হাওরের ফসল রক্ষা বাঁধ, এমন আমলাতান্ত্রিকতার অবসান হোক

গত বছর কয়েক দফা বন্যা ও ভারী বৃষ্টিপাতের কারণে আমনের উৎপাদন কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় না হওয়ায় এ বছর এমনিতেই ভরা মৌসুমে চালের বাজার বেশ চড়া। আমদানি শুল্ক তুলে দিয়ে চাল আমদানিকে উৎসাহিত করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে সরকার। বিপুল জনগোষ্ঠী এবং অধিকাংশ মানুষের মোট খাদ্যশক্তির ৬৫ শতাংশ ভাত থেকে আসার কারণে ১–২ শতাংশের ঘাটতি হলেও সেটা বাজারকে অস্থিতিশীল করার জন্য যথেষ্ট। সে কারণে বিশ্বে গত কয়েক বছরের মধ্যে চালের দাম সর্বনিম্ন হলেও বাংলাদেশের বাজারে দাম রেকর্ড ছাড়িয়েছে।

এ বাস্তবতায় আসন্ন বোরো মৌসুমে ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। কেননা, এটা সরাসরি খাদ্যনিরাপত্তার প্রশ্নের সঙ্গে যুক্ত। কিন্তু নীতিনির্ধারকেরা এই গুরুত্বকে কতটা আমলে নিচ্ছেন, তা নিয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে। কেননা, বোরো উৎপাদনের ভূমি হিসেবে পরিচিত হাওরের ফসল নির্মাণ বাঁধ তৈরিতে যে গড়িমসি দেখা যাচ্ছে, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

খবর জানাচ্ছে, হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করার নির্ধারিত সময়ের এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ৭টি হাওরের ৮৬টি ফসল রক্ষা বাঁধের প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসির) সদস্যরা এখনো প্রথম কিস্তির টাকা পাচ্ছেন না। ফলে বাঁধের কাজ চলছে ধীরগতিতে। এ অবস্থায় হাওরের বোরো ধান রক্ষা নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকেরা। 

কৃষকদের এই শঙ্কা খুবই যৌক্তিক ও বাস্তবসম্মত। কেননা, প্রায় প্রতিবছরই ফসল রক্ষা বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে কৃষকের প্রায় পেকে ওঠা ধান বিনষ্ট হয়। এর মূল কারণ হলো বাঁধ পুনর্নির্মাণের কাজ দেরিতে শুরু হওয়ায় সেগুলো টেকসই হয় না। ফলে পানির চাপ সেটি ঠেকাতে পারে না।  

চুক্তি অনুযায়ী, এ বছর বাঁধ পুনর্নির্মাণ ও মেরামতকাজের উদ্বোধন করা হয় ১৫ ডিসেম্বর। এক মাস পেরিয়ে গেলেও পিআইসিগুলো কেন প্রথম কিস্তির টাকা পায়নি? এর কারণ হলো ধর্মপাশায় এখন উপজেলা নির্বাহী কর্মকর্তা নেই। নতুন একজন আসার আগপর্যন্ত এই সমস্যার সমাধান হবে না? জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘ধর্মপাশায় নতুন ইউএনও দেওয়া হয়েছে। দুই–তিন দিনের মধ্যে পিআইসিরা প্রথম কিস্তির টাকার চেক পেয়ে যাবেন বলে আশা করছি।’

এর চেয়ে বড় আমলাতান্ত্রিকতা আর কী আছে? ব্যাংকে টাকা আসার পরও পিআইসিগুলো টাকা পায়নি। ফলে সময়মতো তাঁরা বাঁধ পুনর্নির্মাণ ও মেরামতের কাজটাও শুরু করতে পারেননি। এই দেরির কারণে বাঁধ যদি টেকসই না হয় এবং সেগুলো যদি পানির চাপ সহ্য করতে না পারে এবং বাঁধ ভেঙে যদি বোরোর ফলন ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার দায় কে নেবে? এমন আমলাতান্ত্রিক চর্চার অবসান হওয়া জরুরি।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Administrator

Started This Abedon.

