শুধু দুর্নীতি-চুরি-লুট-পাচার বন্ধ করুন, মানুষ দেশকে সোনার দেশ বানাবে

আজ একটা নতুন দিন। আমাদের পুরোনো পঞ্জিকা সরিয়ে দেয়ালে নতুন পঞ্জিকা টাঙাতে হচ্ছে। জানুয়ারি ২০২৪-এর পাতা মেলে ধরা হয়েছে গেছে এরই মধ্যে। পুরোনোকে সরিয়ে আজ নতুনকে বরণ করার দিন। নতুন আশায় বুক বাঁধার দিন।

২০২৩ বেশ খারাপ গেল পৃথিবীর। গাজায় ২১ হাজারের বেশি মানুষ হত্যার শিকার হলেন, যার মধ্যে বেশির ভাগই শিশু। হাসপাতালে, স্কুলে বোমাবর্ষণ চলল। 

একবিংশ শতাব্দীতে এসে এই রকম একটা গণহত্যা, শিশুহত্যা সভ্যতা থামাতে পারল না। যুদ্ধ এখনো চলছে। একটা সহজ সমাধান পৃথিবীর জ্ঞানীগুণী ক্ষমতাধরদের মাথায় আসছে না যে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামল না। থামবে—এই আশায় বুক বেঁধে আমরা বরণ করছি ২০২৪। কিন্তু থামবে যে, এই কথা জোর দিয়ে বলতে পারছি না।

সামনের দিনগুলোতে পৃথিবীব্যাপী অর্থনৈতিক সংকট বাড়বে, বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে সে রকমটাই পূর্বাভাস। চীনের অর্থনীতিতে নাকি ঝড় বইবে। তবে ভারত ভালো করবে, এ রকমই দেখলাম একটা অনলাইন পূর্বাভাসে (এইটিফাই)। তারা আরও বলছে, ভালো করবে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, ফিলিপাইন।

যুক্তরাষ্ট্রে নির্বাচন আছে। তাতে রিপাবলিকানরা জয়লাভ করতে পারে। এতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের আশা আছে।

বাংলাদেশে আমরা কেমন থাকব? ২০২৩ আমাদের ঝঞ্ঝাক্ষুব্ধ গেছে। বাসে-ট্রেনে আগুন, জিনিসপত্রের আকাশছোঁয়া দাম, ব্যাংক লুট, একপক্ষীয় নির্বাচনের দিকে যাত্রা—এর চেয়ে ২০২৪ সালের পক্ষে খারাপ হওয়া অসম্ভব। যা-ই হোক না কেন, ২০২৪ সালের বাংলাদেশ ২০২৩ সালের চেয়ে ভালো থাকবেই। 

গণতন্ত্র, মানবাধিকার, বাক্‌স্বাধীনতা প্রতিষ্ঠার লড়াই সব সময়ই জারি রাখতে হয়, ২০২৪ সালেও সেই লড়াই চলবে। তবে জনজীবন আরেকটু শান্তিপূর্ণ, মানুষের চলাচল আরেকটু নিরাপদ হবে—এটা আমরা আশা করতে পারি। আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে দেশ থেকে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে। ‘রাষ্ট্র ও সমাজের সকল স্তরে ঘুষ-দুর্নীতি উচ্ছেদ, অনুপার্জিত আয় রোধ, ঋণ-কর-বিলখেলাপিদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ এবং অবৈধ অর্থ-সম্পদ বাজেয়াপ্তের’ হুঁশিয়ারিও দেওয়া হয়েছে শাসক দলের নির্বাচনী ইশতেহারে।

আমাদের দেশের প্রধান ভরসা হলো মানুষ। প্রবাসী শ্রমিকেরা, পোশাক কারখানার শ্রমিকেরা উদয়াস্ত পরিশ্রম করে মূল্যবান রেমিট্যান্স আনেন দেশে। আর পাচারকারীরা, লুটেরারা সব ঝাঁঝরা করে ফেলে।

