সংকটে উপকূলের ২২ শহর,টেকসই পরিকল্পনা ও বাস্তবায়ন জরুরি

জলবায়ু পরিবর্তনের প্রভাব বললেই এত দিন শুধু নদী বা সমুদ্রসংলগ্ন গ্রামীণ জনপদের কথাই ভাবা হতো। কিন্তু সাম্প্রতিক একটি গবেষণা প্রমাণ করেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২২টি শহর ভয়াবহ ঝুঁকির মুখে রয়েছে। নদীভাঙন, লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও পানিসংকটের শিকার হয়ে হাজার হাজার মানুষ গ্রাম ছেড়ে এসব শহরে আশ্রয় নিচ্ছেন। এতে উপকূলীয় নগরগুলো অতিরিক্ত জনচাপ, অবকাঠামোগত দুর্বলতা ও নাগরিক দুর্ভোগের এক নতুন সংকটে ডুবে যাচ্ছে।

সাতক্ষীরা বা খুলনার মতো শহরগুলোর বস্তিতে আশ্রয় নেওয়া অসংখ্য মানুষের জীবন জলবায়ু উদ্বাস্তুর ক্রমবর্ধমান ঢেউয়ের প্রতীক। ভিটেমাটি আর জীবিকা হারিয়ে একটু ভালো থাকার আশায় শহরে এসে তাঁরা দেখছেন, শহরের অবস্থাও ভালো নয়। সাতক্ষীরা পৌরসভায় লোকসংখ্যা এক দশকে প্রায় দ্বিগুণ হয়েছে আর ৪৭টি বস্তি গড়ে উঠেছে কেবল গ্রাম থেকে আসা এ অসহায় মানুষগুলোর ভারে।

বুয়েটের গবেষকদের জার্নাল অব ওয়াটার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ সাময়িকীতে প্রকাশিত গবেষণায় এসব উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। গবেষণায় উঠে আসা ফলাফল স্পষ্ট করেছে যে জলবায়ু পরিবর্তনের প্রকৃত প্রভাব শুধু সংখ্যা দিয়ে নয়, মানুষের দৈনন্দিন জীবনের চরম ভোগান্তি দিয়েই পরিমাপ করতে হবে।

উপকূলীয় শহরগুলোর এ ঝুঁকির মূল কারণ বহুমুখী। প্রথমত, ভূগর্ভস্থ পানি ও কৃষিজমিতে লবণাক্ততা এতটাই বেড়েছে যে পানীয় জলের তীব্র সংকট তৈরি হয়েছে এবং কৃষকেরা পেশা বদলাতে বাধ্য হচ্ছেন। দ্বিতীয়ত, উপকূলের মানুষ দারিদ্র্য ও বেকারত্ব নিয়ে শহরে ভিড় করায় যানজট, বস্তি ও নাগরিক দুর্ভোগ বাড়ছে। বরিশাল শহরের রিকশাচালকদের বড় অংশই এর উদাহরণ। তৃতীয়ত, নদীভাঙন, খালের পলি ভরাট ও দুর্বল স্লুইসগেটের কারণে সামান্য বৃষ্টি বা জোয়ারেই শহরগুলো তলিয়ে যায়। মোরেলগঞ্জ বাজার দিনে দুবার পানির নিচে থাকে। চতুর্থত, কঠিন বর্জ্য সংগ্রহ ও পয়োনিষ্কাশনব্যবস্থার অভাব জলাবদ্ধতাকে দীর্ঘস্থায়ী করছে, যা স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থাকে ব্যাহত করে।

একদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে ১ কোটি ৩৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারেন। অন্যদিকে উপকূলীয় শহরগুলোর এ দুর্বলতা টেকসই নগর অর্জনের পথে বড় বাধা। গবেষণায় চালনা, পাথরঘাটা, মোরেলগঞ্জ ও কুয়াকাটার মতো শহরগুলো ‘অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত হয়েছে। ফলে দেরি হয়ে যাওয়ার আগেই আমাদের সমাধান খুঁজতে হবে।

