ধরে ইটের খোয়া ফেলে রাখা হয়েছে। খোয়াগুলোও নিম্নমানের হওয়ায় তা গুঁড়া হয়ে মাটির সঙ্গে মিশে গেছে। এতে পরিবেশ ও জনস্বাস্থ্যের বারোটা বেজে যাচ্ছে। অনবরত উড়ছে লাল ধুলা। সড়কের দুই পাশের গাছের পাতাগুলোর রং লালচে হয়ে গেছে। বাড়িঘরের ছাদ, টিনের চালা, সীমানাপ্রাচীর আর টিনের বেড়াগুলোতেও বসেছে লালচে ধুলার স্তর। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে দেওয়া হয় না শিশুদের। সামনে দিয়ে একটি গাড়ি ছুটে গেলেই লালচে ধুলা থেকে বাঁচতে নাক-মুখ চেপে ধরতে হয় পথচারীদের। সড়কের পাশে থাকা কিছু দোকানের অর্ধেক শাটার খুলে চালানো হচ্ছে দোকান। ঘরের ভেতরে ধুলা যাতে যেতে না পারে, সে জন্য জানালা বন্ধ করে রেখেছেন স্থানীয় লোকজন।

ঠিকাদারের বক্তব্য, অসুস্থতা ও ব্যক্তিগত সমস্যার কারণে সড়কের কাজ শেষ হতে দেরি হচ্ছে। দেবীগঞ্জ উপজেলা প্রকৌশলী শাহরিয়ার ইসলাম শাকিল প্রথম আলোকে বলেন, সড়কটির কাজ প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে। সড়কের বর্তমান পরিস্থিতির জন্য ঠিকাদারকে কারণ দর্শানোর তলব করে চিঠি দেওয়া হয়েছে। তাঁর চুক্তি বাতিল করার জন্য বারবার নোটিশও দেওয়া হয়েছে। কিন্তু ঠিকাদার ফোন ধরেন না।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রশ্ন, সড়কটির কাজ কখন শেষ হবে এবং মানুষের দুর্ভোগ কখন নিরসন হবে?

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Humayon Ahmed

Started This Abedon.

19 November 2023   3.1 K

0 have signed. Let’s get to 500,000 !

0%
Treands

At 500,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

সেতু আছে, সংযোগ নেই,বুড়িচংয়ের সমস্যার বিহিত করুন

সেতু আছে, সংযোগ নেই,বুড়িচংয়ের সমস্যার বিহিত করুন

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের ঘুংঘুর নদে সরকারি অর্থে নির্মিত একটি সেতু ২৮ বছর ধরে মানুষের কাজে আসছে না। কারণ,... Sign This
সড়কে দোকান রেখে সংস্কারকাজ,জনস্বার্থের চেয়ে ব্যক্তিস্বার্থ কি বড়?

সড়কে দোকান রেখে সংস্কারকাজ,জনস্বার্থের চেয়ে ব্যক্তিস্বার্থ কি বড়?

বরিশাল নগরের ব্যস্ত পোর্ট রোডে সরকারি অর্থে নির্মিত সড়কের মাঝখানে একটি দোকান রেখে দেওয়া হয়েছে। এ ঘটনা শুধু অদ্ভুত নয়,... Sign This
সেতুতে ওঠার ভরসা মই,মতলব উত্তরে মানুষের ভোগান্তি দূর করুন

সেতুতে ওঠার ভরসা মই,মতলব উত্তরে মানুষের ভোগান্তি দূর...

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা শাখা নদীর ওপর নির্মিত লুধুয়া সেতুটি আজ স্থানীয় প্রশাসনের অপরিকল্পিত উন্নয়ন ও চরম অবহেলার এক... Sign This
যশোরে ‘ভুল’ নকশায় আট সেতু,স্থায়ী সমাধান ও দোষীদের সাজা জরুরি

যশোরে ‘ভুল’ নকশায় আট সেতু,স্থায়ী সমাধান ও দোষীদের...

যশোরের তিন উপজেলায় চারটি নদ–নদীর ওপর নির্মাণাধীন আটটি সেতুর উচ্চতা নির্ধারিত মাপের চেয়ে অনেক কম হওয়ার ঘটনাকে শুধু ‘প্রকৌশলগত ভুল’... Sign This
বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা,নগরবাসীর দুর্ভোগ কবে শেষ হবে?

বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা,নগরবাসীর দুর্ভোগ কবে শেষ হবে?

সোমবার দিনভর ছিল ভ্যাপসা গরম। সন্ধ্যার পর হঠাৎ নামে অঝোরে বৃষ্টি। রাজধানীর বিভিন্ন সড়ক অল্প সময়ের মধ্যেই পানিতে তলিয়ে যায়।... Sign This
গ্যাস ও বিদ্যুৎ–সংকট,শিল্পমালিকদের উদ্বেগ নিরসনে উদ্যোগ নিন

গ্যাস ও বিদ্যুৎ–সংকট,শিল্পমালিকদের উদ্বেগ নিরসনে উদ্যোগ নিন

কক্সবাজারের মহেশখালীতে ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের একটি বয়লার চালু হওয়ায় গ্যাস সরবরাহ আংশিক বেড়েছে। এটা কিছুটা স্বস্তির খবর হলেও জ্বালানি... Sign This
অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

গত ঈদুল ফিতরের দিন রাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে যে মর্মান্তিক দুর্ঘটনায় ১২ জনের প্রাণ ঝরে গেল, তা কোনো... Sign This
চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

সাম্প্রতিক বছরগুলোতে বর্ষা মৌসুমে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা অন্যতম নাগরিক দুর্ভোগ ও অসন্তোষের কারণ হয়ে উঠেছে। বিগত সময়ে সিটি করপোরেশন, চট্টগ্রাম... Sign This
শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

নির্ধারিত সময়ে সড়ক ও সেতুর কাজ শেষ না হওয়ার দরুন জনগণের চরম ভোগান্তি—শরীয়তপুর-ঢাকা সড়কের নির্মাণকাজ নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনে ফুটে উঠেছে।... Sign This
ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

যানজটে নাকাল রাজধানী শহরের রাস্তাঘাট ভালো থাকলে নগরবাসী কিছুটা স্বস্তিতে চলাচল করতে পারেন। কিন্তু ঢাকার মানুষের কপালে সেই স্বস্তি যেন... Sign This
Loading