সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন

যে যায় লঙ্কায়, সে-ই রাবণ হয় কি না, জানা নেই। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে যাঁরাই আসেন, তাঁরা প্রায় সবাই সাংবাদিক তথা সংবাদমাধ্যমের মুখোমুখি হতে ভয় পান। কেন্দ্রীয় ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এর কার্যক্রম সম্পর্কে জানার অধিকার আছে জনগণের, সে জন্যই সাংবাদিকেরা সেখানে যান সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে।

কিন্তু সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হকের ফরমানে বলা হয়, ‘সিদ্ধান্ত হচ্ছে, সাংবাদিকেরা ব্যাংকের নির্দিষ্ট অনুমতিপত্র (প্রবেশ পাস) নিয়ে শুধু মুখপাত্রের কাছে যেতে পারবেন। তবে কোনো কর্মকর্তা যদি সাংবাদিকদের পাস দেন, সে ক্ষেত্রে তাঁরা শুধু সেই কর্মকর্তার কাছে যেতে পারবেন।’

এর অর্থ এত দিন সাংবাদিকেরা যে নির্দিষ্ট খাতায় নাম-ঠিকানা লিখে বাংলাদেশ ব্যাংকের ভেতরে যেতে পারতেন, সেটা আর পারবেন না। এটা অলিখিত নিষেধাজ্ঞা। কোনো সাংবাদিককে আগে থেকে বলে দেওয়া যায় না যে তিনি কার সঙ্গে দেখা করবেন, তথ্য সংগ্রহের জন্য কার কার কাছে যাবেন।

এই সিদ্ধান্তের প্রতিবাদে গত বৃহস্পতিবার অর্থনীতিবিষয়ক প্রতিবেদকেরা বাংলাদেশ ব্যাংকের নিচে অবস্থান ধর্মঘট পালন করেন। কর্মসূচি চলাকালে অর্থনীতিবিষয়ক প্রতিবেদকদের ফোরামের (ইআরএফ) সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি সুরাহা করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বৈঠক করেন। কিন্তু সেটি সফল হয়নি। গভর্নরের সাফ কথা, সাংবাদিকদের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের টপ সিক্রেট ডকুমেন্ট পাচার হয়ে যাচ্ছে, ফলে তাঁদের প্রবেশে বিধিনিষেধ থাকতে হবে।

বাংলাদেশ ব্যাংক সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ তখনই আরোপ করল, যখন ব্যাংক একীভূতকরণ খেলাপি ঋণ ইত্যাদি নিয়ে ব্যাংকিং খাতের ভেতরে ও বাইরে ব্যাপক সমালোচনা হচ্ছে। এর মাধ্যমে কি তারা নিজেদের দুর্বলতা ও ব্যর্থতা আড়াল করতে চাইছে?

তবে সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপের কাজটি বাংলাদেশ ব্যাংক এবারই প্রথম করেছে, তা নয়। ২০১৬ সালে রিজার্ভ চুরির কেলেঙ্কারির প্রেক্ষাপটে সাবেক গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেন এবং নতুন গভর্নর হিসেবে যোগ দেন ফজলে কবির। তাঁর যোগদানের দিনই গভর্নর ভবনের তৃতীয় তলায় সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সাংবাদিকদের আপত্তি ও প্রতিবাদের মুখে পরে সেটা বাতিলও করা হয়েছিল।

২০২২ সালের জুলাই মাসে আব্দুর রউফ তালুকদার গভর্নর হিসেবে যোগদানের পরও একই রকম নিষেধাজ্ঞা জারি করা হয়। সেবারও বাংলাদেশ ব্যাংকের সব কর্মসূচি বর্জনের ঘোষণা দিয়েছিলেন সংশ্লিষ্ট সাংবাদিকেরা। এরপর নিষেধাজ্ঞা শিথিল করা হয়। প্রায় দুই বছর পর বাংলাদেশ ব্যাংক ফের সাংবাদিকদের জন্য ‘দরজা বন্ধ নীতি’ ঘোষণা করে নিজেদের ব্যর্থতা ঢাকতে না ব্যাংকিং খাতের দুষ্টচক্রকে রক্ষা করতে চাইছে, সেটাই প্রশ্ন।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের অবাধ যাতায়াতের ওপর কেন্দ্রীয় ব্যাংকের নিষেধাজ্ঞা প্রত্যাহারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

টপ সিক্রেট দলিল রক্ষার নামে সাংবাদিকদের ওপর কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ প্রতিষ্ঠানটির মর্যাদাকে যেমন ক্ষুণ্ন করবে, তেমনি ব্যাংকিং খাতে যেটুকু স্বচ্ছতা ও জবাবদিহি আছে, তারও পরিসমাপ্তি ঘটবে। আমরা আশা করতে চাই, সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী এই বিধিনিষেধ বাংলাদেশ ব্যাংক অবিলম্বে প্রত্যাহার করবে এবং সাংবাদিকদের তথ্য সংগ্রহে লিখিত বা অলিখিত বাধাদান থেকে বিরত থাকবে।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Rani Khatun

Started This Abedon.

29 April 2024   3 K

0 have signed. Let’s get to 200,000 !

0%
Treands

At 200,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

গত ঈদুল ফিতরের দিন রাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে যে মর্মান্তিক দুর্ঘটনায় ১২ জনের প্রাণ ঝরে গেল, তা কোনো... Sign This
চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

সাম্প্রতিক বছরগুলোতে বর্ষা মৌসুমে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা অন্যতম নাগরিক দুর্ভোগ ও অসন্তোষের কারণ হয়ে উঠেছে। বিগত সময়ে সিটি করপোরেশন, চট্টগ্রাম... Sign This
শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

নির্ধারিত সময়ে সড়ক ও সেতুর কাজ শেষ না হওয়ার দরুন জনগণের চরম ভোগান্তি—শরীয়তপুর-ঢাকা সড়কের নির্মাণকাজ নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনে ফুটে উঠেছে।... Sign This
ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

যানজটে নাকাল রাজধানী শহরের রাস্তাঘাট ভালো থাকলে নগরবাসী কিছুটা স্বস্তিতে চলাচল করতে পারেন। কিন্তু ঢাকার মানুষের কপালে সেই স্বস্তি যেন... Sign This
ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

সাভার ও গাজীপুরের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে বংশী ও ধলেশ্বরী নদীর পাড় এবং ঢাকা-আরিচা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ এখন... Sign This
মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

দেশের অন্যতম প্রধান সবজিভান্ডার হিসেবে পরিচিত পাবনার সাঁথিয়া উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের ব্যাপক ও বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া... Sign This
ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ শুধু একটি ফেরিঘাট নয়; এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন ও অর্থনীতির অন্যতম প্রধান সংযোগ পথ। প্রতিদিন হাজার... Sign This
প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল না

প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল...

২০২০ সালের ২০ মে। সুপারসাইক্লোন আম্পানের সেই ভয়াল রাত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মানুষের জীবন ও জীবিকাকে দীর্ঘ মেয়াদে... Sign This
‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ নেই?

‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ...

২০২৪ সালের জুন মাসে ‘রংপুর কি এ দেশের অঞ্চল নয় নাকি বাংলা মায়ের সতিন’ শিরোনামে আমার একটি লেখা প্রকাশিত হয়।... Sign This
খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় জনপদে সুপেয় পানির সংকট আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন আর পরিবেশগত বিপর্যয়ের মধ্যে নেই, চরম... Sign This
Loading