সুনামগঞ্জে বীর নিবাস, নির্মাণকাজ আর কত দিন ঝুলে থাকবে ?

বীর মুক্তিযোদ্ধারা হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। মাতৃভূমির প্রতি তাঁদের দায়বোধ ও অপরিসীম ত্যাগের কোনো তুলনা হয় না। তাঁদের অসমসাহসিকতাপূর্ণ জনযুদ্ধ ছাড়া কি এই স্বাধীন দেশের জন্ম সম্ভব হতো? বর্তমান সরকার দেশের জন্য বীরত্ব দেখানো এসব মানুষের সম্মানজনক ভাতার ব্যবস্থা করেছে। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও প্রয়াত যুদ্ধবীরদের পরিবারের সদস্যদের জন্য নেওয়া হয়েছে বীর নিবাস নামের আবাসন প্রকল্পও। কিন্তু কোথাও কোথাও সেই নিবাসের নির্মাণকাজ নিয়ে নানা অভিযোগ উঠছে।

প্রতিবেদন জানাচ্ছে, সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় কাজের মেয়াদ শেষ হওয়ার নির্ধারিত সময় প্রায় দুই বছর আগে পেরিয়ে গেলেও সেখানকার বীর নিবাসের নির্মাণকাজ সম্পন্ন হয়নি। নয়টির মধ্যে চারটি বীর নিবাসের কাজ এখনো বাকি। এ অবস্থায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা অন্যের বাড়িতে দিন কাটাচ্ছেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় দেশের প্রতিটি জেলা-উপজেলায় বীর নিবাস তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে অনেক বীর নিবাসের নির্মাণকাজ শেষে সুবিধাভোগীদের কাছে বুঝিয়েও দেওয়া হয়েছে। কিন্তু ধর্মপাশা ও মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধাদের পরিবার অপেক্ষায় দিন গুনছে। নির্ধারিত সময়ের মধ্যে বীর নিবাসের কাজ শেষ না করায় মানববন্ধনও করেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা।

উপজেলা দুটির আটটি গ্রামে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৯টি বীর নিবাস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ কাজের জন্য ১ কোটি ২০ লাখ ৯২ হাজার টাকার দরপত্র আহ্বান করা হয়। কাজটি পায় মেসার্স জব্বার বিল্ডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

ঠিকাদারের বিরুদ্ধে ধর্মপাশার উপজেলা প্রশাসন একবার ব্যবস্থা নিলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। ঠিকাদার মঞ্জুরুল হক বলেন, ‘উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন এই কাজ বাবদ এক লাখ টাকা আমাকে দিয়ে তিনি কাজটি নিয়েছেন। কাজটি সময়মতো শেষ না করায় আমি ও আমার প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়েছে।’ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন বলেন, ‘এই কাজে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার সুনাম নষ্ট করার জন্য একটি পক্ষ এ ধরনের অপপ্রচার চালিয়ে আসছে।’ পরস্পরকে দোষারোপের মধ্য দিয়ে বোঝা যায়, এখানে ঠিকাদারি নিয়ে গোঁজামিল তৈরি হয়েছে, যার ভুক্তভোগী হচ্ছে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের পরিবার। আমরা দুই উপজেলার প্রশাসনের প্রতি আহ্বান জানাব, ঠিকাদার ও উপজেলা চেয়ারম্যান নিয়ে বসে বিষয়টির দ্রুত সমাধান করা হোক। বীর মুক্তিযোদ্ধাদের জন্য একটি প্রশংসনীয় প্রকল্প নিয়ে এমন কাণ্ড কোনোভাবে কাম্য নয়।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Dolna Khatun

Started This Abedon.

07 January 2024   3.5 K

0 have signed. Let’s get to 500,000 !

0%
Treands

At 500,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

দেশের অন্যতম প্রধান সবজিভান্ডার হিসেবে পরিচিত পাবনার সাঁথিয়া উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের ব্যাপক ও বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া... Sign This
ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ শুধু একটি ফেরিঘাট নয়; এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন ও অর্থনীতির অন্যতম প্রধান সংযোগ পথ। প্রতিদিন হাজার... Sign This
প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল না

প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল...

২০২০ সালের ২০ মে। সুপারসাইক্লোন আম্পানের সেই ভয়াল রাত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মানুষের জীবন ও জীবিকাকে দীর্ঘ মেয়াদে... Sign This
‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ নেই?

‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ...

২০২৪ সালের জুন মাসে ‘রংপুর কি এ দেশের অঞ্চল নয় নাকি বাংলা মায়ের সতিন’ শিরোনামে আমার একটি লেখা প্রকাশিত হয়।... Sign This
খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় জনপদে সুপেয় পানির সংকট আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন আর পরিবেশগত বিপর্যয়ের মধ্যে নেই, চরম... Sign This
লোডশেডিং মানেই গ্রাম বিদ্যুৎবৈষম্য যৌক্তিকভাবে কমাতে হবে

লোডশেডিং মানেই গ্রাম বিদ্যুৎবৈষম্য যৌক্তিকভাবে কমাতে হবে

মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি তেলের প্রাপ্তি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাতে এবারের গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের লোডশেডিং করতে হবে, সেটা... Sign This
গারো পাহাড়ে হাতি–আতঙ্ক,ফসলের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ জরুরি

গারো পাহাড়ে হাতি–আতঙ্ক,ফসলের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ জরুরি

শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী—সীমান্তবর্তী এই তিন উপজেলার গারো পাহাড়ের ঢালে এখন এক অপূর্ব দৃশ্য। দিগন্তজোড়া সবুজের সমারোহ আর ধানের... Sign This
হাওরে ফসল রক্ষা বাঁধ,কৃষকদের অভিযোগ আমলে নিন

হাওরে ফসল রক্ষা বাঁধ,কৃষকদের অভিযোগ আমলে নিন

সুনামগঞ্জের হাওরাঞ্চল দেশের বোরো উৎপাদনে বড় ভূমিকা রাখে। সেখানকার ফসল রক্ষা নিয়ে প্রতিবছর আলাদা বাঁধের প্রকল্প নেওয়া হয়, যে কাজের... Sign This
‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’—মুখের বুলি হয়েই থাকবে?

‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’—মুখের বুলি হয়েই থাকবে?

‘ডেথ বাই নেচার ইজ আ গ্রিফ,বাট ডেথ বাই নেগলেক্ট ইজ আ ক্রাইম’—চেরনোবিল, এইচবিও সিরিজ (২০১৯)বুধবার রাতে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে... Sign This
মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

প্রতিবছর দুই ঈদে রাজধানী ঢাকা থেকে কমবেশি এক কোটি মানুষ স্বজনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরেন। আনন্দের এই... Sign This
Loading