সিপিডির হিসাবমতে, ২০০৮ থেকে ২০২৩ সালের মধ্যে সরকারি-বেসরকারি ১৯টি ব্যাংকে ২৪টি বড় ঋণ কেলেঙ্কারির মাধ্যমে ৯২ হাজার কোটিরও বেশি টাকা আত্মসাৎ হয়েছে।

২০০৮ সাল পর্যন্ত ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার কোটি টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার কোটি টাকায়।

ওয়াশিংটনভিত্তিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি (জিএফআই) বলছে, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতিবছর গড়ে ৭৫৩ কোটি ৩৭ লাখ ডলার পাচার হয়। টাকার অঙ্কে তা প্রায় ৮০ হাজার কোটি।

দেশে নির্বাচনী তফসিল ঘোষিত হলে সেই নির্বাচন ঠেকানো যায় না, এরশাদের আমলেও যায়নি। সেই সাধারণ সূত্র ধরে এবং এখন পর্যন্ত যা পরিস্থিতি, তাতে ৭ জানুয়ারির নির্বাচন হয়ে যাবে এবং আওয়ামী লীগই ক্ষমতা ধরে রাখবে।

সে ক্ষেত্রে তাদের দুর্নীতি, ঋণ-কর-বিলখেলাপি, পাচারের বিরুদ্ধে ইশতেহারের অঙ্গীকার তাঁদেরই বারবার মনে করিয়ে দিতে হবে। এবার কি এ কাজ সত্যি সত্যি করা যায়? চুরি রোধ করা যায়? ব্যাংক লুটপাট থামানো যায়? লুটপাটের টাকা ব্যাংকে ফিরিয়ে দেওয়া যায়? পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া যায়?

দেশের মানুষ কী ভয়াবহ পরিশ্রমই না করছেন! তাঁরা কি আরেকটু সুশাসন পেতে পারেন না! যা চলছে, তা-ই কি তাঁদের প্রাপ্য ছিল! এ-ই কি তাঁদের বিধিলিপি!

মাস্টারকার্ড ইকোনমিক ইনস্টিটিউট বলছে, বাংলাদেশ ২০২৪ সালে হবে পৃথিবীর দ্বিতীয় দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশ (৬.৩%)। ভারতের পরেই থাকবে তার অবস্থান। এডিবির পূর্বাভাস, জিডিপি হবে ৬ দশমিক ৫। অর্থমন্ত্রীর আশা ৭ দশমিক ৫।

একটা কথা ঠিক, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো নির্বাচন সামনে রেখে ‘দেখি না কী হয়’ নীতি নিয়ে চলছে। অনেকেই নতুন ব্যবসার উদ্যোগ নিচ্ছেন না, মার্কেটিংয়ে অর্থ বরাদ্দ স্থগিত করে রেখেছেন। নির্বাচন হয়ে গেলে দেশে অর্থনৈতিক কার্যক্রম চাঙা হতে পারে। সে ক্ষেত্রে পরিস্থিতি এখনকার তুলনায় ভালো হওয়ার কথা। যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা দিতে পারে, সরকারের লোকজনই নানা সময়ে তা বলেছেন। সে নিষেধাজ্ঞা হয়তো ভিসা নীতির মতোই কিছু হতে পারে। তবে অর্থনৈতিক ক্ষেত্রে হলে ভুক্তভোগী জনগণই নতুন দুর্ভোগের শিকার হবে, তাতে শাসকদের ভাবান্তর ঘটবে না, সেটা নিশ্চয়ই স্যাংশনদাতারা বুঝবে। আশার একটা জায়গা বিভিন্ন দেশের পর্যবেক্ষকেরা দেখছেন জ্ঞান-বিজ্ঞান-আবিষ্কারে। টিউমারের চিকিৎসা বের হতে পারে। চিকিৎসায় নতুন নতুন আবিষ্কার মানুষের জীবনকে সহজ ও সুন্দর করবে। এআই হবে সব আলোচনার কেন্দ্রবিন্দু। গুগল ও মেটার একাধিপত্যের বিপরীতে নতুন উদ্যোগ আসতে পারে। অস্ট্রেলিয়া নিউজ মিডিয়া বারগেইনিং কোড প্রবর্তন করেছে, যা এই ধরনের প্রতিষ্ঠানের একচ্ছত্রতার বিপরীতে মানুষকে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