সরকারকে জরুরি ভিত্তিতে বহুমাত্রিক কৌশল নিতে হবে। ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে বসবাস উপযোগিতা খুঁজে বের করতে হবে। বিকল্প কৃষিব্যবস্থা ও পেশার সুযোগ তৈরি করতে হবে। জলবায়ু-সহনশীল জীবিকাব্যবস্থা উন্নয়ন, নগরে সঠিক বর্জ্য ও পয়োনিষ্কাশনব্যবস্থা নিশ্চিত করা এবং বেড়িবাঁধের সুরক্ষার জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে। কেবল তখনই এই শহরগুলো জলবায়ু উদ্বাস্তুদের নিরাপদ আশ্রয়স্থল হতে পারবে, অন্যথায় জননিরাপত্তা ও উন্নয়ন—দুটোই মুখ থুবড়ে পড়বে।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Toufic Ahmed

Started This Abedon.

15 November 2025   3.5 K

0 have signed. Let’s get to 10,000 !

0%
Treands

At 10,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

প্রতিবছর দুই ঈদে রাজধানী ঢাকা থেকে কমবেশি এক কোটি মানুষ স্বজনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরেন। আনন্দের এই... Sign This
আন্তর্জাতিক নারী দিবস,আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই

আন্তর্জাতিক নারী দিবস,আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই

নারী ও পুরুষের সমতার বিশ্ব গড়ার পথে একটি বড় অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে বৈষম্যমূলক আইন। দুঃখজনক হলেও সত্যি, একবিংশ শতকের... Sign This
গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাটা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। উত্তরাধিকার সূত্রেই জ্বালানিসংকট ও বিশাল বকেয়ার বোঝা বহন... Sign This
অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা আর মৌসুমি দুর্ভোগের গল্প নতুন নয়। তবু প্রতিবছর বর্ষা শেষে যখন বিলভর্তি পানি আর ডুবে থাকা... Sign This
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

জাতীয় মহাসড়কগুলো দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অবকাঠামো। এই সড়কে সামান্য অব্যবস্থাপনাও বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। খবরে এসেছে, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের... Sign This
টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নে অবস্থিত ‘কালুনির বর পাহাড়’ নামের সরকারি টিলাকে ধাপে ধাপে কেটে ফেলা হচ্ছে। খবরে এসেছে, রাতের আঁধারে... Sign This
রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে হবে

রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে...

রহমত ও সংযমের মাস পবিত্র রমজান কড়া নাড়ছে। প্রতিবছর এ সময় আসার আগে সাধারণ মানুষের মনে একটিই বড় উদ্বেগ থাকে—বাজারের... Sign This
নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

রাজধানী ঢাকাবাসীর জীবনে শব্দদূষণ অনেক আগেই বড় ধরনের ঝুঁকিতে রূপ নিয়েছে। ঢাকার ব্যস্ত সড়কে অকারণে হর্ন বাজানো যেন এক স্বাভাবিক... Sign This
বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

একটা প্রশ্ন দিয়েই শুরু করি। স্মার্টফোন হাতে পেয়েই আমরা সবাই নিজেকে ডিজিটাল পরিসরের একজন সক্রিয় নাগরিক বলে ভাবতে শুরু করেছি।... Sign This
খাগড়াছড়ির দুর্গম অঞ্চল,ভোটাররা যেন কেন্দ্রে পৌঁছাতে পারেন

খাগড়াছড়ির দুর্গম অঞ্চল,ভোটাররা যেন কেন্দ্রে পৌঁছাতে পারেন

খাগড়াছড়ির পাহাড়ি জনপদে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বড় বাধা হয়ে উঠেছে দূরত্ব, খরচ আর ঝুঁকির কঠিন সমীকরণ। খবরে এসেছে, খাগড়াছড়ির প্রত্যন্ত... Sign This
Loading