24 January 2025   3.5 K

0 have signed. Let’s get to 95,000 !

0%
Treands

At 95,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

অনিরাপদ লেভেল ক্রসিং,সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলুন

গত ঈদুল ফিতরের দিন রাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে যে মর্মান্তিক দুর্ঘটনায় ১২ জনের প্রাণ ঝরে গেল, তা কোনো... Sign This
চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

চট্টগ্রামের জলাবদ্ধতা,নগরবাসী স্থায়ী ও টেকসই সমাধান চান!

সাম্প্রতিক বছরগুলোতে বর্ষা মৌসুমে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা অন্যতম নাগরিক দুর্ভোগ ও অসন্তোষের কারণ হয়ে উঠেছে। বিগত সময়ে সিটি করপোরেশন, চট্টগ্রাম... Sign This
শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

শরীয়তপুরের সড়ক,জনগণের এই ভোগান্তির শেষ কোথায়?

নির্ধারিত সময়ে সড়ক ও সেতুর কাজ শেষ না হওয়ার দরুন জনগণের চরম ভোগান্তি—শরীয়তপুর-ঢাকা সড়কের নির্মাণকাজ নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনে ফুটে উঠেছে।... Sign This
ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

ঢাকার রাস্তা খোঁড়াখুঁড়ি,উন্নয়নে সমন্বয়হীনতার দুর্ভোগ থেকে মুক্তি দিন

যানজটে নাকাল রাজধানী শহরের রাস্তাঘাট ভালো থাকলে নগরবাসী কিছুটা স্বস্তিতে চলাচল করতে পারেন। কিন্তু ঢাকার মানুষের কপালে সেই স্বস্তি যেন... Sign This
ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

ঢাকার উপকণ্ঠে ময়লার স্তূপ,বর্জ্য ব্যবস্থাপনায় চাই স্থায়ী সমাধান

সাভার ও গাজীপুরের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে বংশী ও ধলেশ্বরী নদীর পাড় এবং ঢাকা-আরিচা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ এখন... Sign This
মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

মরিচচাষিদের কান্না ,ফসল সংরক্ষণে গুরুত্ব বাড়াতে হবে

দেশের অন্যতম প্রধান সবজিভান্ডার হিসেবে পরিচিত পাবনার সাঁথিয়া উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের ব্যাপক ও বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া... Sign This
ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

ফেরিঘাটে আবারও বাসডুবি,নিরাপত্তাহীনতার এই চক্র ভাঙতে হবে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ শুধু একটি ফেরিঘাট নয়; এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন ও অর্থনীতির অন্যতম প্রধান সংযোগ পথ। প্রতিদিন হাজার... Sign This
প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল না

প্রতাপনগরের উদ্বাস্তু মানুষ,আম্পানের দুর্ভোগ ছয় বছরেও কেন ঘুচল...

২০২০ সালের ২০ মে। সুপারসাইক্লোন আম্পানের সেই ভয়াল রাত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মানুষের জীবন ও জীবিকাকে দীর্ঘ মেয়াদে... Sign This
‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ নেই?

‘শূন্য’ টাকা বরাদ্দ: রংপুর সিটি করপোরেশনের কি মা-বাপ...

২০২৪ সালের জুন মাসে ‘রংপুর কি এ দেশের অঞ্চল নয় নাকি বাংলা মায়ের সতিন’ শিরোনামে আমার একটি লেখা প্রকাশিত হয়।... Sign This
খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

খাওয়ার পানির সংগ্রাম,শ্যামনগরে সুপেয় পানির ব্যবস্থা করা জরুরি

সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় জনপদে সুপেয় পানির সংকট আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন আর পরিবেশগত বিপর্যয়ের মধ্যে নেই, চরম... Sign This
Loading