নাজিম হিকমতের কবিতা ‘জেলখানার চিঠি’তে আছে: ‘দুঃসময় থেকে সুসময়ে মানুষকে পৌঁছে দেবে মানুষ’। মানুষই একমাত্র আশার জায়গা, ভরসার জায়গা। বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না, কারণ কৃষকেরা ফসল ফলাবেন। ডলার-সংকটের মুক্তিও ওই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যেই নিহিত। গার্মেন্টসের শ্রমিকেরা যে এত কষ্ট করে নিজেদের উজাড় করে দিয়ে আমাদের বাঁচিয়ে চলেছেন, বিনিময়ে আমরা কী দিচ্ছি তাঁদের? 

কী দিচ্ছি কৃষক-শ্রমিক-প্রবাসীদের? ১০০ ডলার আসে, ৮০ ডলার পাচার করে দেয় ভদ্রলোকেরা! শুধু দুর্নীতি-চুরি-লুট-পাচার বন্ধ করুন। দেশের মানুষ দেশকে সোনার দেশ বানাবে। সে জন্য চাই জবাবদিহি। সে জন্য চাই গণমাধ্যমের স্বাধীনতা। সে জন্যে চাই আইনের শাসন। আর সবকিছুর মূলে গণতন্ত্র।

২০২৪ নিয়ে তাই আশা ও আশঙ্কা দুই-ই আছে। আশা করা ছাড়া আমাদের সামনে আর কী পথই-বা খোলা আছে! নাজিম হিকমতের ভাষায়:

বাতাস আসে, বাতাস যায়

চেরির একই ডাল একই ঝড়ে

দুবার দোলে না।

গাছে গাছে পাখির কাকলি

পাখাগুলো উড়তে চায়।

জানলা বন্ধ:

টান মেরে খুলতে হবে।

আমি তোমাকে চাই; তোমার মতো রমণীয় হোক জীবন

আমার বন্ধু, আমার প্রিয়তমার মত...।।

আমি জানি, দুঃখের ডালি

আজও উজাড় হয়নি

কিন্তু একদিন হবে।।

জানালা বন্ধ, টান মেরে খুলতে হবে। দুঃখের ডালি আজও উজাড় হয়নি, কিন্তু একদিন হবে। হবেই। দুঃসময় থেকে সুসময়ে মানুষ পৌঁছে দেবে মানুষকে। যে সমুদ্র সবচেয়ে সুন্দর, তা আজও আমরা দেখিনি। কিন্তু একদিন দেখব। আমাদের সবচেয়ে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি। কিন্তু একদিন উঠবে। মধুরতম যে কথা আমি বলতে চাই, তা আজও বলিনি। কিন্তু নিশ্চয়ই একদিন বলতে পারব।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Rion Rana

Started This Abedon.

02 January 2024   5.3 K

0 have signed. Let’s get to 500,000 !

0%
Treands

At 500,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

খাল খননের ফল পেতে নদীর দিকে নজর দিতে হবে

খাল খননের ফল পেতে নদীর দিকে নজর দিতে...

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের আগে দেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহার প্রকাশ করছে এবং নির্বাচনী প্রচারে তা ব্যবহার করছে। স্বাভাবিক... Sign This
সন্ধ্যা নামলেই ভয়,চকরিয়া রেলস্টেশন ছিনতাইমুক্ত করুন

