সুপেয় পানির প্রকল্পে দুর্নীতি,বরগুনার অসহায় মানুষের সঙ্গে তামাশা

বরগুনা জেলাসহ দক্ষিণ অঞ্চলের উপকূলীয় এলাকায় সুপেয় পানির অপ্রতুলতা বড় ধরনের সংকট হাজির করেছে। এ কারণে সেখানকার আর্থসামাজিক ক্ষেত্রেও নানা নেতিবাচক পরিবর্তন ঘটছে। কৃষিতে প্রভাব পড়ছে, নারী ও শিশুস্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সরকার সেখানকার সুপেয় পানির সংকট নিরসনে নানা প্রকল্প নিলেও সেগুলোকে চরম দুর্নীতি ও অনিয়ম গ্রাস করেছে। এগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে ওই অঞ্চলে সুপেয় পানির সংকট আরও বেশি জটিল ধারণ করবে।

সুপেয় পানির সংকট নিরসনে দক্ষিণাঞ্চলে সরকারের ‘রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম’ প্রকল্পটি ছিল জনস্বাস্থ্যের জন্য এক মহৎ উদ্যোগ। বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠিসহ ১০ জেলার মানুষের বিশুদ্ধ পানির অধিকার নিশ্চিত করার এই প্রকল্প ছিল এক আশীর্বাদ।

কিন্তু বরগুনায় ৩৬ কোটি টাকার এ মহৎ উদ্যোগ মেসার্স কামাল এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় অসাধু চক্রের যোগসাজশে ব্যাপক দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের কেন্দ্রে পরিণত হয়েছে। যে প্রকল্প ছিল উপকূলবাসীর অধিকার, তা আজ নিম্নমানের কাজ ও অর্থ আত্মসাতের কারণে তাদের সঙ্গে তামাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।

উপকারভোগীরা অভিযোগ করছেন, প্রতিটি ইউনিটের প্ল্যাটফর্ম তৈরিতে প্রথম শ্রেণির ইটের বদলে ব্যবহৃত হয়েছে দ্বিতীয় শ্রেণির ইট, নিম্নমানের বালু ও প্রয়োজনের চেয়ে কম সিমেন্ট। বহু গ্রামে কেবল নিচের অবকাঠামো তৈরি করেই কাজ ফেলে রাখা হয়েছে। ট্যাংক, পাইপলাইন বা ফিল্টারের মতো প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয়নি। অথচ ঠিকাদারি প্রতিষ্ঠান বরাদ্দের সিংহভাগ বিল তুলে নিয়েছে বলে জানা যাচ্ছে। এটি স্পষ্টতই সরকারি অর্থ লুটের শামিল।

এই প্রকল্পের সুবিধাভোগী বাছাইয়ের ক্ষেত্রেও দেখা গেছে চরম স্বজনপ্রীতি। পাথরঘাটার সাবেক উপজেলা চেয়ারম্যানের আত্মীয়স্বজনের বাড়িতে পাঁচটি ট্যাংক বসানো হয়েছে। একই অবস্থা সদর ইউনিয়নের চেয়ারম্যানের গ্রামের বাড়িতেও। অন্যদিকে প্রকৃত অভাবী মানুষ, যাঁদের বিশুদ্ধ পানির অধিকার সবচেয়ে বেশি, তাঁরা বঞ্চিত হয়েছেন। আবার অনেক গরিব উপকারভোগীর কাছ থেকে চাঁদা বা ঘুষও নেওয়া হয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও প্রকল্পের পরিচালকের পক্ষ থেকে বারবার অনিয়মের অভিযোগ পাওয়ার কথা স্বীকার করা হলেও তাঁদের পদক্ষেপ যথেষ্ট নয়। গোটা প্রকল্প নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম অবহেলা ও ব্যর্থতা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। প্রকল্পের দুর্নীতি ও অনিয়মের সঙ্গে প্রকল্প–সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশ না থাকলে প্রকল্পটি বাস্তবায়নে এতটা নৈরাজ্য তৈরি হওয়া অসম্ভব। এ ব্যাপারে তদন্ত হওয়া জরুরি।

যে ঠিকাদার প্রকল্পটি নিয়ে এত নয়ছয় করলেন, তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ঠিকাদার, প্রকল্পের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি—যাঁরাই এর সঙ্গে জড়িত, কাউকে ছাড় দেওয়া যাবে না। সর্বোপরি প্রকল্পের সুফল যেন প্রকৃত ভুক্তভোগীরাই পান, সেটি নিশ্চিত করা হোক।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Tuhin Ahmed

Started This Abedon.

30 October 2025   3.4 K

0 have signed. Let’s get to 15,000 !

0%
Treands

At 15,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

দেশের অন্যতম প্রধান সবজিভান্ডার হিসেবে পরিচিত পাবনার সাঁথিয়া উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের ব্যাপক ও বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া... Sign This
ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ শুধু একটি ফেরিঘাট নয়; এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন ও অর্থনীতির অন্যতম প্রধান সংযোগ পথ। প্রতিদিন হাজার... Sign This
প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল না

প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল...

২০২০ সালের ২০ মে। সুপারসাইক্লোন আম্পানের সেই ভয়াল রাত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মানুষের জীবন ও জীবিকাকে দীর্ঘ মেয়াদে... Sign This
‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ নেই?

‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ...

২০২৪ সালের জুন মাসে ‘রংপুর কি এ দেশের অঞ্চল নয় নাকি বাংলা মায়ের সতিন’ শিরোনামে আমার একটি লেখা প্রকাশিত হয়।... Sign This
খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় জনপদে সুপেয় পানির সংকট আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন আর পরিবেশগত বিপর্যয়ের মধ্যে নেই, চরম... Sign This
লোডশেডিং মানেই গ্রাম বিদ্যুৎবৈষম্য যৌক্তিকভাবে কমাতে হবে

লোডশেডিং মানেই গ্রাম বিদ্যুৎবৈষম্য যৌক্তিকভাবে কমাতে হবে

মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি তেলের প্রাপ্তি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাতে এবারের গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের লোডশেডিং করতে হবে, সেটা... Sign This
গারো পাহাড়ে হাতি–আতঙ্ক,ফসলের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ জরুরি

গারো পাহাড়ে হাতি–আতঙ্ক,ফসলের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ জরুরি

শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী—সীমান্তবর্তী এই তিন উপজেলার গারো পাহাড়ের ঢালে এখন এক অপূর্ব দৃশ্য। দিগন্তজোড়া সবুজের সমারোহ আর ধানের... Sign This
হাওরে ফসল রক্ষা বাঁধ,কৃষকদের অভিযোগ আমলে নিন

হাওরে ফসল রক্ষা বাঁধ,কৃষকদের অভিযোগ আমলে নিন

সুনামগঞ্জের হাওরাঞ্চল দেশের বোরো উৎপাদনে বড় ভূমিকা রাখে। সেখানকার ফসল রক্ষা নিয়ে প্রতিবছর আলাদা বাঁধের প্রকল্প নেওয়া হয়, যে কাজের... Sign This
‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’—মুখের বুলি হয়েই থাকবে?

‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’—মুখের বুলি হয়েই থাকবে?

‘ডেথ বাই নেচার ইজ আ গ্রিফ,বাট ডেথ বাই নেগলেক্ট ইজ আ ক্রাইম’—চেরনোবিল, এইচবিও সিরিজ (২০১৯)বুধবার রাতে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে... Sign This
মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

প্রতিবছর দুই ঈদে রাজধানী ঢাকা থেকে কমবেশি এক কোটি মানুষ স্বজনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরেন। আনন্দের এই... Sign This
Loading