হাওরে ফসল রক্ষা বাঁধ,কৃষকদের অভিযোগ আমলে নিন

সুনামগঞ্জের হাওরাঞ্চল দেশের বোরো উৎপাদনে বড় ভূমিকা রাখে। সেখানকার ফসল রক্ষা নিয়ে প্রতিবছর আলাদা বাঁধের প্রকল্প নেওয়া হয়, যে কাজের সঙ্গে সম্পৃক্ত থাকেন কৃষকেরাও। এরপরও পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে বাঁধ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। শনিবার সুনামগঞ্জ শহরে কৃষক-জনতার গণসমাবেশ থেকে যে ১০ দফা দাবি উত্থাপন করা হয়েছে, যা মাঠপর্যায়ে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে প্রতীয়মান হয়।

সমাবেশ থেকে অভিযোগ উঠেছে, হাওর রক্ষা বাঁধে এখন আর ফসল রক্ষার উপায় নেই, বরং তা একশ্রেণির অসাধু কর্মকর্তা ও সিন্ডিকেটের কাছে ‘লুটপাটের ব্যবসায়’ পরিণত হয়েছে। প্রতিবছর হাওরে বোরো ফসলের সুরক্ষায় কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এ বছরও ১২টি উপজেলায় ১৪৫ কোটি টাকা ব্যয়ে ৭১০টি প্রকল্পের মাধ্যমে ৬০২ কিলোমিটার বাঁধ নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে এই বিপুল ব্যয়ের কার্যকারিতা নিয়ে। কৃষকদের অভিযোগ, অনেক ক্ষেত্রেই অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত বাঁধ দিয়ে হাওরের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত করা হচ্ছে, যা জলাবদ্ধতা সৃষ্টি করে উল্টো ফসলেরই ক্ষতি করছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া এবং গণশুনানি না করে প্রাক্কলন তৈরি করার যে সংস্কৃতি গড়ে উঠেছে, তা আমলাতান্ত্রিক স্বেচ্ছাচারিতারই নামান্তর।

সমাবেশে কৃষকদের পক্ষ থেকে যে ১০টি দাবি জানানো হয়েছে, তার প্রতিটিই অত্যন্ত যৌক্তিক। বিশেষ করে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া, কৃষিঋণ মওকুফ এবং বাঁধ নির্মাণে অনিয়মের বিচার বিভাগীয় তদন্তের দাবি এখন সময়ের দাবি। পানি উন্নয়ন বোর্ড কাবিটা নীতিমালা অনুযায়ী কাজ করার দাবি করলেও নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হওয়া এবং মাটির কাজে ব্যাপক দুর্নীতির যে অভিযোগ সাধারণ মানুষ তুলছে, তা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

বাঁধের নামে মাটি লুট অবশ্যই বন্ধ করতে হবে। হাওরের প্রাণ নদী ও খালগুলো খনন না করে কেবল প্রতিবছর মাটির বাঁধ দেওয়া কোনো টেকসই সমাধান হতে পারে না। ধোপাযান বা যাদুকাটার মতো নদীগুলো থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা এবং নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনাই হওয়া উচিত দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

সুনামগঞ্জের ১৩৭টি হাওরে এ বছর প্রায় ১৪ লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সপ্তাহখানেক পরই ধান কাটা শুরু হবে। এই মুহূর্তে কৃষকদের মনে প্রশান্তি থাকার কথা থাকলেও তাঁরা আছেন আতঙ্কে। বাঁধের স্থায়িত্ব এবং জলাবদ্ধতা নিয়ে তাঁদের এই দুশ্চিন্তা দূর করার দায়িত্ব সরকারের। আমরা আশা করব, সরকার কৃষকদের এ উদ্বেগ আমলে নেবে।

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

View All resone For signin

Reasons for signing.

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Recent News

This petiton does not yet have any updates

Jarin Anjum

Started This Abedon.