সন্ধ্যা নামলেই ভয়,চকরিয়া রেলস্টেশন ছিনতাইমুক্ত করুন

কক্সবাজারের চকরিয়া রেলস্টেশনে সাম্প্রতিক সময়ে চুরি-ছিনতাই ও যাত্রীদের ওপর পাথর নিক্ষেপের ঘটনা যে মাত্রায় বৃদ্ধি পেয়েছে, তা কোনোভাবেই স্বাভাবিক বা... Sign This
সাদ্দামদের কেন স্ত্রী–সন্তানের জানাজা পড়ারও অনুমতি মেলে না

সাদ্দামদের কেন স্ত্রী–সন্তানের জানাজা পড়ারও অনুমতি মেলে না

সেজাদ হাসান যখন জন্ম নিয়েছে, তখন তার বাবা  জেলখানায়। বাবার আদর-সোহাগ ছাড়াই তার কেটে গেল ৯ মাস। হয়তো সেজাদের মা... Sign This
কেশবপুরে জলাবদ্ধতা,দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে

কেশবপুরে জলাবদ্ধতা,দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে

যশোরের কেশবপুর উপজেলার চারটি গ্রাম—বাগডাঙ্গা, মনোহরনগর, আড়ুয়া ও কালীচরণপুর—দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে যে জলাবদ্ধতার মধ্যে রয়েছে, তা আর... Sign This
সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠী,পৃথক ভূমি কমিশন গঠন করা জরুরি

সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠী,পৃথক ভূমি কমিশন গঠন করা জরুরি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামে কোল জাতিসত্তার পাঁচটি পরিবারের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনাটি আমাদের উন্নয়নের ভিড়ে হারিয়ে যাওয়া এক নির্মম... Sign This
উত্তরায় অগ্নিকাণ্ড,তালাবদ্ধ ভবনে মৃত্যুর এই মিছিল থামাবে কে?

উত্তরায় অগ্নিকাণ্ড,তালাবদ্ধ ভবনে মৃত্যুর এই মিছিল থামাবে কে?

ঢাকার বাসিন্দাদের যে কত মারাত্মক অগ্নিনিরাপত্তার ঝুঁকি নিয়ে ভবনগুলোতে বসবাস করতে বাধ্য হতে হচ্ছে, শুক্রবার উত্তরার একটি ভবনে তিন শিশুসহ... Sign This
সড়কে এক হাজার শিশুর মৃত্যু,নিরাপদ সড়কের দাবি কি অধরাই থেকে যাবে?

সড়কে এক হাজার শিশুর মৃত্যু,নিরাপদ সড়কের দাবি কি...

নতুন প্রজন্মই জাতির ভবিষ্যৎ। দেশ সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কারিগর। কিন্তু সেই প্রজন্ম অল্প বয়সেই সড়কে অব্যবস্থাপনা, অবহেলা, দায়িত্বহীনতা ও... Sign This
টঙ্গীতে শ্রমিকদের অসুস্থতা,নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করুন

টঙ্গীতে শ্রমিকদের অসুস্থতা,নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করুন

গাজীপুরের টঙ্গীতে একের পর এক পোশাকশ্রমিক অসুস্থ হয়ে পড়ার ঘটনা গভীর উদ্বেগের। খবরে এসেছে, দুই দিনের ব্যবধানে টঙ্গীর একই কারখানার... Sign This
পদ্মায় বাঁশের বেড়া,দ্রুত প্রশাসনিক তৎপরতা জরুরি

পদ্মায় বাঁশের বেড়া,দ্রুত প্রশাসনিক তৎপরতা জরুরি

পদ্মা কেবল একটি নদীর নাম নয়। পদ্মা এই ভূখণ্ডের জীবিকা, খাদ্যনিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্যের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। খবরে এসেছে, ফরিদপুরের... Sign This
এলপিজির বাজারে নৈরাজ্য,নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর ভূমিকা রাখতে হবে

এলপিজির বাজারে নৈরাজ্য,নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর ভূমিকা রাখতে হবে

রাজধানী ঢাকায় গৃহস্থালির অপরিহার্য উপাদান এলপিজি সিলিন্ডারের দাম সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তি তৈরি করেছে। সরকারি হিসাবে ১২ কেজির একটি... Sign This
Loading