রাজশাহীর ‘মরণ রাস্তা’,আর কত দুর্ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত হবে

আমাদের সড়ক উন্নয়নের পরিকল্পনায় জনবান্ধবের বিষয়টি বরাবরই উপেক্ষিত থাকে। দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণেই হয়তো সেখানে মানুষের নিরাপত্তার বিষয়টি কম গুরুত্ব পায়। ফলে এ দেশের সড়কগুলো বেশির ভাগ ক্ষেত্রেই হয়েছে একেকটা মরণফাঁদ। যেমনটি আমরা দেখছি রাজশাহী নগরের একটি সড়কের ক্ষেত্রে। ঘন ঘন দুর্ঘটনার কারণে নিয়মিত হতাহতের ঘটনা ঘটছে। সড়কটিতে নিরাপত্তাহীনতা নিয়ে স্থানীয় লোকজন ক্ষুব্ধ।

রাজশাহী নগরের ছোট বনগ্রাম এলাকার ওই সড়ক মূলত একটি মোড়, যেটি ‘বারো রাস্তার মোড়’ নামে পরিচিত। চারটি বড় সড়ক ওই মোড়ে মিলিত হয়েছে। ঘন ঘন দুর্ঘটনার জন্য ‘কুখ্যাত’ হয়ে ওঠা মোড়টিকে এলাকাবাসী নাম দিয়েছেন ‘মরণ রাস্তার’ মোড়। গত এক মাসে সেখানে ছোট-বড় অন্তত ১০টি দুর্ঘটনা ঘটেছে। গত সোমবার মোটরসাইকেলে করে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে ওই মোড়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক পুরনজিত মহলদার।

গত শুক্রবার এলাকাবাসী মোড়টিতে দ্রুত একটি গোলচত্বর করার দাবি জানিয়ে মানববন্ধনও করেন। মোড়ে দুর্ঘটনার একাধিক ছবি দিয়ে সেই কর্মসূচির ব্যানার ও ফেস্টুন বানিয়ে ঝুলিয়ে দেন। তাঁদের দাবির মুখে গত শনিবার থেকে মোড়ে একজন ট্রাফিক পুলিশের সদস্যকেও রাখা হয়। এসবের মধ্যেই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান পুরনজিত মহলদার।

একটি মোড়ে এভাবে নিয়মিত দুর্ঘটনা ঘটেই যাচ্ছে এবং এতে প্রাণহানির ঘটনাও ঘটছে, বিষয়টি আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এলাকাবাসীর বক্তব্য, ওই রাস্তা দিয়ে প্রচণ্ড গতিতে গাড়ি চালান চালকেরা। রাত-দিন বালুর ট্রাক চলে। এলাকার রাস্তাজুড়ে বালুর স্তূপ আছে। এসবের কারণেও দুর্ঘটনা ঘটছে। এর আগে আরেক দুর্ঘটনায় আহত হওয়া বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক হাসান আহমদ বলেন, ‘ওই রাস্তায় খুব বেশি গাড়ি চলে না। মোড়টা ভিজিবল নয়। একদিকের গাড়ি অন্যদিকে দেখা যায় না। এ জন্য বোধ হয় বারবার দুর্ঘটনা ঘটছে। ওই মোড়ে দ্রুত কোনো সিস্টেম ডেভেলপ করা দরকার। পাশাপাশি একজন নয়, অন্তত দুজন ট্রাফিক পুলিশ দেওয়া দরকার।’

মহানগর ট্রাফিক পুলিশের উপকমিশনার মো. নূর আলম সিদ্দিকী বলেন, ‘ওই জায়গায় তো ট্রাফিক পুলিশ রাখাটাও ঝুঁকিপূর্ণ।’ আরেকজন ট্রাফিক পুলিশ কর্মকর্তারও বক্তব্য, ‘এ রকম মোড় চাকরিজীবনে আর একটিও দেখিনি।’ সংশ্লিষ্ট ব্যক্তিরা জানাচ্ছেন, সেখানকার ওই সড়কের মোড়ের নকশায় ত্রুটি আছে। ওই মোড়ের সড়কগুলো সিটি করপোরেশন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ)। সিটি করপোরেশন জানাচ্ছে, রোড ডিজাইনের সংশোধন করা দরকার। সেটি তারা করবে।

আমরা চাই দ্রুত ওই মোড়কে ত্রুটিমুক্ত করা হবে। গোলচত্বর ও গতিনিয়ন্ত্রক নির্মাণ কতটা কার্যকর হবে, সেটিও বিবেচনায় আনা হবে। ওই মোড়ে আর কোনো দুর্ঘটনা ঘটুক, সেটি আর আমরা দেখতে চাই না।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Deksha Rahman

Started This Abedon.

17 January 2025   4.6 K

0 have signed. Let’s get to 800,000 !

0%
Treands

At 800,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

সাম্প্রতিক বছরগুলোতে বর্ষা মৌসুমে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা অন্যতম নাগরিক দুর্ভোগ ও অসন্তোষের কারণ হয়ে উঠেছে। বিগত সময়ে সিটি করপোরেশন, চট্টগ্রাম... Sign This
শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

নির্ধারিত সময়ে সড়ক ও সেতুর কাজ শেষ না হওয়ার দরুন জনগণের চরম ভোগান্তি—শরীয়তপুর-ঢাকা সড়কের নির্মাণকাজ নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনে ফুটে উঠেছে।... Sign This
ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

যানজটে নাকাল রাজধানী শহরের রাস্তাঘাট ভালো থাকলে নগরবাসী কিছুটা স্বস্তিতে চলাচল করতে পারেন। কিন্তু ঢাকার মানুষের কপালে সেই স্বস্তি যেন... Sign This
ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

সাভার ও গাজীপুরের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে বংশী ও ধলেশ্বরী নদীর পাড় এবং ঢাকা-আরিচা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ এখন... Sign This
মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

দেশের অন্যতম প্রধান সবজিভান্ডার হিসেবে পরিচিত পাবনার সাঁথিয়া উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের ব্যাপক ও বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া... Sign This
ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ শুধু একটি ফেরিঘাট নয়; এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন ও অর্থনীতির অন্যতম প্রধান সংযোগ পথ। প্রতিদিন হাজার... Sign This
প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল না

প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল...

২০২০ সালের ২০ মে। সুপারসাইক্লোন আম্পানের সেই ভয়াল রাত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মানুষের জীবন ও জীবিকাকে দীর্ঘ মেয়াদে... Sign This
‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ নেই?

‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ...

২০২৪ সালের জুন মাসে ‘রংপুর কি এ দেশের অঞ্চল নয় নাকি বাংলা মায়ের সতিন’ শিরোনামে আমার একটি লেখা প্রকাশিত হয়।... Sign This
খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় জনপদে সুপেয় পানির সংকট আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন আর পরিবেশগত বিপর্যয়ের মধ্যে নেই, চরম... Sign This
লোডশেডিং মানেই গ্রাম বিদ্যুৎবৈষম্য যৌক্তিকভাবে কমাতে হবে

লোডশেডিং মানেই গ্রাম বিদ্যুৎবৈষম্য যৌক্তিকভাবে কমাতে হবে

মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি তেলের প্রাপ্তি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাতে এবারের গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের লোডশেডিং করতে হবে, সেটা... Sign This
Loading