13 April 2026   2.7 K

0 have signed. Let’s get to 2,000 !

0%
Treands

At 2,000 signatures, this petition becomes one of the top signed on amarabedon.com!

Sign This

By signing you are agree to the followingTerms & Condition and Privacy Policy.

Must see setitions

‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’—মুখের বুলি হয়েই থাকবে?

‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’—মুখের বুলি হয়েই থাকবে?

‘ডেথ বাই নেচার ইজ আ গ্রিফ,বাট ডেথ বাই নেগলেক্ট ইজ আ ক্রাইম’—চেরনোবিল, এইচবিও সিরিজ (২০১৯)বুধবার রাতে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে... Sign This
মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

মহাসড়কে ভোগান্তির শঙ্কা,ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি

প্রতিবছর দুই ঈদে রাজধানী ঢাকা থেকে কমবেশি এক কোটি মানুষ স্বজনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরেন। আনন্দের এই... Sign This
আন্তর্জাতিক নারী দিবস,আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই

আন্তর্জাতিক নারী দিবস,আইনি বৈষম্য কমাতে জোর পদক্ষেপ চাই

নারী ও পুরুষের সমতার বিশ্ব গড়ার পথে একটি বড় অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে বৈষম্যমূলক আইন। দুঃখজনক হলেও সত্যি, একবিংশ শতকের... Sign This
গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গরমে লোডশেডিংয়ের শঙ্কা,সরকারকে অবশ্যই কার্যকর পথ খুঁজতে হবে

গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাটা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। উত্তরাধিকার সূত্রেই জ্বালানিসংকট ও বিশাল বকেয়ার বোঝা বহন... Sign This
অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

অনিশ্চয়তায় হাজারো কৃষক,ভবদহে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিন

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা আর মৌসুমি দুর্ভোগের গল্প নতুন নয়। তবু প্রতিবছর বর্ষা শেষে যখন বিলভর্তি পানি আর ডুবে থাকা... Sign This
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক,দুর্ঘটনার আগেই গাছের গুঁড়ি সরান!

জাতীয় মহাসড়কগুলো দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অবকাঠামো। এই সড়কে সামান্য অব্যবস্থাপনাও বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। খবরে এসেছে, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের... Sign This
টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

টিলা কেটে মাটি বিক্রি,লোহাগাড়ায় প্রশাসনকে কঠোর হতে হবে

চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নে অবস্থিত ‘কালুনির বর পাহাড়’ নামের সরকারি টিলাকে ধাপে ধাপে কেটে ফেলা হচ্ছে। খবরে এসেছে, রাতের আঁধারে... Sign This
রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে হবে

রমজানে বাজার নিয়ন্ত্রণ,পণ্য পর্যাপ্ত, দামের লাগাম টেনে ধরতে...

রহমত ও সংযমের মাস পবিত্র রমজান কড়া নাড়ছে। প্রতিবছর এ সময় আসার আগে সাধারণ মানুষের মনে একটিই বড় উদ্বেগ থাকে—বাজারের... Sign This
নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

নীরব এলাকায় হর্ন নিষিদ্ধ,বাস্তবায়নে ডিএমপিকে মনোযোগী হতে হবে

রাজধানী ঢাকাবাসীর জীবনে শব্দদূষণ অনেক আগেই বড় ধরনের ঝুঁকিতে রূপ নিয়েছে। ঢাকার ব্যস্ত সড়কে অকারণে হর্ন বাজানো যেন এক স্বাভাবিক... Sign This
বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

বাংলাদেশে ‘ডিজিটাল নাগরিকত্ব’ নিয়ে বিভ্রান্তি কেন?

একটা প্রশ্ন দিয়েই শুরু করি। স্মার্টফোন হাতে পেয়েই আমরা সবাই নিজেকে ডিজিটাল পরিসরের একজন সক্রিয় নাগরিক বলে ভাবতে শুরু করেছি।... Sign This
Loading